মঙ্গলবার, মার্চ ৩১, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

ওসমান হাদি হত্যা মামলায় অভিযোগপত্র গ্রহণ বিষয়ে শুনানি আজ

তুর্জ খান - তুর্জ খান
জানুয়ারি ১৫, ২০২৬
A A
Share on FacebookShare on Twitter

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলায় দাখিল করা চার্জশিট গ্রহণযোগ্য কি না, সে বিষয়ে শুনানির জন্য আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দিন ধার্য করেছেন আদালত। গত সোমবার ঢাকার এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ আদেশ দেন।

একই সঙ্গে মামলায় রাষ্ট্রপক্ষকে সহায়তার জন্য তিনজন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন সিনিয়র আইনজীবী আব্দুস সোবহান তরফদার, ব্যারিস্টার এস এম মইনুল করিম এবং সহকারী অ্যাটর্নি জেনারেল মুস্তাফিজুর রহমান মুকুল।

সোমবার শুনানির দিন আদালতে উপস্থিত হন মামলার বাদী ও ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। এ সময় তার সঙ্গে ফাতিমা তাসনিম জুমা, শান্তা আক্তারসহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন। বাদী আব্দুল্লাহ আল জাবের সাক্ষীসেলে দাঁড়িয়ে মামলায় নিয়োগপ্রাপ্ত আইনজীবীদের আবেদনের সঙ্গে সম্মতি জানান।

আরওপড়ুন

পারমাণবিক বোমার খুব কাছে ইরান? সরিয়ে নিল বিশাল ইউরেনিয়াম মজুত

সংসদে স্বামীর সন্ধান চাইলেন ইলিয়াস আলীর স্ত্রী

আদালতে আইনজীবীরা চার্জশিট পর্যালোচনার জন্য দুই দিনের সময় আবেদন করেন। পর্যালোচনা শেষে চার্জশিট গ্রহণ করা হবে নাকি নারাজি দেওয়া হবে—সে বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলে তারা জানান। আদালত তাদের আবেদন মঞ্জুর করে মঙ্গলবার ও বুধবার দুই দিনের সময় দেন।

শুনানি শেষে আইনজীবীরা সাংবাদিকদের জানান, শহীদ ওসমান হাদি সবসময় বলতেন, ‘আমার শত্রুর সাথেও ন্যায়বিচার করতে চাই।’ এই নীতিকে সামনে রেখে চার্জশিট গভীরভাবে পর্যালোচনা করা হচ্ছে, যাতে কোনো নির্দোষ ব্যক্তি শাস্তির শিকার না হন। মামলায় এখন পর্যন্ত গ্রেপ্তার ১৭ জনের মধ্যে ৯ জন আদালতে জবানবন্দি দিয়েছেন বলেও তারা জানান।

এর আগে গত ৬ জানুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদসহ মোট ১৭ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। পরদিন বুধবার (৭ জানুয়ারি) বিচারক জশিতা ইসলাম চার্জশিটে ‘দেখিলাম’ মর্মে স্বাক্ষর করেন। পরে চার্জশিটের বিষয়ে কোনো আপত্তি রয়েছে কি না, সে বিষয়ে বক্তব্য শুনতে বাদীকে নির্দিষ্ট তারিখে আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়।

সম্পর্কিত খবর

পারমাণবিক বোমার খুব কাছে ইরান? সরিয়ে নিল বিশাল ইউরেনিয়াম মজুত
আন্তর্জাতিক

পারমাণবিক বোমার খুব কাছে ইরান? সরিয়ে নিল বিশাল ইউরেনিয়াম মজুত

মার্চ ৩১, ২০২৬
সংসদে স্বামীর সন্ধান চাইলেন ইলিয়াস আলীর স্ত্রী
বাংলাদেশ

সংসদে স্বামীর সন্ধান চাইলেন ইলিয়াস আলীর স্ত্রী

মার্চ ৩১, ২০২৬
অনলাইন-অফলাইন সমন্বিত শিক্ষা ব্যবস্থা চালুর চিন্তা করা হচ্ছে
প্রধান সংবাদ

অনলাইন-অফলাইন সমন্বিত শিক্ষা ব্যবস্থা চালুর চিন্তা করা হচ্ছে

মার্চ ৩১, ২০২৬

সপ্তাহের সেরা

  • খামেনির শেষ ছবি প্রকাশ করল ইরান

    খামেনির শেষ ছবি প্রকাশ করল ইরান

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • হস্তক্ষেপ করলেন হাসনাত আব্দুল্লাহ, সুখবর দিল নবীন ফ্যাশন

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসলামি বক্তা আমির হামজার বিরুদ্ধে মামলা

    0 shares
    Share 0 Tweet 0
  • মোসাদের হিটলিস্টে ইরানি পররাষ্ট্রমন্ত্রী: আরাগচিকে বাঁচালো আইএসআই

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

হাজি সেলিমের পাম্পে ড্রামে করে তেল বিক্রির অভিযোগ

হাজি সেলিমের পাম্পে ড্রামে করে তেল বিক্রির অভিযোগ

মার্চ ৩১, ২০২৬
ভারতে পরকীয়া প্রেমিকাকে হত্যার পর দেহ খণ্ডবিখণ্ড করে ফ্রিজে রাখলেন নৌবাহিনী কর্মকর্তা

ভারতে পরকীয়া প্রেমিকাকে হত্যার পর দেহ খণ্ডবিখণ্ড করে ফ্রিজে রাখলেন নৌবাহিনী কর্মকর্তা

মার্চ ৩১, ২০২৬
পারমাণবিক বোমার খুব কাছে ইরান? সরিয়ে নিল বিশাল ইউরেনিয়াম মজুত

পারমাণবিক বোমার খুব কাছে ইরান? সরিয়ে নিল বিশাল ইউরেনিয়াম মজুত

মার্চ ৩১, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০