মঙ্গলবার, মার্চ ১৭, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম খেলা

ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত বদলের সুযোগ নেই: আসিফ নজরুল

- তুর্জ খান
জানুয়ারি ১৫, ২০২৬
A A
Share on FacebookShare on Twitter

ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার প্রেক্ষাপটে ভারতে টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে বাংলাদেশের অনড় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি বলেন, বাংলাদেশের অবস্থান থেকে সরে আসার কোনো সুযোগ নেই। তিনি জানান, বাংলাদেশ দল বিশ্বকাপ ক্রিকেট খেলতে আগ্রহী এবং তা শ্রীলঙ্কায় আয়োজন করা সম্ভব বলেই সরকার দৃঢ়ভাবে বিশ্বাস করে।

ক্রীড়া উপদেষ্টা জানান, টি–টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের অবস্থান ও নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয় আলোচনা করতে আইসিসির একটি প্রতিনিধি দল বর্তমানে ঢাকায় অবস্থান করছে।

ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তের পেছনে মূল কারণ হিসেবে উঠে আসে ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনা। সাম্প্রতিক সময়ে ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগ তুলে ভারতে ক্ষোভের কথা প্রকাশ করা হয়। এর জের ধরে মুস্তাফিজের আইপিএলে অংশগ্রহণ নিয়েও বিতর্ক তৈরি হয়।

এরই ধারাবাহিকতায় গত ৩ জানুয়ারি ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবাজিৎ সাইকিয়া জানান, কলকাতা নাইট রাইডার্সকে মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পরে কেকেআর আনুষ্ঠানিকভাবে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নেওয়া বাংলাদেশি এই পেসারকে ছেড়ে দেওয়ার ঘোষণা দেয়।

এ ঘটনার পর বাংলাদেশে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। সেদিন রাতেই ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বলেন, নিরাপত্তার দিক বিবেচনায় বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দলের ভারতে যাওয়া নিরাপদ মনে করছেন না তিনি। একই সঙ্গে আইপিএলের সম্প্রচার বন্ধের উদ্যোগ নিতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টার প্রতি অনুরোধ জানান।

এরপর ৫ জানুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশে আইপিএলের সব খেলা ও অনুষ্ঠান সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দেয় তথ্য মন্ত্রণালয়।

এই পরিস্থিতিতে নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে ভারতে টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দল না পাঠানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পরদিন আইসিসিকে চিঠির মাধ্যমে বিষয়টি জানিয়ে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজনের অনুরোধ জানানো হয়।

আইসিসির সঙ্গে চলমান আলোচনা ও চিঠি বিনিময়ের মধ্যেই বৃহস্পতিবার আবারও শ্রীলঙ্কায় বিশ্বকাপ খেলতে বাংলাদেশের আগ্রহের কথা স্পষ্ট করে অনড় অবস্থানের কথা জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।

সম্পর্কিত খবর

আন্তর্জাতিক

ভারতের ‘র’ ও আরএসএস-এর ওপর নিষেধাজ্ঞা চায় মার্কিন কমিশন

মার্চ ১৭, ২০২৬
আন্তর্জাতিক

মধ্যস্থতাকারীদের প্রস্তাব নাকচ: ‘এখন শান্তির সময় নয়’ বললেন মোজতবা খামেনি

মার্চ ১৭, ২০২৬
প্রধান সংবাদ

প্রশাসনে বিএনপি নেতাদের বসানো হচ্ছে: জামায়াতের দাবি

মার্চ ১৭, ২০২৬

সপ্তাহের সেরা

  • সংসদ অধিবেশনে শুরুতেই চমক

    0 shares
    Share 0 Tweet 0
  • শুরুতেই হাসির মুহূর্ত: সংসদে সৈয়দ তাহেরের মন্তব্যে হেসে উঠলেন সবাই

    0 shares
    Share 0 Tweet 0
  • স্বামী হত্যাকারী টিকটকার আঁখি অবশেষে গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0
  • কেন্দ্রীয় শহীদ মিনারে গুলিবিদ্ধ কন্টেন্ট ক্রিয়েটর রাকিব মারা গেছেন

    0 shares
    Share 0 Tweet 0
  • হারানো সেই ৬ পারমাণবিক বোমাই ট্রাম্পের জন্য এখন বড় হুমকি

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

লারিজানির হাতে লেখা চিরকুট: সশস্ত্র বাহিনীর ভিত্তি আরও শক্তিশালী হওয়ার বার্তা

মার্চ ১৭, ২০২৬

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আহবায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, বিচার না পেলে আত্নহত্যার হুমকী

মার্চ ১৭, ২০২৬

শুধু শত্রুদের জন্য হরমুজ প্রণালীতে তালা: আরাগচি

মার্চ ১৭, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version