শনিবার, আগস্ট ১, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

কেন বাংলাদেশিদের জন্য দরজা বন্ধ করছে বিশ্ব, জানালেন প্রধান উপদেষ্টা

জানুয়ারি ২৮, ২০২৬
A A
কেন বাংলাদেশিদের জন্য দরজা বন্ধ করছে বিশ্ব, জানালেন প্রধান উপদেষ্টা
Share on FacebookShare on Twitter

বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশিদের প্রবেশাধিকার সীমিত হওয়ার পেছনে জালিয়াতিকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, জালিয়াতির কারণে বহু দেশ বাংলাদেশি পাসপোর্ট ও ভিসার ওপর আস্থা হারিয়েছে।

বুধবার রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো–২০২৬–এর উদ্বোধন এবং ‘বাংলাদেশ ইনোভেশন চ্যালেঞ্জ’–এর ওয়েবসাইট ও লোগো উন্মোচন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন।

ড. ইউনূস বলেন, “আমাদের সব জিনিসই জাল—ভিসা জাল, পাসপোর্ট জাল। বহুদেশ আমাদের পাসপোর্ট গ্রহণ করে না। আমরা দেশটাকে জালিয়াতির কারখানায় পরিণত করেছি।” তিনি আরও বলেন, “জালিয়াতি করতে বুদ্ধি লাগে, ক্রিয়েটিভিটি লাগে। কিন্তু আমরা সেই বুদ্ধি খারাপ কাজে ব্যবহার করছি।”

নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, মধ্যপ্রাচ্যের একটি দেশের মন্ত্রীর সঙ্গে আলোচনার সময় তিনি জানতে পারেন—দীর্ঘদিন ধরে সে দেশ বাংলাদেশিদের প্রবেশাধিকার দিচ্ছে না। “শ্রমিক হোক বা অন্য কোনো পেশার মানুষ—বাংলাদেশি কাউকেই তারা ঢুকতে দিচ্ছে না। এমন দেশের তালিকা দীর্ঘ,” বলেন তিনি।

ড. ইউনূস জানান, ওই মন্ত্রী তাঁকে ব্যাখ্যা করে বলেছেন—অনেক বাংলাদেশি ভুয়া কাগজপত্র নিয়ে প্রবেশের চেষ্টা করেন। “এক নারী ডাক্তারের সনদ নিয়ে এসেছেন, কিন্তু যাচাই করে দেখা গেছে সেটি ভুয়া। বাস্তবে তিনি গৃহকর্মীর কাজ করতে এসেছেন,” বলেন প্রধান উপদেষ্টা।
তিনি আরও বলেন, “শিক্ষার সনদ, ব্যাংক সার্টিফিকেট, অনুমতিপত্র—সবই ভুয়া। ভয়ংকর বিষয় হলো, আমরা নিজেরাই এসব ভুয়া কাগজ ইস্যু করছি। এভাবে চললে প্রযুক্তি ও উদ্ভাবনও জালিয়াতির কাজে ব্যবহৃত হবে।”

প্রধান উপদেষ্টা বলেন, প্রযুক্তি ও উদ্ভাবনের পথে এগোতে হলে আগে নিজেদের সংশোধন করতে হবে। “এই দেশ জালিয়াতির কারখানা হবে না। আমরা নিজ গুণে, সততার মাধ্যমে সারা পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াতে চাই,” বলেন তিনি।

এ সময় তিনি তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে বলেন, মানুষের সহায়ক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ার লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করতে হবে।

সম্পর্কিত খবর

আওয়ামী লীগ

পল্লবীতে নিষিদ্ধ আ. লীগ-ছাত্রলীগের ঝটিকা মিছিলের চেষ্টা, গ্রেপ্তার ১৭

আগস্ট ১, ২০২৬
বাংলাদেশ

ফরিদপুরে বাড়ি থেকে তুলে নিয়ে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ

আগস্ট ১, ২০২৬
জামায়াত

হবিগঞ্জে চোখ হারানো আলিফকে দেখতে হাসপাতালে জামায়াত আমির

জুলাই ৩১, ২০২৬

সপ্তাহের সেরা

  • প্রতিমন্ত্রী ফরহাদের সঙ্গে হিন্দু তরুণীর অন্তরঙ্গ ভিডিও ফাঁস নিয়ে তোলপাড়

    0 shares
    Share 0 Tweet 0
  • একের পর এক বিএনপির এমপি-মন্ত্রীদের আপত্তিকর ভিডিও ফাঁস, তোলপাড় সোশ্যাল মিডিয়া

    0 shares
    Share 0 Tweet 0
  • পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি নজরুলকে ঘিরে বেরিয়ে এলো আরও চাঞ্চল্যকর তথ্য

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

দেশের ভবিষ্যতের চেয়ে মোদীর ত্বকই বেশি উজ্জ্বল: ককরোচ পার্টি প্রধান

আগস্ট ১, ২০২৬

পল্লবীতে নিষিদ্ধ আ. লীগ-ছাত্রলীগের ঝটিকা মিছিলের চেষ্টা, গ্রেপ্তার ১৭

আগস্ট ১, ২০২৬

ফরিদপুরে বাড়ি থেকে তুলে নিয়ে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ

আগস্ট ১, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version