বুধবার, মার্চ ২৫, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি এনসিপি

বাংলাদেশে আর কখনো দিল্লির দাদাগিরি চলবে না

কক্সবাজারে নাহিদ ইসলাম

- তুহিন সিরাজী
ফেব্রুয়ারি ৫, ২০২৬
A A
বাংলাদেশে আর কখনো দিল্লির দাদাগিরি চলবে না
Share on FacebookShare on Twitter

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশের সরকার কে গঠন করবে তা এ দেশের জনগণই নির্ধারণ করবে। কোনো বিদেশি ষড়যন্ত্র কিংবা আধিপত্য দেশের মানুষ মেনে নেবে না। তিনি বলেন, বাংলাদেশে আর কখনো দিল্লির দাদাগিরি চলবে না।

বৃহস্পতিবার কক্সবাজারের কুতুবদিয়ার বড়ঘোপে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থীর সমর্থনে আয়োজিত এক নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ৫ আগস্টের পর যারা নতুন করে চাঁদাবাজি, জমি দখল এবং ফ্যাসিবাদীদের পুনর্বাসনের নীতি গ্রহণ করেছে, তারাই আজ বাংলাদেশের ‘নতুন জালেম’ হিসেবে আত্মপ্রকাশ করেছে। এসব অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার দিন হচ্ছে আগামী ১২ ফেব্রুয়ারি।

তিনি আরও বলেন, এই নির্বাচনি লড়াই কেবল কক্সবাজার-২ আসনের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি পুরো বাংলাদেশের জন্য। আধিপত্যবাদ, ফ্যাসিবাদ, দুর্নীতি ও লুটপাটের রাজনীতির হাত থেকে দেশকে মুক্ত করতে আমরা ঐক্যবদ্ধ হয়েছি।

জনসভায় বক্তব্য দেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, জাতির ভবিষ্যৎ রক্ষায় একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অত্যন্ত প্রয়োজনীয়। নির্বাচনে যদি কোনো ধরনের কারচুপি বা ষড়যন্ত্রের চেষ্টা করা হয়, তবে জাতি তা প্রতিহত করবে এবং কোনোভাবেই মেনে নেবে না।

তিনি সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নিরপেক্ষ ও দৃঢ় ভূমিকা রেখে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের মাধ্যমে জাতিকে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে হবে।

তাহের বলেন, গণতন্ত্র ও সকলের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে একটি গুণগত নতুন বাংলাদেশ গড়ার মাইলফলক হবে ১২ ফেব্রুয়ারির নির্বাচন। জাতীয় পরিবর্তন, উন্নয়ন এবং দেশের স্বাধীনতা রক্ষার জন্য এটি একটি ঐতিহাসিক মুহূর্ত।

এ সময় বক্তারা উপস্থিত জনসাধারণকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে নতুন বাংলাদেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।

শেষে কক্সবাজার-২ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী হামিদুর রহমান আযাদ বলেন, লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করার পাশাপাশি টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং ফেরি ব্যবস্থার উন্নয়ন করা হবে।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

যুবদল নেতার নেতৃত্বে বাসায় ঢুকে স্বামীর গলায় ছুরি ধরে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

মার্চ ২৫, ২০২৬
বাংলাদেশ

পাবনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত আরও একজনের মৃত্যু, আটক ১২

মার্চ ২৪, ২০২৬
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় মাইকে ঘোষণা দিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ইমামসহ নিহত ২

মার্চ ২৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • ইরানের কাছে আয়রন ডোমের গোপন তথ্য ফাঁস ইসরাইলি সেনার

    0 shares
    Share 0 Tweet 0
  • মায়ের কাছে থেকে ডেকে নিয়ে ঈদের রাতে যুবককে হত্যা করে বিএনপি নেতা

    0 shares
    Share 0 Tweet 0
  • যে কারণে যুক্তরাষ্ট্রে গেলেন জুবাইদা রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • ওয়ান-ইলেভেনের অন্যতম খলনায়ক সাবেক এমপি মাসুদ উদ্দিন গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0
  • ইউএনও আলাউদ্দিনের ভিডিওগুলো এআই দিয়ে তৈরি নয় আলাউদ্দিনের পেনড্রাইভ থেকে তার প্রহরী ২ বছর আগে ক্লিপগুলো চুরি করেন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ইরানের পতন ঘটাতে না পেরে ইসরায়েলি সেনাবাহিনী ও মোসাদের মধ্যে দ্বন্দ্ব তুঙ্গে

মার্চ ২৫, ২০২৬

যুবদল নেতার নেতৃত্বে বাসায় ঢুকে স্বামীর গলায় ছুরি ধরে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

মার্চ ২৫, ২০২৬

আরেকটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের

মার্চ ২৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version