শুক্রবার, জুলাই ৩১, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

হাসিনা ভাবতেন একটি দুর্নীতিগ্রস্ত সেনাবাহিনী তার জন্য নিরাপদ

ফেব্রুয়ারি ৮, ২০২৬
A A
হাসিনা ভাবতেন একটি দুর্নীতিগ্রস্ত সেনাবাহিনী তার জন্য নিরাপদ
Share on FacebookShare on Twitter

বিডিআর হত্যাকাণ্ডের পর সেনাবাহিনীর ভেতরে ভারত ও আওয়ামী লীগের প্রতি তীব্র ঘৃণা সৃষ্টি হয় এবং সিনিয়র ও জুনিয়র অফিসারদের মধ্যে বিভাজন প্রকট আকার ধারণ করে। পেশাদার সেনা কর্মকর্তাদের একপাশে সরিয়ে অনুগত কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ পদে বসানো হয়। একই সঙ্গে বিভিন্ন জাতীয় প্রকল্পে সেনাবাহিনীকে যুক্ত করে বাহিনীটিকে পরিকল্পিতভাবে দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত করা হয়। এর মূল কারণ ছিল—শেখ হাসিনা মনে করতেন, একটি দুর্নীতিগ্রস্ত সেনাবাহিনীই তার জন্য সবচেয়ে নিরাপদ।

রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এ শতাধিক গুম ও হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত জিয়াউলের বিরুদ্ধে প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দিতে এসব কথা বলেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেলে এ জবানবন্দি গ্রহণ করা হয়। প্যানেলের অপর সদস্য ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ।

জবানবন্দিতে ইকবাল করিম ভূঁইয়া বলেন, শেখ হাসিনা ১৯৯৬–২০০১ মেয়াদের শাসনামলের দুর্বলতা থেকে শিক্ষা নিয়ে পরবর্তী সময়ে দেশ ও প্রশাসনের ওপর নিরঙ্কুশ আধিপত্য প্রতিষ্ঠার পথে অগ্রসর হন। এ লক্ষ্যে তিনি সংবিধান সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে রাজনৈতিক নেতাদের বিচার করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় এবং সংবিধান লঙ্ঘনের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান যুক্ত করা হয়।

তিনি আরও বলেন, শেখ হাসিনা তার আত্মীয় মেজর জেনারেল তারিক আহম্মেদ সিদ্দীকিকে নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়ে সেনাবাহিনী নিয়ন্ত্রণের চেষ্টা করেন। অল্প সময়ের মধ্যেই তারেক সিদ্দীকি প্রধানমন্ত্রী ও বাহিনী প্রধানদের মাঝখানে একপ্রকার ‘সুপার চিফ’ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। তার নিয়ন্ত্রণে চলে আসে ডিজিএফআই, এনএসআই, র‍্যাব, এনটিএমসি, আনসার ও বিজিবিসহ বিভিন্ন সংস্থা। এর মাধ্যমে রাষ্ট্রের ভেতরে চারটি শক্তিশালী চক্র গড়ে ওঠে।

প্রথমটি ছিল অপরাধ চক্র, যা ডিজিএফআই, এনএসআই, র‍্যাব ও এনটিএমসিকে ব্যবহার করে পরিচালিত হতো। এই চক্রের মাধ্যমে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে দমন-পীড়ন, হত্যা ও গুমের মতো অপরাধ সংঘটিত হয়। দ্বিতীয় চক্রটি ছিল তথাকথিত ‘ডিপ স্টেট’, যা এমএসপিএম, ডিজিএফআই ও এনএসআইয়ের মাধ্যমে পরিচালিত হয়ে তিন বাহিনীর নীতিনির্ধারণী সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করত, যা অনেক সময় বাহিনী প্রধানদের সিদ্ধান্তের সঙ্গে সাংঘর্ষিক ছিল।

তৃতীয় চক্রটি ছিল কেনাকাটা ও সরবরাহ সংশ্লিষ্ট চক্র। এতে পিএসও, এএফডি, ডিজিডিপি এবং তিন বাহিনীর প্রধানরা যুক্ত ছিলেন। এই চক্রের মাধ্যমে সামরিক ও রাষ্ট্রীয় কেনাকাটায় প্রভাব বিস্তার করা হতো। চতুর্থ চক্রটি ছিল সামরিক প্রকৌশল চক্র। মেজর জেনারেল তারিক সিদ্দীকি ইঞ্জিনিয়ারিং কোরের কর্মকর্তা হওয়ায় এ কোরের সিনিয়র অফিসারদের নিয়ে আলাদা একটি বলয় তৈরি করেন। তাদের মাধ্যমে বিভিন্ন জাতীয় উন্নয়ন প্রকল্পে প্রভাব বিস্তার করা হয়, যা অবৈধ অর্থ আয়ের অন্যতম প্রধান উৎসে পরিণত হয়।

সম্পর্কিত খবর

জামায়াত

জামায়াতকে নিষিদ্ধের তিন দিনের মাথায় পালাতে বাধ্য হয়েছিল সরকার: জামায়াতের আমির

জুলাই ৩১, ২০২৬
প্রধান সংবাদ

একের পর এক বিএনপির এমপি-মন্ত্রীদের আপত্তিকর ভিডিও ফাঁস, তোলপাড় সোশ্যাল মিডিয়া

জুলাই ৩১, ২০২৬
জামায়াত

হবিগঞ্জে চোখ হারানো আলিফকে দেখতে হাসপাতালে জামায়াত আমির

জুলাই ৩১, ২০২৬

সপ্তাহের সেরা

  • প্রতিমন্ত্রী ফরহাদের সঙ্গে হিন্দু তরুণীর অন্তরঙ্গ ভিডিও ফাঁস নিয়ে তোলপাড়

    0 shares
    Share 0 Tweet 0
  • পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে

    0 shares
    Share 0 Tweet 0
  • একের পর এক বিএনপির এমপি-মন্ত্রীদের আপত্তিকর ভিডিও ফাঁস, তোলপাড় সোশ্যাল মিডিয়া

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি নজরুলকে ঘিরে বেরিয়ে এলো আরও চাঞ্চল্যকর তথ্য

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

জামায়াতকে নিষিদ্ধের তিন দিনের মাথায় পালাতে বাধ্য হয়েছিল সরকার: জামায়াতের আমির

জুলাই ৩১, ২০২৬

একের পর এক বিএনপির এমপি-মন্ত্রীদের আপত্তিকর ভিডিও ফাঁস, তোলপাড় সোশ্যাল মিডিয়া

জুলাই ৩১, ২০২৬

হবিগঞ্জে চোখ হারানো আলিফকে দেখতে হাসপাতালে জামায়াত আমির

জুলাই ৩১, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version