Wednesday, September 23, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home রাজনীতি জামায়াত

জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাক: রাজারবাগ সরকারি কোয়ার্টারে ডিবির অভিযান, ডিভাইস উদ্ধার

February 4, 2026
A A

রাজধানীর রাজারবাগ এলাকায় একটি সরকারি কোয়ার্টারে অভিযান চালিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকিংয়ের সঙ্গে জড়িত সন্দেহে গুরুত্বপূর্ণ আলামত ও ডিভাইস উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার দিবাগত রাতে পরিচালিত এই অভিযানে হ্যাকিং চক্রের সন্ধান ও সংশ্লিষ্ট ডিভাইস জব্দ করার খবর নিশ্চিত হওয়া গেছে।

জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, আমিরে জামায়াতের অ্যাকাউন্টে বঙ্গভবনের অফিশিয়াল ই-মেইল ব্যবহার করে যে সাইবার হামলা চালানো হয়েছিল, ডিজিটাল ফরেনসিক তদন্তের মাধ্যমে তার উৎস শনাক্ত করতে সক্ষম হয়েছে ডিবি। এরই ধারাবাহিকতায় রাজারবাগের ওই সরকারি কোয়ার্টারে অভিযান চালানো হয়। সেখান থেকে উদ্ধারকৃত ডিভাইসগুলো এখন পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

ডিবি সূত্র জানিয়েছে, হ্যাকিংয়ের এই ঘটনার সঙ্গে কোনো অসাধু চক্র বা সরকারি কর্মকর্তা-কর্মচারীর সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই কোয়ার্টার থেকে ইন্টারনেটের সংযোগ ব্যবহার করে নির্দিষ্ট কিছু ফিশিং ফাইল পাঠানো হয়েছিল, যার মাধ্যমেই ডা. শফিকুর রহমানের অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করা হয়।

একই সাথে ডা. শফিকুর রহমানের টুইটার অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় যার ডিভাইস থেকে মেইল পাঠানো হয়েছিল সেটার ব্যবহারকারী রাষ্ট্রপতি দফতরের এসিস্ট্যান্ট প্রোগ্রামার সরওয়ার আলমকে আটক করেছে ডিবি।

নির্বাচনের আগমুহূর্তে দেশের অন্যতম বৃহৎ একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতার অ্যাকাউন্ট হ্যাক করে বিভ্রান্তি ছড়ানোর এই ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। উদ্ধারকৃত ডিভাইসে কোনো তথ্য বা হ্যাকিংয়ের প্রমাণ পাওয়া গেলে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

এই অভিযানের মাধ্যমে হ্যাকিংয়ের পেছনে থাকা মূল হোতাদের পরিচয় উন্মোচিত হবে বলে আশা করছে জামায়াতে ইসলামী। দলটি এর আগেই দাবি করেছিল, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দপ্তরের ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে, যা জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি। রাজারবাগের এই অভিযান সেই দাবির সপক্ষেই গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে মনে করা হচ্ছে।

Related Posts

প্রধান সংবাদ

ভারতে সাংবাদিকতার প্রশিক্ষণ, হানিট্র্যাপে ফেলার আশঙ্কা

September 23, 2026
আন্তর্জাতিক

প্রায় ১০০ শতাংশ ভোট পেয়ে পঞ্চমবারের মতো রমজান কাদিরভের বিজয়

September 23, 2026
জামায়াত

সৌদি আরবের জাতীয় দিবসের অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা

September 23, 2026

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার

    0 shares
    Share 0 Tweet 0
  • কাঠগড়ায় কাঁদলেন গাজী নজরুলের স্ত্রী মাকছুদা

    0 shares
    Share 0 Tweet 0
  • মরিয়মের আত্মহত্যার নেপথ্যে মানসিক নিপীড়ন ও ব্যক্তিগত গোপনীয়তা হরণ!

    0 shares
    Share 0 Tweet 0
  • মসজিদের ভেতরে চেয়ার-টেবিল, সোফা বসিয়ে এমপির সভা: আলোচনা-সমালোচনার ঝড়

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

প্রয়োজনীয় সহায়তা ও সুরক্ষার অভাবে গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে

September 23, 2026

আগের মতোই দেশে খুন-সন্ত্রাস চলছে: রেজাউল করীম

September 23, 2026

ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী সস্ত্রীক অংশ নিয়েছেন

September 23, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version