বুধবার, মার্চ ২৫, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

ধর্মের নামে বাংলাদেশে আর রাজনীতি করা চলবে না: জয়নুল আবদিন ফারুক

- তুর্জ খান
ফেব্রুয়ারি ৪, ২০২৬
A A
Share on FacebookShare on Twitter

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, নির্বাচনের প্রাক্কালে একটি বিশেষ রাজনৈতিক দল ধর্মের অপব্যাখ্যা দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। সোমবার (১ ডিসেম্বর ২০২৫) বিকেলে নোয়াখালীর সেনবাগ উপজেলার কুতুবের হাট-বাজারে বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় আয়োজিত এক দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ফারুক বলেন, “যে দলটি ৫৫ বছর আগে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, তারা আজ ধর্মের নামে মা-বোনদের ঘরে ঘরে গিয়ে বলছে— অমুক মার্কায় ভোট দিলে বেহেশত পাওয়া যাবে। এটি সম্পূর্ণ মিথ্যাচার। ইসলাম বিশ্বের শ্রেষ্ঠ ধর্ম, এখানে ধর্মের নামে ব্যবসা বা রাজনীতি আর চলবে না।” তিনি দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে এই ধরনের অপতৎপরতা রুখে দেওয়ার আহ্বান জানান।

মুক্তিযোদ্ধা ও বিএনপির নেতাদের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, “আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি মানুষের সচ্ছল জীবন নিশ্চিত করার জন্য— স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য। যারা ধর্মের দোহাই দিয়ে রাজনীতি করে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে।”

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে বলেন, “নেতৃত্বের গুণাগুণ বা ব্যক্তিগত পছন্দ-অপছন্দ নিয়ে আমাদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু ধানের শীষের প্রশ্নে কোনো আপস নেই। এই প্রতীক শহীদ জিয়ার, দেশনেত্রী খালেদা জিয়ার এবং তারেক রহমানের। ধানের শীষ নিয়ে যিনিই আসবেন, তাকে ভোট দেওয়া আমাদের নৈতিক কর্তব্য।”

অনুষ্ঠানে সেনবাগ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। শেষে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

যুবদল নেতার নেতৃত্বে বাসায় ঢুকে স্বামীর গলায় ছুরি ধরে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

মার্চ ২৫, ২০২৬
বাংলাদেশ

পাবনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত আরও একজনের মৃত্যু, আটক ১২

মার্চ ২৪, ২০২৬
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় মাইকে ঘোষণা দিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ইমামসহ নিহত ২

মার্চ ২৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • ইরানের কাছে আয়রন ডোমের গোপন তথ্য ফাঁস ইসরাইলি সেনার

    0 shares
    Share 0 Tweet 0
  • মায়ের কাছে থেকে ডেকে নিয়ে ঈদের রাতে যুবককে হত্যা করে বিএনপি নেতা

    0 shares
    Share 0 Tweet 0
  • যে কারণে যুক্তরাষ্ট্রে গেলেন জুবাইদা রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • ওয়ান-ইলেভেনের অন্যতম খলনায়ক সাবেক এমপি মাসুদ উদ্দিন গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0
  • ইউএনও আলাউদ্দিনের ভিডিওগুলো এআই দিয়ে তৈরি নয় আলাউদ্দিনের পেনড্রাইভ থেকে তার প্রহরী ২ বছর আগে ক্লিপগুলো চুরি করেন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ইরানের পতন ঘটাতে না পেরে ইসরায়েলি সেনাবাহিনী ও মোসাদের মধ্যে দ্বন্দ্ব তুঙ্গে

মার্চ ২৫, ২০২৬

যুবদল নেতার নেতৃত্বে বাসায় ঢুকে স্বামীর গলায় ছুরি ধরে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

মার্চ ২৫, ২০২৬

আরেকটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের

মার্চ ২৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version