বুধবার, মার্চ ১৮, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি জামায়াত

পদত্যাগ করে জামায়াতে যোগ দিলেন ছাত্রদল নেতা বিদ্যুৎ চন্দ্র

তুর্জ খান - তুর্জ খান
জানুয়ারি ৩০, ২০২৬
A A
Share on FacebookShare on Twitter

নওগাঁর নিয়ামতপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি বিদ্যুৎ চন্দ্র মাহাতো পদত্যাগ করে একই দিনে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় উপজেলার হেলিপ্যাড মাঠে আয়োজিত জামায়াতের এক নির্বাচনী জনসভায় তিনি প্রকাশ্যে এই ঘোষণা দেন।

দল ত্যাগের পর বিদ্যুৎ চন্দ্র মাহাতোকে গলায় মালা পরিয়ে স্বাগত জানান নওগাঁ-১ (সাপাহার, পোরশা ও নিয়ামতপুর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলম।

এর আগে দুপুরে তিনি নওগাঁ জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের হোয়াটসঅ্যাপ নম্বরে নিজের পদত্যাগপত্র পাঠান। সেখানে তিনি ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কথা উল্লেখ করে দায়িত্ব পালনে অক্ষমতা প্রকাশ করেছিলেন। তবে পদত্যাগের মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে ভিন্ন আদর্শের দলে যোগ দেওয়ায় স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়েছে। বিশেষ করে ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীদের মধ্যে এ নিয়ে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

আরওপড়ুন

উপসাগরীয় অঞ্চলের পাঁচটি জ্বালানি স্থাপনা খালি করতে বললো ইরান

জামায়াত-চীন ত্রাণ বিতরণ নিয়ে মূলধারার মিডিয়ার ‘হলুদ সাংবাদিকতা’

জামায়াতে যোগদানের কারণ সম্পর্কে বিদ্যুৎ চন্দ্র মাহাতো জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে জামায়াতে ইসলামীর কর্মকাণ্ড দেখে তিনি অনুপ্রাণিত হয়েছেন। হিন্দু ধর্মাবলম্বী হিসেবে এই দলে যোগ দেওয়ার সুযোগ আছে কি না, সে বিষয়ে অনেকের পরামর্শ নেওয়ার পরই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তার মতে, জামায়াতে ইসলামীর কাছেই দেশ এবং মানুষের আকাঙ্ক্ষা নিরাপদ।

নওগাঁ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মামুন বিন ইসলাম দোহা পদত্যাগপত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, বিদ্যুৎ চন্দ্র মাহাতো আগেই পারিবারিক সমস্যার কথা বলে রাজনীতি থেকে দূরে থাকার ইঙ্গিত দিয়েছিলেন। তবে তার জামায়াতে যোগদানের বিষয়টি সম্পর্কে তিনি কিছু জানেন না বলে উল্লেখ করেন।

সম্পর্কিত খবর

উপসাগরীয় অঞ্চলের পাঁচটি জ্বালানি স্থাপনা খালি করতে বললো ইরান
আন্তর্জাতিক

উপসাগরীয় অঞ্চলের পাঁচটি জ্বালানি স্থাপনা খালি করতে বললো ইরান

মার্চ ১৮, ২০২৬
জামায়াত-চীন ত্রাণ বিতরণ নিয়ে মূলধারার মিডিয়ার ‘হলুদ সাংবাদিকতা’
জামায়াত

জামায়াত-চীন ত্রাণ বিতরণ নিয়ে মূলধারার মিডিয়ার ‘হলুদ সাংবাদিকতা’

মার্চ ১৮, ২০২৬
খাল খনন কর্মসূচিকে সাধুবাদ জানালেন বিরোধীদলীয় নেতা
জামায়াত

ঈদের পর দিন সিলেটে পুনর্মিলনীতে যোগ দেবেন জামায়াত আমির

মার্চ ১৮, ২০২৬

সপ্তাহের সেরা

  • সংসদ অধিবেশনে শুরুতেই চমক

    সংসদ অধিবেশনে শুরুতেই চমক

    0 shares
    Share 0 Tweet 0
  • শুরুতেই হাসির মুহূর্ত: সংসদে সৈয়দ তাহেরের মন্তব্যে হেসে উঠলেন সবাই

    0 shares
    Share 0 Tweet 0
  • ইউএনও আলাউদ্দিনের ভিডিওগুলো এআই দিয়ে তৈরি নয় আলাউদ্দিনের পেনড্রাইভ থেকে তার প্রহরী ২ বছর আগে ক্লিপগুলো চুরি করেন

    0 shares
    Share 0 Tweet 0
  • স্বামী হত্যাকারী টিকটকার আঁখি অবশেষে গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0
  • কেন্দ্রীয় শহীদ মিনারে গুলিবিদ্ধ কন্টেন্ট ক্রিয়েটর রাকিব মারা গেছেন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ইরানে শতাধিক ‘বিশ্বাসঘাতক’ গ্রেপ্তার, দেশবিরোধী ১১১টি রাজতন্ত্রপন্থি সেল নিষ্ক্রিয়

ইরানে শতাধিক ‘বিশ্বাসঘাতক’ গ্রেপ্তার, দেশবিরোধী ১১১টি রাজতন্ত্রপন্থি সেল নিষ্ক্রিয়

মার্চ ১৮, ২০২৬
উপসাগরীয় অঞ্চলের পাঁচটি জ্বালানি স্থাপনা খালি করতে বললো ইরান

উপসাগরীয় অঞ্চলের পাঁচটি জ্বালানি স্থাপনা খালি করতে বললো ইরান

মার্চ ১৮, ২০২৬
ফের ক্ষমতায় এলে সব বিরোধী রাজনীতিককে জেলে ভরবেন মোদি: কেজরিওয়াল

ফের ক্ষমতায় এলে সব বিরোধী রাজনীতিককে জেলে ভরবেন মোদি: কেজরিওয়াল

মার্চ ১৮, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০