মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি এনসিপি

এনসিপির গঠনতন্ত্র চূড়ান্ত, শীর্ষ পদে বসা যাবে দুবার

জুন ২০, ২০২৫
A A
এনসিপির গঠনতন্ত্র চূড়ান্ত, শীর্ষ পদে বসা যাবে দুবার
Share on FacebookShare on Twitter

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ষষ্ঠ সাধারণ সভায় দলের গঠনতন্ত্র চূড়ান্ত হয়েছে। এতে এনসিপির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে সারা দেশের কাউন্সিলরদের সরাসরি ভোটে নির্বাচন, একজন জীবনে সর্বোচ্চ দুবার দায়িত্ব পালনের বিধান রাখা হয়েছে। তারা জাতীয় কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত ‘রাজনৈতিক পরিষদ’-এর কাছে দায়বদ্ধ থাকবেন। এ ছাড়া দলটির কেন্দ্রীয় কমিটির মেয়াদ হবে তিন বছর এবং মেয়াদের শেষ ৯০ দিনের মধ্যে পরবর্তী কাউন্সিল অনুষ্ঠিত হবে বলে উল্লেখ করা হয়েছে গঠনতন্ত্রে।

শুক্রবার এনসিপির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, গৃহীত গঠনতন্ত্র আগামী কাউন্সিলের আগ পর্যন্ত প্রয়োজন সাপেক্ষে সংশোধন করতে পারবে প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক কমিটি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এনসিপির রাজনৈতিক পরিষদ ন্যাশনাল কাউন্সিলের ভোটে নির্বাচিত হবে। এ পরিষদ সর্বনিম্ন ১১ থেকে সর্বোচ্চ ১৫ সদস্যবিশিষ্ট হবে। ১১ জন সদস্য কাউন্সিলের ভোটে নির্বাচিত হবেন, যার মধ্যে ন্যূনতম তিনজন নারী সদস্য থাকতে হবে। পদাধিকারবলে দলের সভাপতি ও সাধারণ সম্পাদক রাজনৈতিক পর্ষদের অন্তর্ভুক্ত হবেন। এ পর্ষদের বাকি দুই সদস্য সভাপতি ও সাধারণ সম্পাদকের মাধ্যমে মনোনীত হবেন।

এতে জানানো হয়, তাদের একটি ন্যাশনাল কাউন্সিল থাকবে। এ ফোরাম রাজনৈতিক পরিষদ নির্বাচন, সভাপতি-সাধারণ সম্পাদক নির্বাচন এবং জরুরি সময়ে কিছু কিছু বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করার দায়িত্ব পালন করবে। ন্যাশনাল কাউন্সিল কেন্দ্রীয় কমিটি, অঙ্গসংগঠনের নির্বাহী কমিটি, জেলা পদমর্যাদার কমিটি থেকে পাঁচজন এবং উপজেলা পদমর্যাদার কমিটি থেকে দুজন সদস্যের সমন্বয়ে গঠিত হবে।

এ ছাড়া এনসিপির কেন্দ্রীয় কমিটি সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, সম্পাদকমণ্ডলী, অন্যান্য প্রয়োজনীয়সংখ্যক সাধারণ সদস্য এবং ক্ষেত্রবিশেষ জেলা সভাপতির সমন্বয়ে গঠিত হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এনসিপির নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন দাখিলের বিষয়ে সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়। দলের নিবন্ধনসংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে সামগ্রিক যোগাযোগের জন্য দলের পক্ষ থেকে মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসাকে সিদ্ধান্ত অনুযায়ী দায়িত্ব দেওয়া হয়েছে।

বিষয়:

এনসিপি

সম্পর্কিত খবর

জামায়াত

আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী

জুলাই ২১, ২০২৬
জামায়াত

জামায়াত এমপির ভিডিওটি মগবাজারের, ব্ল্যাকমেইলের অভিযোগ

জুলাই ২১, ২০২৬
বিএনপি

আশুলিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতা দয়ালের ‘মাদক সাম্রাজ্য’, নিয়ন্ত্রণে কিশোর গ্যাং

জুলাই ২১, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • পাকিস্তান ভেঙে বাংলাদেশ সৃষ্টিতে ইন্দিরা গান্ধীর ভূমিকা নিয়ে সংসদে প্রিয়াঙ্কার অকপট স্বীকারোক্তি

    0 shares
    Share 0 Tweet 0
  • নবম পে স্কেল সরকারি চাকরিজীবীরা ইনক্রিমেন্ট পাবেন ৪ ক্যাটাগরিতে, কোন গ্রেডে কত

    0 shares
    Share 0 Tweet 0
  • ৭ দলকে জামায়াতের সঙ্গ ছাড়াতে চায় হেফাজত, রাজী নয় কয়েকটি দল

    0 shares
    Share 0 Tweet 0
  • শেখ হাসিনা নিজেই ভারতে আশ্রয় চেয়েছিলেন: জয়শঙ্করের সেই পার্লামেন্ট বক্তব্য নিয়ে নতুন বিতর্ক

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

চট্টগ্রামে বিএনপির কর্মী-সমর্থক পরিচয়ে চাঁদাবাজি-হামলার অভিযোগে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

জুলাই ২১, ২০২৬

চাঁদা না দেওয়ায় ১২০০ কমলা গাছ কেটে ফেলার অভিযোগ

জুলাই ২১, ২০২৬

মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

জুলাই ২১, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version