শনিবার, আগস্ট ১, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

জামায়াতের নায়েবে আমির ডা. তাহেরের কুমিল্লা ১১ আসনে ১২৭টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
A A
জামায়াতের নায়েবে আমির ডা. তাহেরের  কুমিল্লা ১১ আসনে ১২৭টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ
Share on FacebookShare on Twitter

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা–১১ (চৌদ্দগ্রাম) আসনের সবকটি ১২৭টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের প্রতিদ্বন্দ্বিতা করছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপনের কাজ শেষ পর্যায়ে রয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা জেলার ১১টি আসনের ১৭টি উপজেলার মোট ১ হাজার ৪৯১টি ভোটকেন্দ্রের মধ্যে ৯৩৪টি ঝুঁকিপূর্ণ এবং ২২৭টি অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিগত কয়েকটি জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে সহিংসতার ঘটনা বিবেচনায় নিয়েই এই তালিকা প্রস্তুত করা হয়েছে।

বিভিন্ন সূত্র জানায়, সম্প্রতি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে একাধিক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় প্রায় অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আইনশৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
কুমিল্লা–১১ আসনে জামায়াতের প্রার্থী ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের দাড়িপাল্লা প্রতীকে নির্বাচন করছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা, যিনি ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ ছাড়া এ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মহিউদ্দিন পাটোয়ারী (হাতপাখা), বাংলাদেশ গণফ্রন্টের অ্যাডভোকেট আলমগীর হোসেন (মাছ), জাতীয় পার্টির মো. মাইন উদ্দিন (লাঙ্গল), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিযুদ্ধ জোটের মো. ইউসুফ (ছড়ি) এবং বাংলাদেশ কংগ্রেসের এএফএম আব্দুর রহিম (ডাব) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল আমিন জানান, নির্বাচনকে ঘিরে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি সংখ্যক নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিচারিক ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র‌্যাব ও ব্যাটালিয়ন আনসার মোতায়েন থাকবে।
জেলায় অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রের মধ্যে কুমিল্লা–১ (দাউদকান্দি–মেঘনা) আসনে ১৭টি, কুমিল্লা–২ (হোমনা–তিতাস) ২৮টি, কুমিল্লা–৩ (মুরাদনগর) ২৫টি, কুমিল্লা–৪ (দেবিদ্বার) ১৯টি, কুমিল্লা–৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) ১৭টি, কুমিল্লা–৬ (সদর) ৩৩টি, কুমিল্লা–৭ (চান্দিনা) ২৮টি, কুমিল্লা–৮ (বরুড়া) ১৩টি, কুমিল্লা–৯ (লাকসাম–মনোহরগঞ্জ) ১৮টি, কুমিল্লা–১০ (নাঙ্গলকোট–লালমাই) ১৮টি এবং কুমিল্লা–১১ (চৌদ্দগ্রাম) আসনে ২৯টি কেন্দ্র রয়েছে।

সম্পর্কিত খবর

আওয়ামী লীগ

পল্লবীতে নিষিদ্ধ আ. লীগ-ছাত্রলীগের ঝটিকা মিছিলের চেষ্টা, গ্রেপ্তার ১৭

আগস্ট ১, ২০২৬
বাংলাদেশ

ফরিদপুরে বাড়ি থেকে তুলে নিয়ে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ

আগস্ট ১, ২০২৬
জামায়াত

হবিগঞ্জে চোখ হারানো আলিফকে দেখতে হাসপাতালে জামায়াত আমির

জুলাই ৩১, ২০২৬

সপ্তাহের সেরা

  • প্রতিমন্ত্রী ফরহাদের সঙ্গে হিন্দু তরুণীর অন্তরঙ্গ ভিডিও ফাঁস নিয়ে তোলপাড়

    0 shares
    Share 0 Tweet 0
  • পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে

    0 shares
    Share 0 Tweet 0
  • একের পর এক বিএনপির এমপি-মন্ত্রীদের আপত্তিকর ভিডিও ফাঁস, তোলপাড় সোশ্যাল মিডিয়া

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি নজরুলকে ঘিরে বেরিয়ে এলো আরও চাঞ্চল্যকর তথ্য

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

পল্লবীতে নিষিদ্ধ আ. লীগ-ছাত্রলীগের ঝটিকা মিছিলের চেষ্টা, গ্রেপ্তার ১৭

আগস্ট ১, ২০২৬

ফরিদপুরে বাড়ি থেকে তুলে নিয়ে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ

আগস্ট ১, ২০২৬

জামায়াতকে নিষিদ্ধের তিন দিনের মাথায় পালাতে বাধ্য হয়েছিল সরকার: জামায়াতের আমির

জুলাই ৩১, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version