বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি জামায়াত

জামায়াতের প্রার্থী তালিকায় রাবি-চবির আধিপত্য, ঢাবি-জাবি-জবি-ইবি থেকে কতজন?

- তুর্জ খান
ফেব্রুয়ারি ৪, ২০২৬
A A
Share on FacebookShare on Twitter

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্তত ২২০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে জামায়াতে ইসলামী। এর মধ্যে ২০১ জন উচ্চশিক্ষিত, যারা দেশ-বিদেশের বিভিন্ন জাতীয়, সাধারণ ও বিজ্ঞান-প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেছেন। অতিরিক্ত যোগ্যতা হিসেবে স্নাতকোত্তর সমমান ও পিএইচডি ডিগ্রিও রয়েছে কারো কারো। তবে এই প্রার্থী তালিকায় বিশেষ আধিপত্য দেখা গেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের। এই এক বিশ্ববিদ্যালয়ের সাবেক ২৮ জন শিক্ষার্থী জামায়াতের হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরপরের অবস্থানে রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭ জন।

নির্বাচনী তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের ২২৪ প্রার্থীর মধ্যে ২০১ জন উচ্চশিক্ষিত, অর্থাৎ তাঁরা স্নাতক ও স্নাতকোত্তর সমমান অথবা পিএইচডি ডিগ্রিধারী। এর মধ্যে পিএইচডি ডিগ্রিধারী রয়েছেন ১০ জন। এর বাইরে এইচএসসি পাস সাতজন ও এসএসসি পাস পাঁচজন। মাধ্যমিকের নিচে শিক্ষাগত যোগ্যতা একজনের। দুজন প্রার্থী নিজেদের স্বশিক্ষিত ও সাক্ষরজ্ঞানসম্পন্ন বলে হলফনামায় উল্লেখ করেছেন। আট প্রার্থীর হলফনামায় শিক্ষাগত যোগ্যতার তথ্য অস্পষ্ট।

প্রার্থীদের প্রায় ১০ ভাগই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের
জামায়াতের প্রার্থীদের মোট ২৮ জন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, যা মোট প্রার্থীর ৯.৩৩ শতাংশ। রাবি থেকে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতায় নামা প্রার্থীরা হলেন— রংপুর-৩ আসনে মাহবুবুর রহমান বেলাল, কুড়িগ্রাম-১ অধ্যাপক আনোয়ারুল ইসলাম, কুড়িগ্রাম-৩ ব্যারিস্টার মাহবুব আলম সালেহী, নীলফামারী-৪ হাফেজ মাওলানা আব্দুল মোনতাকিম, ঠাকুরগাঁও-১ দেলোয়ার হোসাইন, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে ড. কেরামত আলী, চাঁপাইনবাবগঞ্জ-২ ড. মুহাম্মদ মিজানুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-৩ নূরুল ইসলাম বুলবুল, রাজশাহী-১ অধ্যাপক মুজিবুর রহমান, রাজশাহী-২ ডা. জাহাঙ্গীর কবির, রাজশাহী-৩ আবুল কালাম আজাদ, পাবনা-২ অধ্যাপক কে এম হেসাব উদ্দিন, পাবনা-৪ অধ্যাপক আবু তালেব মণ্ডল, নাটোর-৪ মাওলানা আব্দুল হাকিম, শেরপুর-১ হাফেজ রাশেদুল ইসলাম, ময়মনসিংহ-৫ ড. মতিউর রহমান আকন্দ, পটুয়াখালী-২ ড. শফিকুল ইসলাম মাসুদ, সিরাজগঞ্জ-৪ মাওলানা রফিকুল ইসলাম খান, কুমিল্লা-৫ ড. মোবারক হোসাইন, লক্ষ্মীপুর-৩ মুহাম্মদ রেজাউল করিম, বাগেরহাট-৪ আব্দুল আলিম, যশোর-৪ গোলাম রসুল, ঝিনাইদহ-২ আলী আজম মো. আবুবকর, ঝিনাইদহ-৩ অধ্যাপক মতিউর রহমান, বরিশাল-৪ অধ্যাপক মুহাম্মদ আব্দুল জব্বার, খুলনা-৩ অধ্যাপক মাহফুজুর রহমান, সাতক্ষীরা-১ অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ ও ঢাকা-১৬ কর্ণেল (অব.) আব্দুল বাতেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ১৭

গ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাবেক দায়িত্বশীল- জনশক্তিদের মধ্য থেকে যারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন— কক্সবাজার-২ আসনে ড. হামিদুর রহমান আযাদ, ফেনী-১ অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিন, চট্টগ্রাম-১ অ্যাডভোকেট সাইফুর রহমান, চট্টগ্রাম-২ অধ্যক্ষ নুরুল আমিন, চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) মুহাম্মদ আলাউদ্দীন সিকদার, চট্টগ্রাম-১০ শামসুজ্জামান হেলালী, চট্টগ্রাম-১১ শফিউল আলম, চট্টগ্রাম-১৩ অধ্যাপক মাহমুদুল হাসান, কুমিল্লা-৬ কাজী দ্বীন মোহাম্মদ, কুমিল্লা-৯ ড. সৈয়দ এ.কে.এম. সরওয়ার উদ্দিন ছিদ্দিকী, খাগড়াছড়ি অ্যাড. এয়াকুব আলী চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-১ অধ্যাপক আমিনুল ইসলাম, ঢাকা-২ কর্নেল আব্দুল হক, ঢাকা-১০ অ্যাড. জসীম উদ্দিন সরকার, ঝালকাঠি-১ ড. ফয়জুল হক ও সিলেট-৪ জয়নুল আবেদীন।

ইবি থেকেও ১০ জন
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থেকেও ১০ জন প্রার্থী জামায়াতের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন— ঢাকা-১ আসনে ব্যারিস্টার নজরুল ইসলাম, ঢাকা-৬ ড. মুহাম্মাদ আব্দুল মান্নান, জামালপুর-১ অ্যাড. নাজমুল হক সাঈদী, জামালপুর-২ ড. সামিউল হক ফারুকী, জামালপুর-৪ অ্যাড. আব্দুল আউয়াল, নেত্রকোনা-৫ মাসুম মোস্তফা, নওগাঁ-৩ মাহফুজুর রহমান, চুয়াডাঙ্গা-১ অ্যাড. মাসুদ পারভেজ রাসেল, কুষ্টিয়া-৩ মুফতি আমির হামজা ও নড়াইল-১ মো. ওবায়দুল্লাহ কায়ছার।

প্রার্থী কম ঢাকার ৩ বিশ্ববিদ্যালয়ে
জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার ৩টি বিশ্ববিদ্যালয় থেকে খুব কম প্রার্থী দিয়েছে জামায়াতে ইসলামী। এর মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন মাত্র একজন। তিনি হলেন নারায়ণগঞ্জ-২ আসনের ড. মো. ইলিয়াস মোল্লা। এ ছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে মাত্র দু‘জনের প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এই দুইজন হলেন— বগুড়া-৩ আসনের নূর মোহাম্মদ আবু তাহের ও ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের মো. মহসিন।

জামায়াতের হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের মধ্যে অন্তত ৭ জনের প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন— রংপুর-২ আসনের এটিএম আজহারুল ইসলাম, বগুড়া-৪ ড. মোস্তফা ফয়সাল পারভেজ, ঢাকা-১২ সাইফুল আলম খান মিলন, সুনামগঞ্জ-২ অ্যাডভোকেট শিশির মনির, সাতক্ষীরা-১ অধ্যক্ষ ইজ্জতুল্লা, শরীয়তপুর-১ মোশাররফ হোসেন ও কুমিল্লা-১০ ইয়াছিন আরাফাত।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

সাতক্ষীরায় আবারও বিএনপির ২৮ নেতাকর্মী বহিষ্কার

ফেব্রুয়ারি ৫, ২০২৬
জামায়াত

জামায়াত আমিরের এক্স একাউন্ট হ্যাক: আটক রাষ্ট্রপতি কার্যালয় কর্মকর্তার বিরুদ্ধে মিলছে প্রমাণ

ফেব্রুয়ারি ৫, ২০২৬
বাংলাদেশ

ধর্মের নামে বাংলাদেশে আর রাজনীতি করা চলবে না: জয়নুল আবদিন ফারুক

ফেব্রুয়ারি ৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • এপস্টেইন নথিতে বিশ্বজুড়ে তোলপাড়: উঠে এলো বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টুর নাম

    0 shares
    Share 0 Tweet 0
  • জামায়াত প্রার্থী খালিদুজ্জামানের ভিডিও নিয়ে তোলপাড়, যা জানালো আইএসপিআর

    0 shares
    Share 0 Tweet 0
  • জামায়াত আমিরের এক্স আইডি হ্যাকের অভিযোগ, যা বলছে ডিবি

    0 shares
    Share 0 Tweet 0
  • এপস্টেইন ফাইল কী, কেন এত আলোচিত

    0 shares
    Share 0 Tweet 0
  • বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ, ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

জামায়াত আমির আমাকে স্বাধীনতার ঘোষক বলেননি: কর্নেল অলি

ফেব্রুয়ারি ৫, ২০২৬

সাতক্ষীরায় আবারও বিএনপির ২৮ নেতাকর্মী বহিষ্কার

ফেব্রুয়ারি ৫, ২০২৬

জামায়াত আমিরের এক্স একাউন্ট হ্যাক: আটক রাষ্ট্রপতি কার্যালয় কর্মকর্তার বিরুদ্ধে মিলছে প্রমাণ

ফেব্রুয়ারি ৫, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version