শনিবার, মার্চ ২১, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

ছেলের ছবি চোখে ভাসে রাতে ঘুমাতে পারি না’

তুহিন সিরাজী - তুহিন সিরাজী
জুন ২৩, ২০২৫
A A
ছেলের ছবি চোখে ভাসে রাতে ঘুমাতে পারি না’
Share on FacebookShare on Twitter

শহীদ মো. মোস্তফার জন্ম খুবই দরিদ্র পরিবারে। ভাগ্য পরিবর্তনের স্বপ্নে ২০২২ সালে গাজীপুর আনসার ভিডিপি একাডেমির পাশে একটি পোশাক কারখানায় চাকরি নেন। কাজের পাশাপাশি লেখাপড়াও চালিয়ে যান।

২০২৩ সালে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৪.৬৩ পেয়ে উত্তীর্ণ হন। ইচ্ছা ছিল জায়গা-জমি কিনে পাকা বাড়ি নির্মাণ করে বাবা-মায়ের স্বপ্ন পূরণ করবেন। কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আনসার সদস্যদের গুলিতে ২২ বছর বয়সি এই তরুণের সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়।

শহীদ মো. মোস্তফার বাড়ি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের ধলিরবন্ধ এলাকায়। বাবা মো. স্বপন মিয়া গাজীপুরেই একটি পোশাক কারখানায় চাকরি করেন। মা মর্জিনা বেগম গৃহিণী। দরিদ্র পরিবারে বেড়ে ওঠা মোস্তফা ছোট থেকেই খুবই মেধাবী ছিলেন। তিন ভাইয়ের মধ্যে তিনি ছিলেন বড়। বাবা-মায়ের ইচ্ছায় ২০২৩ সালে কড়ইচড়া ইউনিয়নের মহিষবাথান এলাকার মেয়ে মুন্নাকে বিয়ে করেন মোস্তফা।

আরওপড়ুন

ভাঙ্গায় ঈদের নামাজ শেষে রক্তক্ষয়ী সংঘর্ষ: আহত ১০, বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট

অষ্টগ্রামে টেঁটা-বল্লম নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

জানা গেছে, গত বছরের ৫ আগস্ট সকালে বৈষম্যবিরোধী আন্দোলনে আনসার ভিডিপি একাডেমি এলাকায় যোগ দেন মোস্তফা। সে দিন আনসার সদস্যরা আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি ও টিয়ারশেল ছোড়ে। আন্দোলনে আনসার সদস্যদের ছররা গুলি মোস্তফার পিঠে লেগে রাস্তার পাশে ঝোপের মাঝে লুটিয়ে পড়েন তিনি এবং সেখানেই শহীদ হন।

এদিকে দুপুর থেকে মোস্তফাকে খুঁজে না পাওয়ায় তার বাবা বারবার ফোনে কল করলেও কেউ রিসিভ করেনি। পরদিন ৬ আগস্ট সকালে রাস্তার পাশে ঝোপে পড়ে থাকা মোস্তফার লাশের প্যান্টের পকেটে মোবাইল ফোনে রিংটোন বেজে ওঠে। পরে এক পথচারী ফোন রিসিভ করে জানান, মোস্তফা শহীদ হয়েছেন। সে দিনই মোস্তফার বাবা সেখান থেকে তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন এবং গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়।

এ ঘটনায় গত বছর ২৮ নভেম্বর গাজীপুর কোর্টে বাবা স্বপন মিয়া বাদী হয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৪৪ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেন।

স্বামীকে হারিয়ে শোকে পাথর হয়ে গেছেন স্ত্রী মুন্না। বাকরুদ্ধ হয়ে পড়েছেন মোস্তফার ছোট ভাই মেহেদী হাসান (১১) ও নুর আলম (৪)। কান্না থামছে না শহীদ মোস্তফার মা মর্জিনা বেগমের। ছেলের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।

মর্জিনা বেগম বলেন, ‘ছাত্র আন্দোলনে গিয়ে মোস্তফার পিঠে গুলি লাগে, সে শহীদ হয়েছে। বারবার আমার ছেলের ছবি চোখে ভেসে ওঠে। রাতে ঠিকমতো ঘুমাতে পারি না।’ তিনি আরো বলেন, ‘আমরা খুবই গরিব। আমার ছেলে আমাদের পাশে দাঁড়াইছিল। মোস্তফা আমাদের সচ্ছলতার স্বপ্ন দেখাইছিল। জমি কিনব, পাকা বাড়ি করব। আমার ছেলের মনের আশা পূরণ হলো না। আল্লাহর আমার ছেলেরে পছন্দ হয়েছিল, নিয়া গেল।’

মোস্তফার বাবা স্বপন মিয়া বলেন, “শহীদ হওয়ার দুদিন আগে মোস্তফা ফোন করে বলে, ‘বাবা ভালোভাবে চলাফেরা করতে হবে, নামাজ পড়তে হবে। ছোট ভাই দুইটারে বড় আলেম বানাবেন। আমাদের জুতজমা (জমি-জমা) নাই, আপনি কষ্ট করে লেখাপড়া করাইছেন। ধৈর্য ধরেন, অল্প দিনেই আমরা উপরে উঠে যাব। আপনার আর কষ্ট করা লাগবে না; বাড়িতে থাকবেন আর আল্লাহর ইবাদত করবেন।”

এ সময় আক্ষেপ করে স্বপন মিয়া বলেন, ‘আমার ছেলের স্বপ্নগুলো ধূলিসাৎ করে দিয়েছে স্বৈরাচার শেখ হাসিনা। মামলা করছি ওই খুনিদের নামে; খুনিগুলোর যেন হয় ফাঁসি হয়।’

সম্পর্কিত খবর

ভাঙ্গায় ঈদের নামাজ শেষে রক্তক্ষয়ী সংঘর্ষ: আহত ১০, বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট
বাংলাদেশ

ভাঙ্গায় ঈদের নামাজ শেষে রক্তক্ষয়ী সংঘর্ষ: আহত ১০, বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট

মার্চ ২১, ২০২৬
অষ্টগ্রামে টেঁটা-বল্লম নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
বাংলাদেশ

অষ্টগ্রামে টেঁটা-বল্লম নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

মার্চ ২১, ২০২৬
ঈদের জামাতে ইমামতি করলেন জবি উপাচার্য
বাংলাদেশ

ঈদের জামাতে ইমামতি করলেন জবি উপাচার্য

মার্চ ২১, ২০২৬

সপ্তাহের সেরা

  • ইউএনও আলাউদ্দিনের ভিডিওগুলো এআই দিয়ে তৈরি নয় আলাউদ্দিনের পেনড্রাইভ থেকে তার প্রহরী ২ বছর আগে ক্লিপগুলো চুরি করেন

    ইউএনও আলাউদ্দিনের ভিডিওগুলো এআই দিয়ে তৈরি নয় আলাউদ্দিনের পেনড্রাইভ থেকে তার প্রহরী ২ বছর আগে ক্লিপগুলো চুরি করেন

    0 shares
    Share 0 Tweet 0
  • স্বামী হত্যাকারী টিকটকার আঁখি অবশেষে গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0
  • কেন্দ্রীয় শহীদ মিনারে গুলিবিদ্ধ কন্টেন্ট ক্রিয়েটর রাকিব মারা গেছেন

    0 shares
    Share 0 Tweet 0
  • অর্ধেকেরও কম দামে সরকারকে তেল দিচ্ছে রাশিয়া, লাগবে না জাহাজ ভাড়াও

    0 shares
    Share 0 Tweet 0
  • মন্ত্রীর বক্তব্য বনাম ভাড়ার প্রকৃত অবস্থা!

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

সিরিয়ায় ইসরাইলের হামলা, তীব্র নিন্দা জানালো সৌদি আরব

সিরিয়ায় ইসরাইলের হামলা, তীব্র নিন্দা জানালো সৌদি আরব

মার্চ ২১, ২০২৬
ঈদের অনুষ্ঠানে মোদিকে অনুপ্রবেশকারী বললেন মমতা

ঈদের অনুষ্ঠানে মোদিকে অনুপ্রবেশকারী বললেন মমতা

মার্চ ২১, ২০২৬
ভাঙ্গায় ঈদের নামাজ শেষে রক্তক্ষয়ী সংঘর্ষ: আহত ১০, বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট

ভাঙ্গায় ঈদের নামাজ শেষে রক্তক্ষয়ী সংঘর্ষ: আহত ১০, বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট

মার্চ ২১, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০