বুধবার, মার্চ ২৫, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

প্রকাশ্যে নারীকে কুপিয়ে হত্যা: প্রধান আসামি ছাত্রদল নেতা গ্রেফতার

তুর্জ খান - তুর্জ খান
ফেব্রুয়ারি ২, ২০২৬
A A
Share on FacebookShare on Twitter

গাজীপুর মহানগরীর ৩৫ নম্বর ওয়ার্ডের দুলাল মার্কেট এলাকায় প্রকাশ্য দিবালোকে এক নারী ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনার প্রধান আসামি ছাত্রদল নেতা আশিক ইসলাম স্বপনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত ২টার দিকে ময়মনসিংহ জেলার ভালুকা থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আশিক গাজীপুর মহানগর ছাত্রদলের গাছা থানা ৩৫ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক এবং স্থানীয় কলমেশ্বর এলাকার নজরুল ইসলামের ছেলে।

নিহত নারী ব্যবসায়ীর নাম রানু বেগম (৪০)। তিনি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার মাইজবাগ এলাকার মো. হিরোনের স্ত্রী এবং গাছা এলাকার দুলাল মার্কেটে ‘রানী ফ্যাশন গ্যালারি’ নামে একটি কাপড়ের দোকানের মালিক ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাওনা টাকা লেনদেনকে কেন্দ্র করে শনিবার সকালে আশিকের সাথে রানু বেগমের কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে আশিক ধারালো চাকু দিয়ে রানু বেগমকে এলোপাতাড়ি কোপাতে থাকেন।

মায়ের ওপর এই নৃশংস হামলা দেখে তাকে বাঁচাতে এগিয়ে আসেন রানু বেগমের ছেলে হৃদয় (২২)। সে সময় আশিক তাকেও ছুরিকাঘাত করে গুরুতর জখম করেন। স্থানীয়রা মা ও ছেলেকে উদ্ধার করে দ্রুত গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রানু বেগমকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় শনিবার রাতেই নিহতের ছেলে হৃদয় বাদী হয়ে গাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

আরওপড়ুন

অধিকাংশ পাম্প বন্ধ, কোথাও অতিরিক্ত দামে মিলছে তেল

যুবদল নেতার নেতৃত্বে বাসায় ঢুকে স্বামীর গলায় ছুরি ধরে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

ঘটনার বিষয়ে গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর জানান, তারা কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রশ্রয় দেন না এবং আশিক অপরাধী হলে তার দৃষ্টান্তমূলক শাস্তি চান। গাছা মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের সূত্রপাত হয়েছে। প্রধান আসামিকে গ্রেফতারের পর মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

সম্পর্কিত খবর

অধিকাংশ পাম্প বন্ধ, কোথাও অতিরিক্ত দামে মিলছে তেল
প্রধান সংবাদ

অধিকাংশ পাম্প বন্ধ, কোথাও অতিরিক্ত দামে মিলছে তেল

মার্চ ২৫, ২০২৬
যুবদল নেতার নেতৃত্বে বাসায় ঢুকে স্বামীর গলায় ছুরি ধরে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
বাংলাদেশ

যুবদল নেতার নেতৃত্বে বাসায় ঢুকে স্বামীর গলায় ছুরি ধরে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

মার্চ ২৫, ২০২৬
শহীদ-আহতদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষার নির্দেশ শিক্ষামন্ত্রীর
প্রধান সংবাদ

শহীদ-আহতদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষার নির্দেশ শিক্ষামন্ত্রীর

মার্চ ২৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • ইরানের কাছে আয়রন ডোমের গোপন তথ্য ফাঁস ইসরাইলি সেনার

    ইরানের কাছে আয়রন ডোমের গোপন তথ্য ফাঁস ইসরাইলি সেনার

    0 shares
    Share 0 Tweet 0
  • মায়ের কাছে থেকে ডেকে নিয়ে ঈদের রাতে যুবককে হত্যা করে বিএনপি নেতা

    0 shares
    Share 0 Tweet 0
  • যে কারণে যুক্তরাষ্ট্রে গেলেন জুবাইদা রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • ওয়ান-ইলেভেনের অন্যতম খলনায়ক সাবেক এমপি মাসুদ উদ্দিন গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0
  • ইউএনও আলাউদ্দিনের ভিডিওগুলো এআই দিয়ে তৈরি নয় আলাউদ্দিনের পেনড্রাইভ থেকে তার প্রহরী ২ বছর আগে ক্লিপগুলো চুরি করেন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ইরানে সামরিক অভিযান গুটিয়ে আনার ইঙ্গিত ট্রাম্পের

ইরান একটি চুক্তিতে পৌঁছাতে ‘খুবই মরিয়া’ হয়ে আছে: ট্রাম্প

মার্চ ২৫, ২০২৬
লে. জে. মাসুদের আবাসিক ভবনে অবৈধ গার্মেন্ট অফিস

লে. জে. মাসুদের আবাসিক ভবনে অবৈধ গার্মেন্ট অফিস

মার্চ ২৫, ২০২৬
স্বাধীনতার ৫৫ বছরে মানুষের বহু প্রত্যাশা এখনও পূরণ হয়নি: জামায়াত আমির

স্বাধীনতার ৫৫ বছরে মানুষের বহু প্রত্যাশা এখনও পূরণ হয়নি: জামায়াত আমির

মার্চ ২৫, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০