মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

নাইকো মামলায় রায়: বাংলাদেশ পাবে ৪২ মিলিয়ন ডলার

- তুর্জ খান
জানুয়ারি ৩০, ২০২৬
A A
Share on FacebookShare on Twitter

সুনামগঞ্জের টেংরাটিলা গ্যাসক্ষেত্র বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় কানাডিয়ান কোম্পানি নাইকোর বিরুদ্ধে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অব ইনভেস্টমেন্ট ডিসপিউটস (ইকসিড) এই রায় প্রদান করেছে। রায়ে ২০০৫ সালের ভয়াবহ ওই বিস্ফোরণের ক্ষতিপূরণ বাবদ নাইকোকে ৪২ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫১৬ কোটি টাকা) বাংলাদেশকে পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার পেট্রোবাংলার চেয়ারম্যান প্রকৌশলী রেজানুর রহমান সাংবাদিকদের এ রায়ের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রায়ে গ্যাসক্ষেত্রে প্রায় ৮ বিলিয়ন ঘনফুট গ্যাস পুড়ে যাওয়ার ঘটনায় ৪০ মিলিয়ন ডলার এবং পরিবেশসহ অন্যান্য ক্ষতির জন্য আরও ২ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়েছে।

ঐতিহাসিক এই রায়ে ট্রাইব্যুনাল উল্লেখ করেছে, নাইকোর তত্ত্বাবধান ও ব্যবস্থাপনাতেই ওই খননকাজ পরিচালিত হচ্ছিল। তারা আন্তর্জাতিক পেট্রোলিয়াম শিল্পের মানদণ্ড অনুসরণে ব্যর্থ হয়েছে এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন না করায় এই মারাত্মক বিস্ফোরণ ঘটে। ফলে নাইকো এই ক্ষয়ক্ষতির জন্য সরাসরি দায়ী এবং তারা ক্ষতিপূরণ দিতে বাধ্য।

উল্লেখ্য, ১৯৫৯ সালে আবিষ্কৃত সুনামগঞ্জের ছাতকের এই টেংরাটিলা গ্যাসক্ষেত্রটি ২০০৩ সালে নাইকোর কাছে হস্তান্তর করা হয়। ২০০৫ সালের ৭ জানুয়ারি এবং ২৪ জুন সেখানে পরপর দুটি ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এর ফলে মজুদ গ্যাস পুড়ে যাওয়ার পাশাপাশি আশপাশের জনপদ ও পরিবেশের ব্যাপক ক্ষতি হয়। ঘটনার পর নাইকো ক্ষতিপূরণ দিতে অস্বীকৃতি জানালে ২০১৬ সালে ওয়াশিংটনভিত্তিক আন্তর্জাতিক আদালতে প্রায় ৯ হাজার ২৫০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে মামলা করে বাংলাদেশ। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে অবশেষে বাংলাদেশের পক্ষে এই রায় এলো।

সম্পর্কিত খবর

প্রধান সংবাদ

বজ্রপাতে সোমবারও ৪ জেলায় ৯ জনের মৃত্যু

এপ্রিল ২৭, ২০২৬
আন্তর্জাতিক

মার্কিন নৌ-অবরোধ তোয়াক্কা না করে ৪৬ লাখ ব্যারেল তেল বাইরে পাঠালো ইরান: ডন

এপ্রিল ২৭, ২০২৬
প্রধান সংবাদ

নারীদের জন্য এলপিজি কার্ড চালু করা হবে: প্রধানমন্ত্রী

এপ্রিল ২৭, ২০২৬

সপ্তাহের সেরা

  • মনিরা শারমিনের এমপি হওয়া অনিশ্চিত!

    0 shares
    Share 0 Tweet 0
  • সারা দেশে উচ্চ সতর্কতা জারি, নেপথ্যে যে কারণ

    0 shares
    Share 0 Tweet 0
  • ঢাবি শিক্ষার্থী মুনিরার ঝুলন্ত লাশ উদ্ধার, সহযোগী অধ্যাপক সুদীপ গ্রেফতার

    0 shares
    Share 0 Tweet 0
  • বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

    0 shares
    Share 0 Tweet 0
  • আজ এনসিপিতে যোগ দিচ্ছেন ইসহাক সরকার, পদ ছাড়ছেন আলাউদ্দীন মোহাম্মদ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

মস্কো সফরে আব্বাস আরাঘচি: দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করার অঙ্গীকার

এপ্রিল ২৮, ২০২৬

সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলার বিচার চান ডাকসু ভিপি

এপ্রিল ২৮, ২০২৬

বজ্রপাতে সোমবারও ৪ জেলায় ৯ জনের মৃত্যু

এপ্রিল ২৭, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version