বুধবার, মার্চ ২৫, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

স্কুলছাত্রকে হত্যা, ছাত্রদল কর্মীসহ ৩ জনের মৃত্যুদণ্ড

তুর্জ খান - তুর্জ খান
জানুয়ারি ৩০, ২০২৬
A A
Share on FacebookShare on Twitter

ফেনীতে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আহনাফ আল মাঈন নাশিতকে (১০) অপহরণ ও শ্বাসরোধে হত্যার দায়ে ফেনী পৌর ছাত্রদলের এক কর্মীসহ তিন আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ এন এম মোর্শেদ খান এই রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— আশরাফ হোসেন তুষার (২২), মোবারক হোসেন ওয়াসিম (২২) ও ওমর ফারুক রিফাত (২২)। এদের মধ্যে তুষার ফেনী পৌর ছাত্রদলের সক্রিয় কর্মী এবং আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সহ-প্রচার সম্পাদক ছিলেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে সাংবাদিকদের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ৮ ডিসেম্বর কোচিং শেষে মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় নাশিতকে অপহরণ করেন পরিচিত বড় ভাই তুষার ও তার সহযোগীরা। পরে তাকে অচেতন করে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। একপর্যায়ে শিশুটিকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ রেললাইনের পাশের একটি ডোবায় ফেলে দেওয়া হয়। মরদেহ যেন ভেসে না ওঠে সেজন্য নাশিতের স্কুল ব্যাগে পাথর ভরে দেওয়া হয়েছিল।

আরওপড়ুন

ডাবচুরির অভিযোগে ছাত্রদল নেতাসহ দুজনকে জুতাপেটা

হস্তক্ষেপ করলেন হাসনাত আব্দুল্লাহ, সুখবর দিল নবীন ফ্যাশন

পরবর্তীতে মোবাইল ট্র্যাকিং ও তুষারের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ দেওয়ানগঞ্জ এলাকা থেকে নাশিতের মরদেহ উদ্ধার করে। গ্রেপ্তারের পর আসামিরা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন।

দ্রুততম সময়ের মধ্যে এই মামলা নিষ্পত্তি হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. শাহাব উদ্দিন আহমদ। তিনি জানান, ৫ আগস্টের পর রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের প্রেক্ষাপটে অত্যন্ত স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে ২২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এই রায় দেওয়া হয়েছে, যা আইনের ইতিহাসে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। নিহত নাশিতের বাবা মাঈন উদ্দিন সোহাগ এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করে অবিলম্বে খুনিদের ফাঁসি কার্যকরের দাবি জানিয়েছেন।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

ডাবচুরির অভিযোগে ছাত্রদল নেতাসহ দুজনকে জুতাপেটা

মার্চ ২৫, ২০২৬
এনসিপি

হস্তক্ষেপ করলেন হাসনাত আব্দুল্লাহ, সুখবর দিল নবীন ফ্যাশন

মার্চ ২৫, ২০২৬
কে এই নতুন অ্যাটর্নি জেনারেল
প্রধান সংবাদ

কে এই নতুন অ্যাটর্নি জেনারেল

মার্চ ২৫, ২০২৬

সপ্তাহের সেরা

  • হস্তক্ষেপ করলেন হাসনাত আব্দুল্লাহ, সুখবর দিল নবীন ফ্যাশন

    0 shares
    Share 0 Tweet 0
  • ইরানের কাছে আয়রন ডোমের গোপন তথ্য ফাঁস ইসরাইলি সেনার

    0 shares
    Share 0 Tweet 0
  • হাদি হত্যাকাণ্ডে মির্জা আব্বাসের নাম: ৫০ লক্ষ টাকায় খুনি ভাড়ার বিস্ফোরক দাবি

    0 shares
    Share 0 Tweet 0
  • মায়ের কাছে থেকে ডেকে নিয়ে ঈদের রাতে যুবককে হত্যা করে বিএনপি নেতা

    0 shares
    Share 0 Tweet 0
  • যে কারণে যুক্তরাষ্ট্রে গেলেন জুবাইদা রহমান

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ডাবচুরির অভিযোগে ছাত্রদল নেতাসহ দুজনকে জুতাপেটা

মার্চ ২৫, ২০২৬

পাকিস্তানের মধ্যস্থতায় পাঠানো ট্রাম্পের বার্তা ফিরিয়ে দিলো ইরান

মার্চ ২৫, ২০২৬

হস্তক্ষেপ করলেন হাসনাত আব্দুল্লাহ, সুখবর দিল নবীন ফ্যাশন

মার্চ ২৫, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০