বুধবার, মার্চ ২৫, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি

অবশেষে নারায়ণগঞ্জ-৩ আসনে নির্বাচন করছেন জামায়াত প্রার্থী ‎

তুহিন সিরাজী - তুহিন সিরাজী
ফেব্রুয়ারি ১, ২০২৬
A A
অবশেষে নারায়ণগঞ্জ-৩ আসনে নির্বাচন করছেন জামায়াত প্রার্থী ‎
Share on FacebookShare on Twitter

অবশেষে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ) আসনে নির্বাচনে অংশ নিচ্ছেন জামায়াতে ইসলামীর প্রার্থী ড. মুহাম্মদ ইকবাল হোসেন ভূঁইয়া। বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরের আমির মাওলানা আব্দুল জব্বার।

তিনি বলেন, “এ বিষয়ে আজ (রোববার) সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে। আজ থেকেই আমরা দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে কাজ শুরু করব।”

এ বিষয়ে ড. ইকবাল হোসেন ভূঁইয়া আমার দেশ–কে বলেন, “জোটের প্রার্থী (খেলাফত মজলিস—রিকশা প্রতীক) প্রথমে সংবাদ সম্মেলন করবেন। এরপর আমরাও সংবাদ সম্মেলন করে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে প্রচারণায় নামব।”

আরওপড়ুন

লক্ষ্মীপুরে নিজ কার্যালয়ের সামনে বিএনপির দুপক্ষের গোলাগুলি, পথচারী গুলিবিদ্ধ

রাজনৈতিক প্রতিহিংসার জেরে আ. লীগ নেতার হামলা, নারীদের শ্লীলতাহানি

এর আগে ১১ দলীয় জোটের সিদ্ধান্ত অনুযায়ী খেলাফত মজলিসের (রিকশা প্রতীক) প্রার্থী শাহজাহান শিবলীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন দাঁড়িপাল্লার প্রার্থী ইকবাল হোসেন ভূঁইয়া। বোনের অসুস্থতার কথা জানিয়ে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে তিনি নির্ধারিত সময়ে জেলা নির্বাচন কমিশনে উপস্থিত হতে পারেননি।

পরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইকবাল হোসেন ভূঁইয়া জানান, সময়সীমা অতিক্রম করায় নির্বাচন কমিশন তার মনোনয়ন প্রত্যাহারের আবেদন গ্রহণ করেনি। এ কারণে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

তবে জামায়াতের প্রার্থী আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রত্যাহার না করায় জোটের ভেতরে টানাপোড়েন সৃষ্টি হয়। পাশাপাশি দাঁড়িপাল্লার প্রার্থীর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণায় সমর্থকদের মধ্যে হতাশা দেখা দেয়। স্থানীয়ভাবে শাহজাহান শিবলীর পরিচিতি কম থাকায় আসনটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে স্থানীয় জামায়াতে নেতাকর্মীদের মধ্যেও ক্ষোভ ছিল।

এদিকে গতকাল শনিবার (৩১ জানুয়ারি) ১১ দলীয় জোটের এনসিপির সহযোগী সংগঠন যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক তুহিন মাহমুদ ড. ইকবাল হোসেন ভূঁইয়াকে দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তিনি সোনারগাঁওয়ে জোটের সমর্থকদের নিয়ে দাঁড়িপাল্লার পক্ষে একটি মিছিল করেন।

সম্পর্কিত খবর

লক্ষ্মীপুরে নিজ কার্যালয়ের সামনে বিএনপির দুপক্ষের গোলাগুলি, পথচারী গুলিবিদ্ধ
বাংলাদেশ

লক্ষ্মীপুরে নিজ কার্যালয়ের সামনে বিএনপির দুপক্ষের গোলাগুলি, পথচারী গুলিবিদ্ধ

মার্চ ২৫, ২০২৬
রাজনৈতিক প্রতিহিংসার জেরে আ. লীগ নেতার হামলা, নারীদের শ্লীলতাহানি
আওয়ামী লীগ

রাজনৈতিক প্রতিহিংসার জেরে আ. লীগ নেতার হামলা, নারীদের শ্লীলতাহানি

মার্চ ২৫, ২০২৬
হাদি হত্যাকাণ্ডে মির্জা আব্বাসের নাম: ৫০ লক্ষ টাকায় খুনি ভাড়ার বিস্ফোরক দাবি
প্রধান সংবাদ

হাদি হত্যাকাণ্ডে মির্জা আব্বাসের নাম: ৫০ লক্ষ টাকায় খুনি ভাড়ার বিস্ফোরক দাবি

মার্চ ২৫, ২০২৬

সপ্তাহের সেরা

  • ইরানের কাছে আয়রন ডোমের গোপন তথ্য ফাঁস ইসরাইলি সেনার

    ইরানের কাছে আয়রন ডোমের গোপন তথ্য ফাঁস ইসরাইলি সেনার

    0 shares
    Share 0 Tweet 0
  • মায়ের কাছে থেকে ডেকে নিয়ে ঈদের রাতে যুবককে হত্যা করে বিএনপি নেতা

    0 shares
    Share 0 Tweet 0
  • যে কারণে যুক্তরাষ্ট্রে গেলেন জুবাইদা রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • ওয়ান-ইলেভেনের অন্যতম খলনায়ক সাবেক এমপি মাসুদ উদ্দিন গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0
  • ইউএনও আলাউদ্দিনের ভিডিওগুলো এআই দিয়ে তৈরি নয় আলাউদ্দিনের পেনড্রাইভ থেকে তার প্রহরী ২ বছর আগে ক্লিপগুলো চুরি করেন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

লক্ষ্মীপুরে নিজ কার্যালয়ের সামনে বিএনপির দুপক্ষের গোলাগুলি, পথচারী গুলিবিদ্ধ

লক্ষ্মীপুরে নিজ কার্যালয়ের সামনে বিএনপির দুপক্ষের গোলাগুলি, পথচারী গুলিবিদ্ধ

মার্চ ২৫, ২০২৬
রাজনৈতিক প্রতিহিংসার জেরে আ. লীগ নেতার হামলা, নারীদের শ্লীলতাহানি

রাজনৈতিক প্রতিহিংসার জেরে আ. লীগ নেতার হামলা, নারীদের শ্লীলতাহানি

মার্চ ২৫, ২০২৬
নাগরিকদের ইসরায়েল ছাড়ার নির্দেশ চীনের

নাগরিকদের ইসরায়েল ছাড়ার নির্দেশ চীনের

মার্চ ২৫, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০