রবিবার, মার্চ ২৯, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

ধানের শীষের ভোট না চাওয়ায় নারীর মাথা ফাটালো যুবদল নেতা

তুর্জ খান - তুর্জ খান
জানুয়ারি ২০, ২০২৬
A A
ধানের শীষের ভোট না চাওয়ায় নারীর মাথা ফাটালো যুবদল নেতা
Share on FacebookShare on Twitter

ভোলার চরফ্যাশনে ধানের শীষের পক্ষে ভোট চাইতে না যাওয়ায় হাজেরা বেগম নামের এক নারীকে মারধরের অভিযোগ উঠেছে দক্ষিণ আইচা চর মানিকা ইউনিয়ন যুবদল নেতা শাহাবুদ্দিনের বিরুদ্ধে। এ সময় হাজেরা বেগমের ৯ মাসের অন্তঃসত্ত্বা মেয়ে লিমাকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) সকালে চর মানিকা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে হাজেরা বেগমের বাড়িতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শাহাবুদ্দিন (৩৭) শাহাদাৎ হাওলাদারের ছেলে এবং তিনি স্থানীয় ইউনিয়ন যুবদলের নেতা বলে জানা গেছে।

চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন হাজেরা বেগম অভিযোগ করে বলেন, রোববার শাহাবুদ্দিন তাকে ধানের শীষের পক্ষে ভোট চাইতে বের হতে বলেন। তিনি এতে অস্বীকৃতি জানান। পরদিন সকালে তিনি দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে কাজ করতে বাড়ি থেকে বের হলে শাহাবুদ্দিন তাকে বাধা দেন এবং হুমকি দেন। তিনি সেই হুমকি উপেক্ষা করলে শাহাবুদ্দিন তাকে গালিগালাজ করে মারধর শুরু করেন।

হাজেরা বেগম আরও বলেন, মারধরের সময় তাকে রক্ষা করতে এগিয়ে এলে শাহাবুদ্দিন ও তার স্ত্রী লাইজু বেগম তার অন্তঃসত্ত্বা মেয়ে লিমাকে বেধড়ক মারধর করে এবং পেটে লাথি মারেন। এ সময় শাহাবুদ্দিন তার কান ছিঁড়ে অলংকার নিয়ে যান এবং কাঠ দিয়ে মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়েন। পরে চিকিৎসক তার মাথায় ছয়টি সেলাই এবং ছিঁড়ে যাওয়া কানে দুটি সেলাই দেন।

আরওপড়ুন

বিআরটি প্রকল্প এখন গলার কাঁটা

ন্যায় ও ইনসাফ কায়েমে চিকিৎসকদের এগিয়ে আসার আহ্বান ড. মাসুদের

ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজন নারী ও পুরুষ নাম প্রকাশ না করার শর্তে জানান, জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে শাহাবুদ্দিন এলাকায় প্রভাব বিস্তার করে দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছেন। রাজনৈতিক পরিচয়ের কারণে তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায় না বলে তারা দাবি করেন। তার ভাই হেলালও একইভাবে রাজনৈতিক প্রভাব দেখিয়ে এলাকায় দখল বাণিজ্যে জড়িত বলে অভিযোগ করেন স্থানীয়রা।

এ ঘটনায় হাজেরা বেগমের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

এ বিষয়ে বক্তব্য জানতে যুবদল নেতা শাহাবুদ্দিনের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় পেয়ে তিনি ফোন কেটে দেন। পরবর্তীতে আর ফোন রিসিভ করেননি।

দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান কবির বলেন, অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত খবর

বিআরটি প্রকল্প এখন গলার কাঁটা
বাংলাদেশ

বিআরটি প্রকল্প এখন গলার কাঁটা

মার্চ ২৯, ২০২৬
ন্যায় ও ইনসাফ কায়েমে চিকিৎসকদের এগিয়ে আসার আহ্বান ড. মাসুদের
জামায়াত

ন্যায় ও ইনসাফ কায়েমে চিকিৎসকদের এগিয়ে আসার আহ্বান ড. মাসুদের

মার্চ ২৯, ২০২৬
ব্যবসায়ীকে তুলে নিয়ে হাত-পা ভেঙে দিলেন যুবদল নেতা
বাংলাদেশ

ব্যবসায়ীকে তুলে নিয়ে হাত-পা ভেঙে দিলেন যুবদল নেতা

মার্চ ২৯, ২০২৬

সপ্তাহের সেরা

  • খামেনির শেষ ছবি প্রকাশ করল ইরান

    খামেনির শেষ ছবি প্রকাশ করল ইরান

    0 shares
    Share 0 Tweet 0
  • হস্তক্ষেপ করলেন হাসনাত আব্দুল্লাহ, সুখবর দিল নবীন ফ্যাশন

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • মোসাদের হিটলিস্টে ইরানি পররাষ্ট্রমন্ত্রী: আরাগচিকে বাঁচালো আইএসআই

    0 shares
    Share 0 Tweet 0
  • হাদি হত্যাকাণ্ডে মির্জা আব্বাসের নাম: ৫০ লক্ষ টাকায় খুনি ভাড়ার বিস্ফোরক দাবি

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

বিআরটি প্রকল্প এখন গলার কাঁটা

বিআরটি প্রকল্প এখন গলার কাঁটা

মার্চ ২৯, ২০২৬
ইরানের ক্ষেপণাস্ত্রের নিখুঁত নিশানায় মার্কিন নজরদারি বিমান ধ্বংস

ইরানের ক্ষেপণাস্ত্রের নিখুঁত নিশানায় মার্কিন নজরদারি বিমান ধ্বংস

মার্চ ২৯, ২০২৬
লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নিহত ২৬, জীবিত উদ্ধার ২১ বাংলাদেশি

লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নিহত ২৬, জীবিত উদ্ধার ২১ বাংলাদেশি

মার্চ ২৯, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০