রবিবার, মার্চ ২৯, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

শামীম ওসমানের পক্ষে নির্বাচন করে বহিষ্কৃত সেই নেতাকে দলে ফেরাল বিএনপি

- তুর্জ খান
জানুয়ারি ২০, ২০২৬
A A
শামীম ওসমানের পক্ষে নির্বাচন করে বহিষ্কৃত সেই নেতাকে দলে ফেরাল বিএনপি
Share on FacebookShare on Twitter

২০১৮ সালের বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের সাবেক এমপি শামীম ওসমানের পক্ষে প্রচারকাজে যুক্ত থাকার অভিযোগে বিএনপি থেকে বহিষ্কৃত ফতুল্লা থানা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মনিরুল আলম সেন্টুকে দলে ফিরিয়েছে বিএনপি।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে এর আগে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মনিরুল আলম সেন্টুকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে তার আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ২০ জানুয়ারি ২০২৬ তারিখে ওই বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে প্রাথমিক সদস্য পদে পুনর্বহাল করা হয়েছে।

দলীয় সূত্র জানায়, ২০১৮ সালের নির্বাচনে শামীম ওসমানের পক্ষে প্রচার চালানোর অভিযোগে সেন্টুকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। এর পর তিনি আওয়ামী লীগে যোগ দেন এবং সর্বশেষ ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন।

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে তিনি বিএনপি ও জামায়াতকে সন্ত্রাসী আখ্যা দিয়ে প্রতিহত করার ঘোষণাও দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। ৫ আগস্টের পর তার বিরুদ্ধে একাধিক মামলা হয়। পরবর্তীতে ২০২৫ সালের ৫ জানুয়ারি তিনি বিএনপিতে পুনরায় যোগদানের জন্য আবেদন করেন।

দলীয় সিদ্ধান্তের মাধ্যমে তার বহিষ্কারাদেশ প্রত্যাহারের মধ্য দিয়ে মনিরুল আলম সেন্টুর বিএনপিতে প্রত্যাবর্তনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হলো।

সম্পর্কিত খবর

আন্তর্জাতিক

লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নিহত ২৬, জীবিত উদ্ধার ২১ বাংলাদেশি

মার্চ ২৯, ২০২৬
আন্তর্জাতিক

‘খারগ দ্বীপে যারাই হামলা চালাবে, তারা আর জীবিত ফিরে যাবে না’

মার্চ ২৯, ২০২৬
জামায়াত

ন্যায় ও ইনসাফ কায়েমে চিকিৎসকদের এগিয়ে আসার আহ্বান ড. মাসুদের

মার্চ ২৯, ২০২৬

সপ্তাহের সেরা

  • খামেনির শেষ ছবি প্রকাশ করল ইরান

    0 shares
    Share 0 Tweet 0
  • হস্তক্ষেপ করলেন হাসনাত আব্দুল্লাহ, সুখবর দিল নবীন ফ্যাশন

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • মোসাদের হিটলিস্টে ইরানি পররাষ্ট্রমন্ত্রী: আরাগচিকে বাঁচালো আইএসআই

    0 shares
    Share 0 Tweet 0
  • হাদি হত্যাকাণ্ডে মির্জা আব্বাসের নাম: ৫০ লক্ষ টাকায় খুনি ভাড়ার বিস্ফোরক দাবি

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

দুর্ঘটনা-অব্যবস্থাপনায় এমপিদের ক্ষোভ, জ্বালানি নিয়েও অসন্তোষ

মার্চ ২৯, ২০২৬

বিআরটি প্রকল্প এখন গলার কাঁটা

মার্চ ২৯, ২০২৬

ইরানের ক্ষেপণাস্ত্রের নিখুঁত নিশানায় মার্কিন নজরদারি বিমান ধ্বংস

মার্চ ২৯, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version