মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম আন্তর্জাতিক

আফগানিস্তানে জাতীয় ক্যান্সার হাসপাতাল উদ্বোধন

জানুয়ারি ৩০, ২০২৬
A A
Share on FacebookShare on Twitter

আফগানিস্তানের স্বাস্থ্য খাতে এক ঐতিহাসিক মাইলফলক হিসেবে রাজধানী কাবুলে দেশের প্রথম জাতীয় ক্যান্সার হাসপাতাল উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান সরকারের এই গুরুত্বপূর্ণ প্রকল্পের যাত্রা শুরু হয়। এর মাধ্যমে দেশটির ক্যান্সার রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি লাঘব এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রয়োজনীয়তা অনেকাংশেই কমে আসবে বলে আশা করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে আফগান স্বাস্থ্যমন্ত্রী মাওলানা নূর জালাল জালালী জানান, আমীরুল মুমিনীন হাফিজাহুল্লাহর বিশেষ নির্দেশ ও অনুমোদনের ভিত্তিতে এই হাসপাতালটি নির্মাণ করা হয়েছে। তিনি আরও জানান, হাসপাতালটিতে ক্যান্সার শনাক্তকরণ ও চিকিৎসার জন্য সব ধরণের আধুনিক ও উন্নত সুবিধা রাখা হয়েছে। কৌশলগত পরিকল্পনা অনুযায়ী আগামী বছর থেকে এটি আরও উচ্চ ক্ষমতার বিশেষায়িত সেবা প্রদান করতে সক্ষম হবে।

স্বাস্থ্যসেবা প্রদান বিভাগের উপমন্ত্রী মাওলানা আব্দুল ওয়ালী হাক্কানি এই উদ্যোগকে আফগানিস্তানের স্বাস্থ্য ব্যবস্থার একটি বৈপ্লবিক পরিবর্তন হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, পূর্বে দেশে কোনো বিশেষায়িত ক্যান্সার হাসপাতাল না থাকায় রোগীরা বাধ্য হয়ে বিদেশে যেতেন, যার ফলে বিপুল পরিমাণ অর্থ দেশের বাইরে চলে যেত। এখন থেকে দেশের অভ্যন্তরেই আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার চেষ্টা চালানো হচ্ছে যেন কোনো নাগরিককে চিকিৎসার জন্য আর ভিনদেশে যেতে না হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই প্রকল্পের মূল লক্ষ্য হলো চিকিৎসার ব্যয় কমিয়ে আনা এবং দেশের অভ্যন্তরেই বিশেষায়িত চিকিৎসা সক্ষমতা বৃদ্ধি করা। আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এই হাসপাতালটি আফগান স্বাস্থ্য ব্যবস্থায় একটি নতুন অধ্যায়ের সূচনা করল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সম্পর্কিত খবর

আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ ঘোষণা করল যুক্তরাষ্ট্র

আগস্ট ২৫, ২০২৬
আন্তর্জাতিক

জন্মহার বাড়াতে সন্তানপ্রতি প্রায় ৭০ হাজার ডলার সহায়তা দিবে সিঙ্গাপুর

আগস্ট ২৫, ২০২৬
আন্তর্জাতিক

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে আমন্ত্রণের খবর নাকচ করল ইরান

আগস্ট ২৫, ২০২৬

সপ্তাহের সেরা

  • রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে সূরা ফাতহের ১০ নম্বর আয়াত পড়া হল , অর্থ কী

    0 shares
    Share 0 Tweet 0
  • শতাধিক যুদ্ধবিমানের চেয়ে একটি পারমাণবিক বোমা অনেক বেশি কার্যকর: ইরান

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • মন্ত্রিসভা পুনর্গঠন: শনিবারের মধ্যে ৩ মন্ত্রণালয়ে হচ্ছে রদবদল, নতুন করে আসতে পারেন যারা

    0 shares
    Share 0 Tweet 0
  • জাতিসংঘের মহাসচিব পদে লড়াইয়ে যারা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে প্রতিমন্ত্রী বললেন, কে নিউজ করেছে, কার এত জ্বালা

আগস্ট ২৫, ২০২৬

রাজধানীতে অবৈধ অস্ত্রসহ শাখা ছাত্রদল নেতা গ্রেপ্তার

আগস্ট ২৫, ২০২৬

৫,৩১০ পিস ইয়াবাসহ পল্লবী থানার এএসআই শফিকুল গ্রেফতার

আগস্ট ২৫, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version