বুধবার, জুলাই ২২, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম ইসলাম

শবেবরাতে আত্মশুদ্ধির বার্তা

জানুয়ারি ৩০, ২০২৬
A A
শবেবরাতে আত্মশুদ্ধির বার্তা
Share on FacebookShare on Twitter

আল্লাহতায়ালা মহান ও মহিমাময়। তাঁর দয়া অপরিসীম। তিনি সময়কেও দিয়েছেন বিশেষ মাহাত্ম্য। বছরের তেমনই এক মহিমান্বিত সময় হলো শবেবরাত—মধ্য শাবানের রাত। একাধিক সাহাবি (রা.) থেকে বিশুদ্ধ সনদে এ রাতের ফজিলত বর্ণিত হয়েছে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, “আল্লাহতায়ালা মধ্য শাবানের রাতে বিশেষ দৃষ্টিতে তাকান এবং মুশরিক ও বিদ্বেষপোষণকারী ছাড়া সবাইকে ক্ষমা করে দেন।” (ইবন মাজাহ: ১৩৯০; মুসনাদ আহমাদ: ৬৬৪২)
এই হাদিসে ক্ষমা লাভের পথে দুটি বড় বাধার কথা স্পষ্ট করা হয়েছে—শিরক ও হিংসা। উভয়ই অন্তরের ব্যাধি। মহান আল্লাহর কাছে বাহ্যিক আচার-অনুশীলনের চেয়ে অন্তরের পবিত্রতার মূল্য অনেক বেশি। (আল-কোরআন: ২২/৩৭; মুসলিম: ২৫৬৪) সুতরাং শবেবরাতের মূল শিক্ষা হলো আত্মশুদ্ধি।

মানুষের বিশ্বাস ও দৃষ্টিভঙ্গিই তার কর্মকে নিয়ন্ত্রণ করে। স্রষ্টার অধিকার যথাযথভাবে আদায় করতে হলে তাঁর সম্পর্কে অন্তরকে রাখতে হবে স্বচ্ছ ও ইতিবাচক। শিরক হলো স্রষ্টা সম্পর্কে সর্বনিকৃষ্ট ও কলুষিত ধারণা। আর সৃষ্টির অধিকার আদায়ে অন্তরের ইতিবাচকতা অপরিহার্য; হিংসা-বিদ্বেষ সেই অধিকার ধ্বংসের পথ প্রশস্ত করে।

শিরক ও হিংসায় আক্রান্ত হৃদয় নিয়ে কেউই স্রষ্টা ও সৃষ্টির অধিকার রক্ষা করে কল্যাণের পথে এগোতে পারে না। বরং বিশ্বাস, দৃষ্টিভঙ্গি ও কর্ম—সবকিছু মিলিয়ে এমন অধঃপতনে নেমে যায়, যা আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত করে।
এ বিষয়ে আরেক হাদিসে নবীজি (সা.) বলেছেন, “প্রতি সোম ও বৃহস্পতিবার মানুষের আমল পেশ করা হয়। সেদিন আল্লাহ শিরকমুক্ত সবাইকে ক্ষমা করেন; তবে পরস্পর বিদ্বেষ পোষণকারীদের ক্ষমা করা হয় না—যতক্ষণ না তারা মিলে যায়।” (মুসলিম: ২৫৬৫)
অতএব আল্লাহর ক্ষমালাভের জন্য অন্তরকে অন্তত শিরক ও বিদ্বেষ থেকে পবিত্র রাখা জরুরি। বিশেষ করে হিংসা ঈমানের সঙ্গে সাংঘর্ষিক। নবীজি (সা.) বলেন, “এক অন্তরে ঈমান ও হিংসা একত্র হয় না।” (নাসায়ি: ৩১০৯)
মুমিনের পরিচয় হলো মিত্রতাপ্রবণতা ও কল্যাণকামিতা। তিনি ভালোবাসেন এবং ভালোবাসা পান। রাসুলুল্লাহ (সা.) বলেন, “যে মিত্র হয় না এবং যাকে মিত্র বানানো যায় না—তার মধ্যে কোনো কল্যাণ নেই।” (মুসনাদ আহমাদ: ২২৮৪০)

হিংসা ও বিদ্বেষ পূর্ববর্তী ধ্বংসপ্রাপ্ত জাতিগুলোর ব্যাধি। নবীজি (সা.) সতর্ক করে বলেছেন, “এই ব্যাধি দীনকে মুণ্ডন করে দেয়।” (তিরমিজি: ২৫১০) হিংসা আগুনের মতো—নেক আমলকে ভস্মীভূত করে দেয়। (আবু দাউদ: ৪৯০৩)
যদি আমরা শিরক ও হিংসা থেকে অন্তরকে মুক্ত রাখতে পারি এবং স্রষ্টা ও সৃষ্টির হকের ব্যাপারে সচেতন হই, তবে আল্লাহর দয়া ও ক্ষমার ধারায় আমরা অবিরাম সিক্ত হতে পারব। মুআজ ইবন জাবাল (রা.)-এর বর্ণিত হাদিসে স্পষ্ট করা হয়েছে—আল্লাহর অধিকার হলো তাঁর ইবাদত ও শিরক থেকে বেঁচে থাকা; আর বান্দার অধিকার হলো—শিরকমুক্ত থাকলে আল্লাহ তাকে শাস্তি দেবেন না। (বুখারি: ২৮৫৬; মুসলিম: ৩০)
কোরআনে ইরশাদ হয়েছে, “যারা ঈমান এনেছে এবং নিজেদের ঈমানকে শিরকের দ্বারা কলুষিত করেনি—তাদের জন্যই নিরাপত্তা, তারাই হেদায়েতপ্রাপ্ত।” (আল-কোরআন: ৬/৮২)
নবীজি (সা.) আনাস (রা.)-কে উপদেশ দিয়ে বলেন, “যদি এমনভাবে দিন কাটাতে পারো যে, তোমার হৃদয়ে কারো প্রতি বিদ্বেষ নেই—তাহলে তাই করো। এটি আমার সুন্নত।” (তিরমিজি: ২৬৭৮)

আল্লাহর দয়া উপলক্ষ খোঁজে। শবেবরাত সেই বিশেষ উপলক্ষগুলোর একটি। তবে এই দয়া গ্রহণের জন্য হৃদয়কে প্রস্তুত রাখতে হবে। শবেবরাত কেবল এক রাতের ইবাদতের নাম নয়; বরং সারাজীবনের আত্মশুদ্ধির আহ্বান।

শিরকমুক্ত অন্তর স্রষ্টার অধিকার রক্ষা করে, আর হিংসামুক্ত হৃদয় সৃষ্টির অধিকার আদায়ে সচেষ্ট থাকে। শবেবরাতের শিক্ষাকে জীবনে ধারণ করতে পারলে আমাদের জীবন হবে পবিত্র, উন্নত ও মহিমান্বিত।

সম্পর্কিত খবর

ইসলাম

সুখী দাম্পত্য জীবনে গড়তে মহানবী (সা.)–এর শেখানো কৌশল সমূহ

জুলাই ২১, ২০২৬
ইসলাম

দুর্যোগ মোকাবিলায় ইসলামের শিক্ষা

জুলাই ১৮, ২০২৬
ইসলাম

মহানবী (সা.) যেভাবে অজু করতেন

জুলাই ১৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • পাকিস্তান ভেঙে বাংলাদেশ সৃষ্টিতে ইন্দিরা গান্ধীর ভূমিকা নিয়ে সংসদে প্রিয়াঙ্কার অকপট স্বীকারোক্তি

    0 shares
    Share 0 Tweet 0
  • ৭ দলকে জামায়াতের সঙ্গ ছাড়াতে চায় হেফাজত, রাজী নয় কয়েকটি দল

    0 shares
    Share 0 Tweet 0
  • শেখ হাসিনা নিজেই ভারতে আশ্রয় চেয়েছিলেন: জয়শঙ্করের সেই পার্লামেন্ট বক্তব্য নিয়ে নতুন বিতর্ক

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘আমি মোজাফফর’ বলার পরই হাতে হ্যান্ডকাফ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

লামিন ইয়ামাল: দাদির হাত ধরে শরণার্থী শিবির থেকে বিশ্বজয়ের মঞ্চে

জুলাই ২২, ২০২৬

ভয়ের মুখে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন মার্কিন ডেমোক্র্যাটরা

জুলাই ২২, ২০২৬

টেকনাফে র‍্যাবের অভিযানে এমপি বদির ভাগিনা ‘কিং সালমান’ গ্রেপ্তার

জুলাই ২২, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version