বুধবার, মার্চ ২৫, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি জামায়াত

বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার আটক, যা বললেন জামায়াত আমির

- তুহিন সিরাজী
ফেব্রুয়ারি ৪, ২০২৬
A A
বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার আটক, যা বললেন জামায়াত আমির
Share on FacebookShare on Twitter

এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমকে আটক করায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই ধন্যবাদ জানান।

ডা. শফিকুর রহমান লেখেন, “আলহামদুলিল্লাহ, আমার ভেরিফায়েড এক্স (টুইটার) আইডি যেখান থেকে হ্যাক করা হয়েছিল, সেই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করেছে।”

তিনি আরও বলেন, “আমি আশা করি, এ ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত হবে, যা অত্যন্ত প্রয়োজন। দেশে সাইবার অপরাধ দমন এবং আসন্ন নির্বাচনকে সুষ্ঠু রাখতে এ ধরনের আইনি পদক্ষেপের কোনো বিকল্প নেই। শাস্তি নিশ্চিত হলে অনেকেই সাবধান হয়ে যাবে।”

জামায়াত আমির বলেন, “আশা করি, এ ঘটনা থেকে অনেকেই শিক্ষা নেবেন। আইনের বাস্তব প্রয়োগ দেখার অপেক্ষায় রইলাম। অতি অল্প সময়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ।”

ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমকে আটক করে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামের পূর্বপাশের সরকারি কোয়ার্টারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

ডিএমপির ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, মোহাম্মদ ছরওয়ারে আলমকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, গত শনিবার রাতে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট থেকে প্রকাশিত একটি পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে কর্মজীবী নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য দেখা যায়। পরে ওই পোস্টটি অ্যাকাউন্ট থেকে মুছে ফেলা হয়।

এ ঘটনায় জামায়াতে ইসলামী এক বিবৃতিতে জানায়, সাইবার হামলার মাধ্যমে অনাকাঙ্ক্ষিত পোস্ট প্রকাশ করা হয়েছে এবং জামায়াত আমিরের নামে মিথ্যা বক্তব্য প্রচার করা হয়েছে। এর আগে, গত ৩১ জানুয়ারি বিকেলে ডা. শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল থেকে নারীদের প্রতি অসম্মানজনক একটি পোস্ট ভাইরাল হয় বলে অভিযোগ ওঠে। পরে দলটির পক্ষ থেকে জানানো হয়, এটি একটি সাইবার হামলার ফল। এ ঘটনায় জামায়াতের নির্বাচনি প্রচার টিম সাধারণ ডায়েরি (জিডি) করে।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

যুবদল নেতার নেতৃত্বে বাসায় ঢুকে স্বামীর গলায় ছুরি ধরে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

মার্চ ২৫, ২০২৬
বাংলাদেশ

পাবনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত আরও একজনের মৃত্যু, আটক ১২

মার্চ ২৪, ২০২৬
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় মাইকে ঘোষণা দিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ইমামসহ নিহত ২

মার্চ ২৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • ইরানের কাছে আয়রন ডোমের গোপন তথ্য ফাঁস ইসরাইলি সেনার

    0 shares
    Share 0 Tweet 0
  • মায়ের কাছে থেকে ডেকে নিয়ে ঈদের রাতে যুবককে হত্যা করে বিএনপি নেতা

    0 shares
    Share 0 Tweet 0
  • যে কারণে যুক্তরাষ্ট্রে গেলেন জুবাইদা রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • ওয়ান-ইলেভেনের অন্যতম খলনায়ক সাবেক এমপি মাসুদ উদ্দিন গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0
  • ইউএনও আলাউদ্দিনের ভিডিওগুলো এআই দিয়ে তৈরি নয় আলাউদ্দিনের পেনড্রাইভ থেকে তার প্রহরী ২ বছর আগে ক্লিপগুলো চুরি করেন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ইরানের পতন ঘটাতে না পেরে ইসরায়েলি সেনাবাহিনী ও মোসাদের মধ্যে দ্বন্দ্ব তুঙ্গে

মার্চ ২৫, ২০২৬

যুবদল নেতার নেতৃত্বে বাসায় ঢুকে স্বামীর গলায় ছুরি ধরে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

মার্চ ২৫, ২০২৬

আরেকটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের

মার্চ ২৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version