মঙ্গলবার, মার্চ ৩১, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

‘বিচার হতেই হবে, আমাদের লড়াই দীর্ঘ’: ওসমান হাদি হত্যার বিচার প্রসঙ্গে স্ত্রীর বক্তব্য

তুর্জ খান - তুর্জ খান
জানুয়ারি ১৪, ২০২৬
A A
Share on FacebookShare on Twitter

ওসমান হাদির হত্যার বিচার নিয়ে জনমনে প্রশ্ন ও উদ্বেগ বাড়ছে। বিচার আদৌ হবে কি না—এমন সংশয় উত্থাপনের পাশাপাশি ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো কর্মসূচির ডাক না আসায় হতাশা প্রকাশ করেছেন শহিদ ওসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা।

তিনি বলেন, ‘বিচার হবে না’—এমন চিন্তা মাথায় আনা যাবে না। যে কোনো মূল্যে এই হত্যার বিচার হতেই হবে। বিচার আদায় না হলে ভবিষ্যতে ওসমান হাদির মতো বিপ্লবী বীরদের জন্ম হবে না বলেও মন্তব্য করেন তিনি। তবে বিচার প্রক্রিয়ায় দেরি কেন হচ্ছে—সে প্রশ্নও তোলেন রাবেয়া ইসলাম শম্পা।

স্বামীর স্মৃতিচারণ করে তিনি জানান, এক অনুষ্ঠানে ওসমান হাদি রবীন্দ্রনাথের দুটি পঙ্‌ক্তি উদ্ধৃত করে বলেছিলেন—“সহজ করে বলতে আমায় কহ যে, সহজ কথা যায় না বলা সহজে।” সেই বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সবকিছু সহজে হচ্ছে না কেন—এটা সবাই জানেন। তিনি স্মরণ করিয়ে দেন, ওসমান হাদি নিজেই বলে গিয়েছিলেন, ‘আমাদের লড়াই অনেক দীর্ঘ। মুমিনের জীবন মানেই লড়াই ও সংগ্রাম।’ তাই এই সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

আরওপড়ুন

পারমাণবিক বোমার খুব কাছে ইরান? সরিয়ে নিল বিশাল ইউরেনিয়াম মজুত

সংসদে স্বামীর সন্ধান চাইলেন ইলিয়াস আলীর স্ত্রী

ইনকিলাব মঞ্চ নিয়ে ওসমান হাদির বলা কিছু কথাও তুলে ধরেন রাবেয়া ইসলাম শম্পা। তার ভাষ্য অনুযায়ী, ওসমান হাদি বলতেন—‘আমার প্রথম সন্তান ইনকিলাব মঞ্চ, দ্বিতীয় সন্তান ফিরনাস। ইনকিলাব মঞ্চের ছেলেমেয়েদের বেতন দিই না, ঠিকভাবে খাবারও খেতে পারে না। নিঃস্বার্থভাবে আমার সঙ্গে লেগে থাকে। ওদের নিজেদের ভবিষ্যতের চিন্তাও নেই। আমার দায়িত্ব ছিল ওদের ভবিষ্যৎ গড়ে দেওয়া।’

তিনি বলেন, যারা ওসমান হাদিকে তার বক্তব্য, ভিডিও ও আদর্শের মাধ্যমে ভালোবাসেন, দোয়া করেন কিংবা কাঁদেন—তাদের উচিত এখন ইনকিলাব মঞ্চের ভাই-বোনদের অবস্থার কথাও ভাবা। যাদের কাছে ওসমান হাদি ছিল ২৪ ঘণ্টার ছায়ার মতো, তারা আজ গভীর মানসিক কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন বলে জানান তিনি।

রাবেয়া ইসলাম শম্পা বলেন, ওসমান হাদি বেঁচে থাকলে হয়তো বলতেন—তার নিজের কথা বলা যেতে পারে, কিন্তু ইনকিলাব মঞ্চের ভাই-বোনদের নিয়ে যেন কেউ আঘাতমূলক কিছু না বলেন। কারণ সেটি তিনি সহ্য করতে পারতেন না।

সম্পর্কিত খবর

পারমাণবিক বোমার খুব কাছে ইরান? সরিয়ে নিল বিশাল ইউরেনিয়াম মজুত
আন্তর্জাতিক

পারমাণবিক বোমার খুব কাছে ইরান? সরিয়ে নিল বিশাল ইউরেনিয়াম মজুত

মার্চ ৩১, ২০২৬
সংসদে স্বামীর সন্ধান চাইলেন ইলিয়াস আলীর স্ত্রী
বাংলাদেশ

সংসদে স্বামীর সন্ধান চাইলেন ইলিয়াস আলীর স্ত্রী

মার্চ ৩১, ২০২৬
অনলাইন-অফলাইন সমন্বিত শিক্ষা ব্যবস্থা চালুর চিন্তা করা হচ্ছে
প্রধান সংবাদ

অনলাইন-অফলাইন সমন্বিত শিক্ষা ব্যবস্থা চালুর চিন্তা করা হচ্ছে

মার্চ ৩১, ২০২৬

সপ্তাহের সেরা

  • খামেনির শেষ ছবি প্রকাশ করল ইরান

    খামেনির শেষ ছবি প্রকাশ করল ইরান

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • হস্তক্ষেপ করলেন হাসনাত আব্দুল্লাহ, সুখবর দিল নবীন ফ্যাশন

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসলামি বক্তা আমির হামজার বিরুদ্ধে মামলা

    0 shares
    Share 0 Tweet 0
  • মোসাদের হিটলিস্টে ইরানি পররাষ্ট্রমন্ত্রী: আরাগচিকে বাঁচালো আইএসআই

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

হাজি সেলিমের পাম্পে ড্রামে করে তেল বিক্রির অভিযোগ

হাজি সেলিমের পাম্পে ড্রামে করে তেল বিক্রির অভিযোগ

মার্চ ৩১, ২০২৬
ভারতে পরকীয়া প্রেমিকাকে হত্যার পর দেহ খণ্ডবিখণ্ড করে ফ্রিজে রাখলেন নৌবাহিনী কর্মকর্তা

ভারতে পরকীয়া প্রেমিকাকে হত্যার পর দেহ খণ্ডবিখণ্ড করে ফ্রিজে রাখলেন নৌবাহিনী কর্মকর্তা

মার্চ ৩১, ২০২৬
পারমাণবিক বোমার খুব কাছে ইরান? সরিয়ে নিল বিশাল ইউরেনিয়াম মজুত

পারমাণবিক বোমার খুব কাছে ইরান? সরিয়ে নিল বিশাল ইউরেনিয়াম মজুত

মার্চ ৩১, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০