বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি জামায়াত

ইসলামী আন্দোলন ইস্যুতে নেতাকর্মীদের যে বার্তা দিলেন জামায়াত আমির

তুর্জ খান - তুর্জ খান
জানুয়ারি ১৫, ২০২৬
A A
দেশ ও প্রজন্মের স্বার্থে গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
Share on FacebookShare on Twitter

ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে অনাকাঙ্ক্ষিত ও বিভ্রান্তিমূলক মন্তব্য ও লেখালেখি থেকে নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের বিরত থাকার আহ্বান জানিয়েছেন জামায়াত আমির।

বৃহস্পতিবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান। পোস্টে জামায়াত আমির লেখেন, সাম্প্রতিক সময়ে কেউ কেউ জামায়াতে ইসলামীর প্রতি সংহতি ও সহানুভূতি প্রকাশ করতে গিয়ে ভ্রাতৃপ্রতিম সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে অনাকাঙ্ক্ষিত ও বিভ্রান্তিমূলক মন্তব্য ও লেখালেখি করছেন। এ ধরনের কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকার অনুরোধ জানান তিনি। তিনি আরও বলেন, যারা সত্যিই জামায়াতে ইসলামীকে ভালোবাসেন, তাদের উচিত এমন সব কাজ পরিহার করা।

এদিকে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে ইসলামী আন্দোলন বাংলাদেশের না থাকার গুঞ্জন ছড়িয়ে পড়েছে। জানা গেছে, গত এক সপ্তাহ ধরে জোটের শরিকদের সঙ্গে দফায় দফায় আলোচনার পর ইসলামী আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়েছে, কমপক্ষে ৮০ আসন না ছাড়লে তাদের পক্ষে জোটে থাকা সম্ভব নয়।

এই পরিস্থিতিতে জামায়াত ও ইসলামী আন্দোলন বাংলাদেশকে বাদ দিয়ে জোটের অন্য শরিক দলগুলো আলাদাভাবে বৈঠক করে। বৈঠকের পর খেলাফত মজলিসের একাংশের আমির মাওলানা মামুনুল হক আসন বণ্টন নিয়ে মধ্যস্থতার চেষ্টা করে চরমোনাই পীরের সঙ্গে যোগাযোগ করেন, তবে সে চেষ্টা সফল হয়নি। পরে তিনি গভীর রাতে জামায়াতের একজন নেতাকে পুরো পরিস্থিতি অবহিত করেন।

আরওপড়ুন

মিয়ানমার বিদ্রোহীদের ড্রোন প্রশিক্ষণের সময় মিজোরামে ৭ বিদেশি নাগরিক আটক

পিছু হটার ইঙ্গিত ট্রাম্পের, ইরান চায় শীর্ষ নেতাদের হত্যার প্রতিশোধ

জোটের একাধিক শরিক ও জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে, বর্তমান অবস্থায় জোটে থাকা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। তবে চরমোনাই পীরের দল জোটে না থাকলেও বাকি সব দল জোটে থাকার বিষয়ে একমত হয়েছে বলে শরিক দলের নেতারা জানিয়েছেন। সে ক্ষেত্রে ১১ দলীয় জোটটি ১০ দলীয় জোটে রূপ নিতে যাচ্ছে।

এ বিষয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম জানান, জোটের শীর্ষ নেতারা দুপুরের মধ্যে বৈঠকে বসবেন। ওই বৈঠকের পর পূর্বে স্থগিত হওয়া সংবাদ সম্মেলন আয়োজন করা হবে। খেলাফত মজলিসের এক নেতা জানান, জোটের শরিকরা ঐক্যবদ্ধ থাকার বিষয়ে একমত হয়েছেন এবং নতুন করে কিছু আসনে বিন্যাস হলেও তাতে সমস্যা হবে না।

সম্পর্কিত খবর

মিয়ানমার বিদ্রোহীদের ড্রোন প্রশিক্ষণের সময় মিজোরামে ৭ বিদেশি নাগরিক আটক
আন্তর্জাতিক

মিয়ানমার বিদ্রোহীদের ড্রোন প্রশিক্ষণের সময় মিজোরামে ৭ বিদেশি নাগরিক আটক

মার্চ ১৯, ২০২৬
পিছু হটার ইঙ্গিত ট্রাম্পের, ইরান চায় শীর্ষ নেতাদের হত্যার প্রতিশোধ
আন্তর্জাতিক

পিছু হটার ইঙ্গিত ট্রাম্পের, ইরান চায় শীর্ষ নেতাদের হত্যার প্রতিশোধ

মার্চ ১৯, ২০২৬
তেল আবিবে শতাধিক লক্ষ্যবস্তুতে হামলা, রাতে বড় অভিযানের হুঁশিয়ারি তেহরানের
আন্তর্জাতিক

তেল আবিবে শতাধিক লক্ষ্যবস্তুতে হামলা, রাতে বড় অভিযানের হুঁশিয়ারি তেহরানের

মার্চ ১৮, ২০২৬

সপ্তাহের সেরা

  • ইউএনও আলাউদ্দিনের ভিডিওগুলো এআই দিয়ে তৈরি নয় আলাউদ্দিনের পেনড্রাইভ থেকে তার প্রহরী ২ বছর আগে ক্লিপগুলো চুরি করেন

    ইউএনও আলাউদ্দিনের ভিডিওগুলো এআই দিয়ে তৈরি নয় আলাউদ্দিনের পেনড্রাইভ থেকে তার প্রহরী ২ বছর আগে ক্লিপগুলো চুরি করেন

    0 shares
    Share 0 Tweet 0
  • স্বামী হত্যাকারী টিকটকার আঁখি অবশেষে গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0
  • কেন্দ্রীয় শহীদ মিনারে গুলিবিদ্ধ কন্টেন্ট ক্রিয়েটর রাকিব মারা গেছেন

    0 shares
    Share 0 Tweet 0
  • অর্ধেকেরও কম দামে সরকারকে তেল দিচ্ছে রাশিয়া, লাগবে না জাহাজ ভাড়াও

    0 shares
    Share 0 Tweet 0
  • মন্ত্রীর বক্তব্য বনাম ভাড়ার প্রকৃত অবস্থা!

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

মিয়ানমার বিদ্রোহীদের ড্রোন প্রশিক্ষণের সময় মিজোরামে ৭ বিদেশি নাগরিক আটক

মিয়ানমার বিদ্রোহীদের ড্রোন প্রশিক্ষণের সময় মিজোরামে ৭ বিদেশি নাগরিক আটক

মার্চ ১৯, ২০২৬
তেহরানে শোকের সমুদ্র; লারিজানি ও খাতিবের জানাজায় লাখো মানুষের ঢল

তেহরানে শোকের সমুদ্র; লারিজানি ও খাতিবের জানাজায় লাখো মানুষের ঢল

মার্চ ১৯, ২০২৬
পিছু হটার ইঙ্গিত ট্রাম্পের, ইরান চায় শীর্ষ নেতাদের হত্যার প্রতিশোধ

পিছু হটার ইঙ্গিত ট্রাম্পের, ইরান চায় শীর্ষ নেতাদের হত্যার প্রতিশোধ

মার্চ ১৯, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০