Monday, September 21, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home বাংলাদেশ

সোনাইমুড়ীতে জামায়াতের নারী কর্মীকে হেনস্তার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

January 30, 2026
A A

নোয়াখালীর সোনাইমুড়ীতে সাংগঠনিক কাজ শেষে বাড়ি ফেরার পথে জামায়াতে ইসলামীর এক বয়স্ক নারী কর্মীকে পথরোধ করে হেনস্তা ও অশালীন ভাষায় কটাক্ষ করার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতার বিরুদ্ধে। ভুক্তভোগী ওই নারী সোনাইমুড়ী পৌরসভার একজন সক্রিয় জামায়াত কর্মী। সোনাইমুড়ী পৌরসভার ৮ নং ওয়ার্ড বিএনপির সেক্রেটারি মোশাররফ হোসেনের নেতৃত্বে এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকেলে ওই নারী কর্মী তার নিয়মিত দাওয়াত ও সাংগঠনিক দায়িত্ব পালন শেষে ফিরছিলেন। পথে মোশাররফ হোসেন ও তার সাথে থাকা কতিপয় যুবক ওই নারীর গতিরোধ করে। এসময় মোশাররফের অনুসারী এক যুবক ওই নারীকে লক্ষ্য করে অবমাননাকর ভাষায় প্রশ্ন করে, “আপনাদের মহিলাদের কিয়ের রাজনীতি?” একজন মুরুব্বি ও পর্দানশীন নারীর সাথে এমন কুরুচিপূর্ণ আচরণ এবং রাজনৈতিক অধিকার নিয়ে প্রশ্ন তোলার ঘটনায় পুরো এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

এই ঘটনার পর থেকে সোনাইমুড়ীর সাধারণ জনতার মধ্যে ব্যাপক ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সচেতন মহলের দাবি, রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হতে পারে, কিন্তু একজন বয়স্ক এবং পর্দানশীন নারীর সম্মানহানি করা কোনো সভ্য সমাজের কাজ হতে পারে না। সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকে এই ঘটনাকে ‘রাজনৈতিক বর্বরতা’ হিসেবে উল্লেখ করে সুশীল সমাজের নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, সারাদেশে ধারাবাহিকভাবে জামায়াত কর্মীদের ওপর বিএনপির উগ্রবাদ ও হেনস্তা বেড়ে চলেছে। একজন বয়স্ক নারীও আজ তাদের নোংরা রাজনীতি থেকে রেহাই পাচ্ছেন না। তারা অবিলম্বে অভিযুক্ত মোশাররফ হোসেন ও তার সহযোগীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তবে এ বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

Related Posts

এনসিপি

ভাবিকে নিয়ে পালানো সেই এনসিপি নেতার সব পদ স্থগিত

September 21, 2026
বাংলাদেশ

সরকারকে দোষ দেই না, নানা খরচে সরকার বিপর্যস্ত: রুমিন ফারহানা

September 21, 2026
আওয়ামী লীগ

পিকনিকে ‘জয় বাংলা’ স্লোগান, অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি

September 21, 2026

সপ্তাহের সেরা

  • গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক মুসলিম হলের ১০১ নম্বর কক্ষ

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসলামিক টিভি ফিরলেও আটকে দিগন্ত টিভি: আগে চায় শত কোটি টাকার ক্ষতিপূরণ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

September 21, 2026

ভাবিকে নিয়ে পালানো সেই এনসিপি নেতার সব পদ স্থগিত

September 21, 2026

সরকারকে দোষ দেই না, নানা খরচে সরকার বিপর্যস্ত: রুমিন ফারহানা

September 21, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version