Tuesday, September 22, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home প্রধান সংবাদ

শাকসু স্থগিত, যা বললেন রিটকারীদের আইনজীবী

January 19, 2026
A A
শাকসু স্থগিত, যা বললেন রিটকারীদের আইনজীবী

চার সপ্তাহের জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন স্থগিত করেছেন উচ্চ আদালত। আজ সোমবার (১৯ জানুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।

দুপুরে এক ফেসবুক পোস্টে রিটকারীদের আইনজীবী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস কাজল বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আগামীকাল ২০ জানুয়ারি অনুষ্ঠেয় শাকসু নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে।

রিট আবেদনের সূত্রে জানা যায়, শাবিপ্রবির শিক্ষার্থী ও ভিপি প্রার্থী মো. মোমিনুর রশীদ শুভসহ তিনজন শিক্ষার্থী নির্বাচন কমিশনের ১৫ জানুয়ারির একটি চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দায়ের করেন। রিটকারীদের পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ, সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার রাশনা ইমাম, অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল ও অ্যাডভোকেট গাজী তৌহিদুল ইসলাম।

রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষে সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন।

রিট আবেদনে বলা হয়, নির্বাচন কমিশন গত ১২ জানুয়ারি এক নির্দেশনার মাধ্যমে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত দেশের সব ধরনের নির্বাচন স্থগিত করে। সেই নির্দেশনা উপেক্ষা করে ১৫ জানুয়ারি শাবিপ্রবি ছাত্র সংসদ নির্বাচনের অনুমতি দেওয়া হয়। নির্বাচন কমিশনের এই অনুমতির বৈধতা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিট দায়ের করা হলে আদালত চার সপ্তাহের জন্য শাকসু নির্বাচন স্থগিতের আদেশ দেন।

Related Posts

প্রধান সংবাদ

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা

September 22, 2026
প্রধান সংবাদ

একদিকে সারের বদলে ঢুকছে মাদক, অন্যদিকে সার চাইতে গিয়ে ঘরছাড়া কৃষক

September 22, 2026
প্রধান সংবাদ

কেরোসিনের দাম এখন ভারতের দ্বিগুণ, পেট্রোলে ১৫ টাকা বেশি

September 22, 2026

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার

    0 shares
    Share 0 Tweet 0
  • কাঠগড়ায় কাঁদলেন গাজী নজরুলের স্ত্রী মাকছুদা

    0 shares
    Share 0 Tweet 0
  • গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাড়িতে এসে গ্রেফতার জেলা যুবলীগ সভাপতি

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

আ. লীগের ‘হিট অ্যান্ড রান’ ঠেকাতে রাজধানীতে কড়া নিরাপত্তা

September 22, 2026

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা

September 22, 2026

ভারতে পাচারের আগে আক্কেলপুরে ৭২ লাখ টাকার কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

September 22, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version