বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি জামায়াত

জামায়াত আমিরের এক্স একাউন্ট হ্যাক: আটক রাষ্ট্রপতি কার্যালয় কর্মকর্তার বিরুদ্ধে মিলছে প্রমাণ

- তুর্জ খান
ফেব্রুয়ারি ৫, ২০২৬
A A
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (টুইটার) হ্যান্ডেল হ্যাক করার অভিযোগে গ্রেপ্তার হওয়া সরকারি কর্মকর্তা ছাওয়ার আলমের বিরুদ্ধে পর্যাপ্ত তথ্য-প্রমাণ রয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে ডিবি প্রধান শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।

ডিবি প্রধান জানান, গ্রেপ্তারকৃত ছাওয়ার আলমের কাছ থেকে উদ্ধার করা কম্পিউটার ও মোবাইল ফোনসহ অন্যান্য ডিজিটাল ডিভাইস ইতোমধ্যে ফরেনসিক পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। তদন্তের স্বার্থে জামায়াত আমিরের মোবাইল ফোনটিও ফরেনসিক পরীক্ষা করা হবে বলে জানান তিনি।

সরকারি কর্মকর্তাকে গ্রেপ্তারের আইনি প্রক্রিয়া সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিবি প্রধান বলেন, “যথাযথ নিয়ম মেনেই রাষ্ট্রপতি কার্যালয়ের পূর্বানুমতি নিয়ে তাকে আটক করা হয়েছে।” তার বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেছে কি না—এমন প্রশ্নে তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, “তাকে গ্রেপ্তার দেখানোর মতো আমাদের কাছে যথেষ্ট তথ্য-প্রমাণ আছে।”

উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই জামায়াত আমিরের ব্যক্তিগত এক্স অ্যাকাউন্ট হ্যাক করে বিভিন্ন বিতর্কিত পোস্ট দেওয়া হচ্ছিল। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। তদন্তে নেমে ডিবি পুলিশ ছাওয়ার আলমকে শনাক্ত করে এবং তার সংশ্লিষ্টতা পায়।

বর্তমানে ছাওয়ার আলমকে ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ল্যাব থেকে ফরেনসিক প্রতিবেদন আসার পর এই ষড়যন্ত্রের পেছনে আরও কেউ জড়িত কি না, তা স্পষ্ট হবে বলে মনে করছে পুলিশ।

সম্পর্কিত খবর

প্রধান সংবাদ

জামায়াত আমির আমাকে স্বাধীনতার ঘোষক বলেননি: কর্নেল অলি

ফেব্রুয়ারি ৫, ২০২৬
জামায়াত

বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার আটক, যা বললেন জামায়াত আমির

ফেব্রুয়ারি ৪, ২০২৬
জামায়াত

রাজশাহীর চার জেলায় কাল জামায়াত আমিরের জনসভা

ফেব্রুয়ারি ৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • এপস্টেইন নথিতে বিশ্বজুড়ে তোলপাড়: উঠে এলো বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টুর নাম

    0 shares
    Share 0 Tweet 0
  • জামায়াত প্রার্থী খালিদুজ্জামানের ভিডিও নিয়ে তোলপাড়, যা জানালো আইএসপিআর

    0 shares
    Share 0 Tweet 0
  • জামায়াত আমিরের এক্স আইডি হ্যাকের অভিযোগ, যা বলছে ডিবি

    0 shares
    Share 0 Tweet 0
  • এপস্টেইন ফাইল কী, কেন এত আলোচিত

    0 shares
    Share 0 Tweet 0
  • বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ, ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

জামায়াত আমির আমাকে স্বাধীনতার ঘোষক বলেননি: কর্নেল অলি

ফেব্রুয়ারি ৫, ২০২৬

সাতক্ষীরায় আবারও বিএনপির ২৮ নেতাকর্মী বহিষ্কার

ফেব্রুয়ারি ৫, ২০২৬

জামায়াত আমিরের এক্স একাউন্ট হ্যাক: আটক রাষ্ট্রপতি কার্যালয় কর্মকর্তার বিরুদ্ধে মিলছে প্রমাণ

ফেব্রুয়ারি ৫, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version