মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

টিসিবির টাকা চুরির ঘটনায় যুবদল কর্মী আটক

জানুয়ারি ২১, ২০২৬
A A
Share on FacebookShare on Twitter

নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর ইউনিয়ন পরিষদে টিসিবির পণ্য বিতরণকালে নগদ অর্থ চুরির ঘটনায় এক যুবদল কর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় চুরি হওয়া টাকার বড় অংশ উদ্ধার করা হয়েছে।

সোমবার দুপুরে মাধনগর ইউনিয়ন পরিষদ চত্বরে টিসিবির চাল ও অন্যান্য পণ্য বিতরণ করছিলেন ডিলার মিজানুর রহমান। যোহরের নামাজ আদায়ের জন্য পাশের মসজিদে গেলে সেই সুযোগে টিসিবির পণ্য বিক্রির প্রায় দুই লাখ টাকা চুরি হয়।

ঘটনাটি জানাজানি হলে নলডাঙ্গা থানা পুলিশ অভিযান শুরু করে। প্রায় পাঁচ ঘণ্টার অভিযানের পর সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পূর্ব মাধনগর গ্রাম থেকে নগদ ১ লাখ ৮১ হাজার ৫০ টাকাসহ রুম্মান সরদার (৩৫) নামের এক যুবককে আটক করা হয়।

পুলিশ জানায়, আটক রুম্মান সরদার পূর্ব মাধনগর গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয়ভাবে যুবদল কর্মী হিসেবে পরিচিত এবং মাধনগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. লোকমান হোসেন ভুলুর ছেলে।

এ বিষয়ে রুম্মান সরদারের পিতা মো. লোকমান হোসেন ভুলু বলেন, তার ছেলে নেশাগ্রস্ত। তবে ঘটনার কথা শুনে তিনি বিস্মিত হয়েছেন এবং কেউ অপরাধ করলে তাকে আইনের আওতায় আসতেই হবে বলে মন্তব্য করেন।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরে আলম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ অভিযান পরিচালনা করে ১ লাখ ৮১ হাজার ৫০ টাকা উদ্ধার করেছে। অভিযুক্ত বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পুলিশ আরও জানিয়েছে, তদন্ত শেষে ঘটনার সঙ্গে জড়িত অন্য কেউ থাকলে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

জুলাই ২৮, ২০২৬
বিএনপি

চাঁদাবাজি ও মারধর, বিএনপির ৬ নেতাকর্মী গ্রেপ্তার

জুলাই ২৮, ২০২৬
বিএনপি

ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটিতে নেই কোনো নারী, ক্ষোভ ঝাড়লেন মির্জা ফখরুলের মেয়ে

জুলাই ২৮, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে

    0 shares
    Share 0 Tweet 0
  • তিন বোন একসঙ্গে বিয়ে করলেন এক যুবককে

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ককরোচকে ফান্ড দিচ্ছে জামায়াত’ সাংবাদিকের প্রশ্নে যা বললেন জয়সোয়াল

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

জুলাই ২৮, ২০২৬

চাঁদাবাজি ও মারধর, বিএনপির ৬ নেতাকর্মী গ্রেপ্তার

জুলাই ২৮, ২০২৬

ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটিতে নেই কোনো নারী, ক্ষোভ ঝাড়লেন মির্জা ফখরুলের মেয়ে

জুলাই ২৮, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version