শনিবার, জুন ১৩, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম আন্তর্জাতিক

আরেকটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের

মার্চ ২৪, ২০২৬
A A
আরেকটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের
Share on FacebookShare on Twitter

ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান আকাশযুদ্ধের উত্তেজনার মাঝে এবার আরও একটি মার্কিন ‘এফ-১৫’ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে তেহরান। মঙ্গলবার (২৪ মার্চ) এক প্রতিবেদনে জানানো হয়, ইরানের সামরিক বাহিনী কুয়েতের আকাশে বিমানটি বিধ্বস্ত হওয়ার একটি ভিডিও প্রকাশ করেছে, যা বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।

ইরানি সামরিক সূত্রের দাবি, তাদের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থার নিখুঁত নিশানায় মার্কিন এই অত্যাধুনিক যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়েছে। এর আগে গত ২২ মার্চও হরমুজ দ্বীপের কাছে একটি এফ-১৫ ভূপাতিতের দাবি করেছিল তেহরান। তবে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, ভিডিওটি চলতি মাসের শুরুতে কুয়েতের আকাশে ‘ভুলবশত’ বিধ্বস্ত হওয়া কোনো মার্কিন বিমানের পুরনো দৃশ্যও হতে পারে।

এদিকে, মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানের এই দাবিকে সরাসরি ‘মিথ্যা’ এবং ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছে। এক বিবৃতিতে সেন্টকম জানায়, ‘অপারেশন এপিক ফিউরি’ চলাকালীন মার্কিন বাহিনী ৮ হাজারেরও বেশিবার উড্ডয়ন করেছে এবং ইরানি হামলায় তাদের কোনো যুদ্ধবিমান হারানো বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

ওয়াশিংটন এর আগে স্বীকার করেছিল যে, গত ২ মার্চ কুয়েতের আকাশে তিনটি মার্কিন বিমান বিধ্বস্ত হয়েছিল। তবে সেটি ছিল কুয়েতি প্রতিরক্ষা বাহিনীর ‘ফ্রেন্ডলি ফায়ার’ বা ভুলবশত নিজেদের গোলার আঘাত। বিপরীতে ইরান দাবি করছে, তাদের ধারাবাহিক সফলতায় মার্কিন বিমান বহর এখন মধ্যপ্রাচ্যের আকাশে কোণঠাসা হয়ে পড়েছে।

শুধু এফ-১৫ নয়, ইরান আরও দাবি করেছে যে তারা একটি মার্কিন ‘এফ-৩৫’ স্টেলথ ফাইটারকেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে, যা বর্তমানে একটি আঞ্চলিক ঘাঁটিতে জরুরি অবতরণ করে আছে। এছাড়া গত তিন সপ্তাহে অন্তত তিনটি ইসরায়েলি ‘এফ-১৬’ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে আইআরজিসি, যা এই অঞ্চলে সামরিক উত্তেজনাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে।

সম্পর্কিত খবর

আন্তর্জাতিক

‘তেলাপোকা জনতা পার্টি’ কি ভারতের নতুন রাজনৈতিক আন্দোলনে রূপ নেবে?

জুন ১৩, ২০২৬
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি ইরানের দৃঢ় নিয়ন্ত্রণে: কমান্ডার সায়ারি

জুন ১৩, ২০২৬
আন্তর্জাতিক

পাকিস্তানের কাশ্মীরে আওয়ামী অ্যাকশন কমিটির বিক্ষোভ-সংঘর্ষ, নিহত ১৫

জুন ১৩, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘তুমি বেশি কমাইও না, ৬ হাজারের মধ্যে দিও’

    0 shares
    Share 0 Tweet 0
  • বগুড়ায় ধর্ষণ চেষ্টা মামলায় আটক বগুড়া জেলা শ্রমিক দল নেতা

    0 shares
    Share 0 Tweet 0
  • নড়াইলে পর্যটন কেন্দ্রের জমি দখল করে শিবলিঙ্গ স্থাপনের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • সরিয়ে দেওয়া হলো এমাজউদ্দীন কন্যা বাউবি প্রো-ভিসি ড. দিল রওশন আরাকে

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

বাংলাদেশে এসেই অখণ্ড ভারতের কথা বললেন নতুন ভারতীয় হাই কমিশনার!

জুন ১৩, ২০২৬

ফেসবুকে ছড়ানো ভুয়া ফটোকার্ডের বার্তা প্রধানমন্ত্রীর বক্তব্যে

জুন ১৩, ২০২৬

প্রস্তাবিত বাজেটে নিম্ন ও মধ্যবিত্তের স্বস্তি-অস্বস্তির দোলাচল

জুন ১৩, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version