Sunday, September 20, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home প্রধান সংবাদ

নির্বাচনী নাশকতার ছক বানচাল: বাড্ডায় রাইফল ও ১০টি পিস্তল-রিভলবার উদ্ধার

February 6, 2026
A A
নির্বাচনী নাশকতার ছক বানচাল: বাড্ডায় রাইফল ও ১০টি পিস্তল-রিভলবার উদ্ধার

রাজধানীর উত্তর বাড্ডায় সেনাবাহিনীর এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি ২০২৬) সকালে গুলশান আর্মি ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযানের বিস্তারিত জানানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে উত্তর বাড্ডার পোস্ট অফিস পাড়া এলাকায় মো. মেহেদী হাসান বিপুর বাড়িতে এই অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর গুলশান ক্যাম্পের সদস্যরা।

সেনাবাহিনী জানিয়েছে, অভিযানে ১টি ০.২২ বোর রাইফেল, ৭টি বিদেশি পিস্তল, ৩টি রিভলবার এবং ৮টি বিদেশি পিস্তলসহ মোট ২১টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় ৩৯৪ রাউন্ড তাজা গুলি, ৩০ রাউন্ড কার্তুজ, ২টি রাইফেলের ম্যাগাজিন এবং ৩টি চাইনিজ কুড়ালসহ বেশ কিছু দেশীয় অস্ত্র জব্দ করা হয়। অস্ত্র ও গোলাবারুদ অবৈধভাবে মজুত রাখার অভিযোগে মেহেদী হাসান বিপুসহ মোট চারজনকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন গুলশান সেনা ক্যাম্পের প্রধান লেফটেন্যান্ট কর্নেল মো. জিষান ইসতিয়াক খান।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আসন্ন নির্বাচনকে সামনে রেখে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা এবং নির্বাচনী পরিবেশ অস্থিতিশীল করার লক্ষ্যেই এই বিপুল পরিমাণ অস্ত্র মজুত করা হয়েছিল। উদ্ধারকৃত অস্ত্রের উৎস এবং এর পেছনে অন্য কোনো প্রভাবশালী মহলের ইন্ধন আছে কি না, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী। আটককৃতদের এবং উদ্ধারকৃত মালামাল পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কাজ চলছে।

এদিকে গত কয়েকদিন ধরে দেশব্যাপী পরিচালিত যৌথ বাহিনীর অভিযানে দেশের বিভিন্ন স্থান থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের একাধিক নেতাকর্মীকে অস্ত্রসহ গ্রেপ্তারের খবর পাওয়া গেছে। গত ৪ ফেব্রুয়ারি রাতে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে দুই যুবদল নেতাকে বিদেশি পিস্তল ও এলজিসহ আটক করা হয়। এ ছাড়াও শরীয়তপুর ও ময়মনসিংহে পৃথক অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের গ্রেপ্তারের তথ্য জানিয়েছে সেনাবাহিনী ও পুলিশ। নির্বাচনকে ঘিরে জননিরাপত্তা নিশ্চিতে যৌথ বাহিনীর এই চিরুনি অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

Related Posts

প্রধান সংবাদ

খুলনায় সহস্রাধিক জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা

September 20, 2026
প্রধান সংবাদ

বিশ্বজয়ী হাফেজদের উপহার দেওয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী

September 20, 2026
প্রধান সংবাদ

পূর্ণ সক্ষমতায় উৎপাদনে ফিরল রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

September 20, 2026

সপ্তাহের সেরা

  • গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক মুসলিম হলের ১০১ নম্বর কক্ষ

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হচ্ছেন, এগিয়ে যিনি

    0 shares
    Share 0 Tweet 0
  • উর্দু একমাত্র রাষ্ট্রভাষা নয়, বাংলা ছিল প্রাদেশিক ভাষার তালিকায়

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

খুলনায় সহস্রাধিক জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা

September 20, 2026

হার্টের রিংয়ে অনিয়মের অভিযোগ, হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের অভিযান

September 20, 2026

বিশ্বজয়ী হাফেজদের উপহার দেওয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী

September 20, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version