রবিবার, আগস্ট ২, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

ভারতে বসে হাসিনার বিবৃতি, দিল্লিকে বাংলাদেশের বার্তা

জানুয়ারি ২২, ২০২৬
A A
ভারতে বসে হাসিনার বিবৃতি, দিল্লিকে বাংলাদেশের বার্তা
Share on FacebookShare on Twitter

জুলাই বিপ্লবে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে নির্বাসিত জীবন যাপন করছেন। তবে ভারতে অবস্থান করেও বিভিন্ন সময় তিনি রাজনৈতিক বক্তব্য ও বিবৃতি দিয়ে যাচ্ছেন। এ বিষয়ে ভারত সরকারকে স্পষ্ট বার্তা দিয়েছে বাংলাদেশ।

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, ভারতে বসে শেখ হাসিনার এ ধরনের বিবৃতি বাংলাদেশ প্রত্যাশা করে না। বর্তমান প্রেক্ষাপটে এমন কর্মকাণ্ড বাংলাদেশ-ভারত সম্পর্কের জন্য ইতিবাচক কোনো দৃষ্টান্ত সৃষ্টি করবে না বলেও তিনি মন্তব্য করেন।

সম্প্রতি বিবিসি ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তৌহিদ হোসেন বাংলাদেশ-ভারত সম্পর্ক, দ্বিপক্ষীয় টানাপোড়েন, জাতীয় নির্বাচন এবং দিল্লিতে শেখ হাসিনার অবস্থানসহ নানা বিষয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থান তুলে ধরেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, কিছু ভুল বোঝাবুঝি ও অস্বস্তি থাকলেও ভৌগোলিক বাস্তবতা ও অর্থনৈতিক স্বার্থের কারণে বাংলাদেশ ও ভারতের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা উভয় দেশের জন্যই জরুরি।

জুলাই বিপ্লবের পর শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই দুই দেশের সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়। সীমান্ত পরিস্থিতিতে উত্তেজনা সৃষ্টি হয়, পাশাপাশি কূটনীতিক তলবের ঘটনাও ঘটে। সর্বশেষ নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বাংলাদেশে কর্মরত ভারতীয় কূটনীতিক ও কর্মকর্তাদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় নয়াদিল্লি।

এই প্রেক্ষাপটেই বিবিসি ইন্ডিয়াকে দেওয়া প্রায় ১০ মিনিটের সাক্ষাৎকারে তৌহিদ হোসেন বলেন, ভারতে বসে শেখ হাসিনার কোনো ধরনের রাজনৈতিক বক্তব্য বাংলাদেশের কাছে প্রত্যাশিত নয়। এতে দুই দেশের সম্পর্ক আরও জটিল হতে পারে।

সংখ্যালঘু নির্যাতন প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর যেকোনো ঘটনার বিষয়ে সরকার তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেছে এবং সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, বাংলাদেশ কখনো ভারতের অভ্যন্তরীণ সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে মন্তব্য করে না। সেক্ষেত্রে ভারত সরকারেরও বাংলাদেশের বিষয়ে একই নীতি অনুসরণ করা উচিত।

পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, শেখ হাসিনা সরকারের আমলে ইচ্ছাকৃতভাবে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক খারাপ করা হয়েছিল। তবে বর্তমান অন্তর্বর্তী সরকার প্রতিবেশী সব দেশের সঙ্গে—ভারত ও পাকিস্তান উভয়ের সঙ্গেই—বন্ধুত্বপূর্ণ ও ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আগ্রহী।

সম্পর্কিত খবর

জামায়াত

জনগণ আপনাকে স্বাগত জানাতে প্রস্তুত, কীভাবে আসবেন আসেন: শেখ হাসিনাকে পরওয়ার

আগস্ট ২, ২০২৬
বাংলাদেশ

রাজধানীতে জামাতার ছুরিকাঘাতে মা-মেয়ে নিহত

আগস্ট ২, ২০২৬
বাংলাদেশ

দক্ষিণখানে চিকিৎসককে হত্যা: জুতার ছাপের সূত্র ধরে পুলিশের হাতে স্বামী

আগস্ট ২, ২০২৬

সপ্তাহের সেরা

  • প্রতিমন্ত্রী ফরহাদের সঙ্গে হিন্দু তরুণীর অন্তরঙ্গ ভিডিও ফাঁস নিয়ে তোলপাড়

    0 shares
    Share 0 Tweet 0
  • একের পর এক বিএনপির এমপি-মন্ত্রীদের আপত্তিকর ভিডিও ফাঁস, তোলপাড় সোশ্যাল মিডিয়া

    0 shares
    Share 0 Tweet 0
  • পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি নজরুলকে ঘিরে বেরিয়ে এলো আরও চাঞ্চল্যকর তথ্য

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

নিষিদ্ধ ছাত্রলীগের পুনর্গঠনের চেষ্টা, এনসিপি শিবির ছাত্রদলের হুঁশিয়ারি

আগস্ট ২, ২০২৬

গুমের ক্ষত নিয়ে তামাশার বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোকে সতর্ক বার্তা ফারুকীর

আগস্ট ২, ২০২৬

বিএনপির স্থায়ী কমিটিতে আসছে নতুন মুখ, আলোচনায় ৫ নেতা

আগস্ট ২, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version