বুধবার, মার্চ ২৫, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

জামায়াত নারীদের কাজ করতে দিতে চায় না, দেশটাকে আফগানিস্তান বানাতে চায়: মির্জা ফখরুল

তুর্জ খান - তুর্জ খান
ফেব্রুয়ারি ২, ২০২৬
A A
জামায়াত নারীদের কাজ করতে দিতে চায় না, দেশটাকে আফগানিস্তান বানাতে চায়: মির্জা ফখরুল
Share on FacebookShare on Twitter

জামায়াতে ইসলামী বাংলাদেশকে আফগানিস্তানে পরিণত করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (২ ফেব্রুয়ারি) নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও-১ আসনের ঢোলারহাট বাজারে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এই মন্তব্য করেন। মির্জা ফখরুল অভিযোগ করেন, জামায়াতে ইসলামী নারীদের কর্মসংস্থান ও শিক্ষার পথে অন্তরায় এবং তারা দেশটাকে মধ্যযুগীয় অন্ধকারের দিকে ঠেলে দিতে চায়।

জনসভায় মির্জা ফখরুল জামায়াত আমিরের বিতর্কিত একটি পোস্টের প্রসঙ্গ টেনে বলেন, জামায়াত নারীদের কাজ করার অধিকার দিতে চায় না। তারা গার্মেন্টস কর্মীদের কাজের সময় সীমিত করতে চায় এবং নারী শিক্ষা ও চাকরির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তিনি পরিষ্কারভাবে জানান যে, বিএনপি দেশে নারী-পুরুষের সমান অধিকারে বিশ্বাসী এবং জামায়াতের এই ‘পেছনের দিকে যাওয়ার’ রাজনীতি সাধারণ মানুষ মেনে নেবে না।

মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, ১৯৭১ সালে যখন এ দেশের মানুষ স্বাধীনতার জন্য যুদ্ধ করছিল, তখন জামায়াতে ইসলামী পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে যোগসাজশ করে সাধারণ মানুষের ওপর নির্যাতন চালিয়েছে। যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে এবং পাকিস্তানি বাহিনীকে সহায়তা করেছে, তাদের হাতে দেশ কখনোই নিরাপদ হতে পারে না বলে তিনি মন্তব্য করেন।

আরওপড়ুন

অধিকাংশ পাম্প বন্ধ, কোথাও অতিরিক্ত দামে মিলছে তেল

যুবদল নেতার নেতৃত্বে বাসায় ঢুকে স্বামীর গলায় ছুরি ধরে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে মির্জা ফখরুল ঘোষণা করেন, বিএনপি ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করা হবে। পাশাপাশি এনজিও থেকে নেওয়া ১০ হাজার টাকা পর্যন্ত ঋণের কিস্তির দায়িত্বও সরকার গ্রহণ করবে। বেকারত্ব দূরীকরণে আগামী দেড় বছরের মধ্যে ১ কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়ে তিনি জানান, তারেক রহমানের নেতৃত্বে এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

নারীদের ক্ষমতায়নে ‘ফ্যামিলি কার্ড’ চালুর ঘোষণা দিয়ে তিনি বলেন, এই কার্ডে নারীর ছবি ও নাম থাকবে, যার মাধ্যমে ন্যায্যমূল্যে নিত্যপণ্য ও চিকিৎসা সুবিধা নিশ্চিত করা হবে। এছাড়া সরকারিভাবে মসজিদের ইমাম-মুয়াজ্জিন এবং মন্দিরের পুরোহিতদের বেতন-ভাতার ব্যবস্থা করার অঙ্গীকারও করেন তিনি। ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় ও বিমানবন্দর চালুর মাধ্যমে অঞ্চলটিকে একটি মডেল অঞ্চলে রূপান্তরের আশ্বাস দেন মির্জা ফখরুল।

সম্পর্কিত খবর

অধিকাংশ পাম্প বন্ধ, কোথাও অতিরিক্ত দামে মিলছে তেল
প্রধান সংবাদ

অধিকাংশ পাম্প বন্ধ, কোথাও অতিরিক্ত দামে মিলছে তেল

মার্চ ২৫, ২০২৬
যুবদল নেতার নেতৃত্বে বাসায় ঢুকে স্বামীর গলায় ছুরি ধরে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
বাংলাদেশ

যুবদল নেতার নেতৃত্বে বাসায় ঢুকে স্বামীর গলায় ছুরি ধরে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

মার্চ ২৫, ২০২৬
শহীদ-আহতদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষার নির্দেশ শিক্ষামন্ত্রীর
প্রধান সংবাদ

শহীদ-আহতদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষার নির্দেশ শিক্ষামন্ত্রীর

মার্চ ২৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • ইরানের কাছে আয়রন ডোমের গোপন তথ্য ফাঁস ইসরাইলি সেনার

    ইরানের কাছে আয়রন ডোমের গোপন তথ্য ফাঁস ইসরাইলি সেনার

    0 shares
    Share 0 Tweet 0
  • মায়ের কাছে থেকে ডেকে নিয়ে ঈদের রাতে যুবককে হত্যা করে বিএনপি নেতা

    0 shares
    Share 0 Tweet 0
  • যে কারণে যুক্তরাষ্ট্রে গেলেন জুবাইদা রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • ওয়ান-ইলেভেনের অন্যতম খলনায়ক সাবেক এমপি মাসুদ উদ্দিন গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0
  • ইউএনও আলাউদ্দিনের ভিডিওগুলো এআই দিয়ে তৈরি নয় আলাউদ্দিনের পেনড্রাইভ থেকে তার প্রহরী ২ বছর আগে ক্লিপগুলো চুরি করেন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ইরানে সামরিক অভিযান গুটিয়ে আনার ইঙ্গিত ট্রাম্পের

ইরান একটি চুক্তিতে পৌঁছাতে ‘খুবই মরিয়া’ হয়ে আছে: ট্রাম্প

মার্চ ২৫, ২০২৬
লে. জে. মাসুদের আবাসিক ভবনে অবৈধ গার্মেন্ট অফিস

লে. জে. মাসুদের আবাসিক ভবনে অবৈধ গার্মেন্ট অফিস

মার্চ ২৫, ২০২৬
স্বাধীনতার ৫৫ বছরে মানুষের বহু প্রত্যাশা এখনও পূরণ হয়নি: জামায়াত আমির

স্বাধীনতার ৫৫ বছরে মানুষের বহু প্রত্যাশা এখনও পূরণ হয়নি: জামায়াত আমির

মার্চ ২৫, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০