শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম আন্তর্জাতিক

কারাগারে প্রেমে পড়েন দুই খুনি, বিয়ের জন্য পেলেন জরুরি প্যারোল

- তুর্জ খান
জানুয়ারি ২৪, ২০২৬
A A
Share on FacebookShare on Twitter

কারাগারে একসঙ্গে কাটানো সময় থেকে শুরু হওয়া প্রেমের সম্পর্কের পরিণতি হতে যাচ্ছে বিয়েতে। ভারতের রাজস্থান হাইকোর্ট সাজাপ্রাপ্ত দুই খুনি আসামিকে বিয়ের জন্য ১৫ দিনের জরুরি প্যারোল মঞ্জুর করেছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির শুক্রবার (২৩ জানুয়ারি) প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, রাজস্থান রাজ্যের আলওয়ার জেলার বারোদামেভ এলাকায় শুক্রবার তাদের বিয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রতিবেদনে বলা হয়, হত্যা মামলায় দণ্ডিত প্রিয়া শেঠ পেশায় একজন মডেল ছিলেন। একটি ডেটিং অ্যাপের মাধ্যমে পরিচিত এক যুবককে হত্যার দায়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। বর্তমানে তিনি জয়পুরের সাঙ্গান এলাকার ওপেন জেলে সাজা ভোগ করছেন।

এনডিটিভি জানায়, ছয় মাস আগে একই জেলে সাজাপ্রাপ্ত হনুমান প্রসাদের সঙ্গে প্রিয়া শেঠের পরিচয় হয়। পরিচয়ের পর ধীরে ধীরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয় এবং একপর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দুজনেই দণ্ডপ্রাপ্ত আসামি হওয়া সত্ত্বেও একে অপরকে বিয়ে করার সিদ্ধান্ত নেন। এরপর বিয়ের অনুমতির জন্য তারা আদালতের দ্বারস্থ হন।

প্রিয়া শেঠের বিরুদ্ধে অভিযোগ অনুযায়ী, ২০১৮ সালের মে মাসে একটি ডেটিং অ্যাপের মাধ্যমে এক যুবকের সঙ্গে বন্ধুত্ব করেন তিনি। পরে তার প্রেমিক দিক্ষান্ত কামরা ও আরেক সহযোগীর সহায়তায় ওই যুবককে অপহরণ করা হয়। পরিকল্পনা ছিল মুক্তিপণ আদায় করা। মুক্তিপণের একটি অংশ আদায় করা হলেও ধরা পড়ার আশঙ্কায় ওই যুবককে হত্যা করা হয়। পরে তার মরদেহ একটি সুটকেসে ভরে পাহাড়ি এলাকায় ফেলে দেওয়া হয়। এ ঘটনায় প্রিয়া শেঠসহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

অন্যদিকে হনুমান প্রসাদ পাঁচটি হত্যাকাণ্ডে দণ্ডিত। ২০১৭ সালের ২ অক্টোবর আলওয়ারে প্রেমিকার নির্দেশে তিনি প্রেমিকার স্বামী ও চার শিশুকে হত্যা করেন। ঘটনাটি সে সময় দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছিল।

দণ্ডপ্রাপ্ত দুই আসামির বিয়ের জন্য প্যারোল মঞ্জুরের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তবে আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করেই জরুরি প্যারোল দেওয়া হয়েছে।

বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নির্ধারিত সময়ের মধ্যেই তাদের পুনরায় কারাগারে ফিরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সম্পর্কিত খবর

আন্তর্জাতিক

ক্যানসারে আক্রান্ত হওয়ার কথা স্বীকার করে যা জানালেন নেতানিয়াহু

এপ্রিল ২৪, ২০২৬
আন্তর্জাতিক

গোমূত্রসহ ‘পঞ্চগব্য’ পান বাধ্যতামূলক করলো ভারতের গঙ্গোত্রী মন্দির

এপ্রিল ২৪, ২০২৬
আন্তর্জাতিক

ইরান অভিযানে ফুরিয়ে গেছে স্টক: নতুন স্টেলথ ক্ষেপণাস্ত্র কিনছে যুক্তরাষ্ট্র

এপ্রিল ২৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • মনিরা শারমিনের এমপি হওয়া অনিশ্চিত!

    0 shares
    Share 0 Tweet 0
  • ঐতিহাসিক বড়াইবাড়ি দিবস আজ: বিএসএফ-এর দম্ভ চূর্ণ করার ২৫ বছর

    0 shares
    Share 0 Tweet 0
  • গাজীপুরে ‘অপহৃত’ সেই ইমামের মেয়েকে উদ্ধার

    0 shares
    Share 0 Tweet 0
  • এনসিপি থেকে ফারহার পদত্যাগ

    0 shares
    Share 0 Tweet 0
  • সংরক্ষিত ৩৫ আসনের প্রার্থী তালিকা প্রকাশ বিএনপির

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

বিএনপি পরিকল্পিতভাবে ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টি করছে: শিবির সভাপতি

এপ্রিল ২৪, ২০২৬

ছাত্রদলকে বয়কটের ঘোষণা দিল ঢাবি সা্ংবাদিক সমিতি

এপ্রিল ২৪, ২০২৬

বগুড়ায় বিএনপি নেত্রীর হয়ে প্রক্সি দিতে গিয়ে কলেজছাত্রী আটক

এপ্রিল ২৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version