শনিবার, মার্চ ২৮, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

চোর-ডাকাত প্রতিহতে সৎ-যোগ্য নেতাকে ভোট দিতে বলায় খতিবকে মারতে গেলেন বিএনপিপন্থি মুসল্লিরা

তুর্জ খান - তুর্জ খান
জানুয়ারি ২৪, ২০২৬
A A
Share on FacebookShare on Twitter

নোয়াখালীর সুবর্ণচরে জুমার নামাজের খুতবায় সৎ ও যোগ্য নেতাকে ভোট দেওয়ার আহ্বান জানানোয় মসজিদের খতিবকে মারধরের চেষ্টা করা হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে চরক্লার্ক ইউনিয়নের জনতা বাজার ইসলামিয়া জামে মসজিদে এ ঘটনা ঘটে।

মসজিদের খতিব এইচ এম ফজলুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, তিনি খুতবায় কোনো রাজনৈতিক দল বা প্রার্থীর পক্ষে কিংবা বিপক্ষে কথা বলেননি। কোরআনের সূরা নিসার ৮৫ নম্বর আয়াত থেকে তিলাওয়াত করে তিনি বলেন, ভোট একটি আমানত এবং চোর-ডাকাত, বাটপার বা খারাপ লোককে নির্বাচিত না করে সৎ ও যোগ্য নেতাকে ভোট দেওয়া উচিত।

খতিবের ভাষ্য অনুযায়ী, খুতবার মাঝেই মসজিদের সভাপতি ওবায়দুল হক তাকে বাধা দেন। এরপর স্থানীয় বোরহান, ফুলমিয়া, আরিফসহ কয়েকজন যুবক অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে তার ওপর হামলার চেষ্টা করেন। এ ঘটনায় তিনি ন্যায়বিচার দাবি করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মুসল্লি জানান, খতিবের বক্তব্যে জামায়াতকে ভোট দেওয়ার ইঙ্গিত রয়েছে—এমন অভিযোগ তুলে বিএনপিপন্থি কয়েকজন মুসল্লি প্রতিবাদ করেন। তবে মসজিদের ভেতরে এমন আচরণ অনাকাঙ্ক্ষিত বলেও মন্তব্য করেন তিনি।

আরওপড়ুন

ছাত্রদল নেতাকর্মীদের হাত-পা বেঁধে মারধরের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে

তেলের দাম ঠিক রাখতে মাসে ২০০ কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে: চিফ হুইপ

মসজিদ কমিটির সভাপতি ওবায়দুল হকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন ব্যবহারযোগ্য না থাকায় বক্তব্য পাওয়া যায়নি। সেক্রেটারি হুমায়ুন কবিরের মোবাইলও বন্ধ পাওয়া যায়। অভিযুক্ত যুবকদের কারও সঙ্গেও যোগাযোগ সম্ভব হয়নি।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। খতিবের বক্তব্যকে কেন্দ্র করে সেখানে উত্তেজনা সৃষ্টি হয়। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান বলেন, বিষয়টি তার জানা ছিল না। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত খবর

ছাত্রদল নেতাকর্মীদের হাত-পা বেঁধে মারধরের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে
বাংলাদেশ

ছাত্রদল নেতাকর্মীদের হাত-পা বেঁধে মারধরের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে

মার্চ ২৮, ২০২৬
তেলের দাম ঠিক রাখতে মাসে ২০০ কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে: চিফ হুইপ
বাংলাদেশ

তেলের দাম ঠিক রাখতে মাসে ২০০ কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে: চিফ হুইপ

মার্চ ২৮, ২০২৬
জনপ্রত্যাশা ও গণঅভ্যুত্থানের শহিদদের আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংস্কার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রধান সংবাদ

জনপ্রত্যাশা ও গণঅভ্যুত্থানের শহিদদের আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংস্কার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মার্চ ২৮, ২০২৬

সপ্তাহের সেরা

  • খামেনির শেষ ছবি প্রকাশ করল ইরান

    খামেনির শেষ ছবি প্রকাশ করল ইরান

    0 shares
    Share 0 Tweet 0
  • হস্তক্ষেপ করলেন হাসনাত আব্দুল্লাহ, সুখবর দিল নবীন ফ্যাশন

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • মোসাদের হিটলিস্টে ইরানি পররাষ্ট্রমন্ত্রী: আরাগচিকে বাঁচালো আইএসআই

    0 shares
    Share 0 Tweet 0
  • হাদি হত্যাকাণ্ডে মির্জা আব্বাসের নাম: ৫০ লক্ষ টাকায় খুনি ভাড়ার বিস্ফোরক দাবি

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ছাত্রদল নেতাকর্মীদের হাত-পা বেঁধে মারধরের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে

ছাত্রদল নেতাকর্মীদের হাত-পা বেঁধে মারধরের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে

মার্চ ২৮, ২০২৬
তেলের দাম ঠিক রাখতে মাসে ২০০ কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে: চিফ হুইপ

তেলের দাম ঠিক রাখতে মাসে ২০০ কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে: চিফ হুইপ

মার্চ ২৮, ২০২৬
জনপ্রত্যাশা ও গণঅভ্যুত্থানের শহিদদের আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংস্কার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জনপ্রত্যাশা ও গণঅভ্যুত্থানের শহিদদের আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংস্কার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মার্চ ২৮, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০