সোমবার, এপ্রিল ২৭, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

নেকাবধারী নারীদের মুখ দেখাতে হবে ভোটকেন্দ্রে

- তুহিন সিরাজী
ফেব্রুয়ারি ৯, ২০২৬
A A
নেকাবধারী নারীদের মুখ দেখাতে হবে ভোটকেন্দ্রে
Share on FacebookShare on Twitter

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে পরিচয় যাচাই বাধ্যতামূলক হওয়ায় নারী ভোটারদের ভোটকেন্দ্রে মুখ দেখাতে হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভুয়া ভোট রোধে এ বিষয়ে কোনো ধরনের শিথিলতা দেখানো হবে না। তবে পর্দানশিন নারীদের মর্যাদা ও ধর্মীয় অনুভূতি রক্ষায় বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে কমিশন।

ইসি সূত্র জানায়, নারী ভোটারদের পরিচয় যাচাইয়ের জন্য প্রতিটি ভোটকেন্দ্রে মহিলা পোলিং অফিসার ও নারী আনসার সদস্য নিয়োগ দেওয়া হবে। পর্দানশিন নারীদের ক্ষেত্রে কোনোভাবেই পুরুষ কর্মকর্তার সামনে নেকাব বা বোরকা খুলতে বাধ্য করা যাবে না।

এ বিষয়ে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার আমার দেশ–কে বলেন, আইন অনুযায়ী প্রতিটি ভোটকেন্দ্রে ছবিসহ ভোটার তালিকা থাকবে। ভোট দেওয়ার আগে ভোটারের চেহারার সঙ্গে তালিকাভুক্ত ছবির মিল নিশ্চিত করাই ভোট পরিচালনা বিধির বাধ্যতামূলক অংশ। পরিচয় যাচাই না হলে ব্যালট পেপার দেওয়া সম্ভব নয়।

তিনি আরও বলেন, কোনো নারী ভোটার যদি পুরুষ কর্মকর্তার সামনে মুখ দেখাতে অনিচ্ছুক হন, তাহলে মহিলা পোলিং অফিসারের মাধ্যমে পরিচয় যাচাই করা হবে। নারী কর্মকর্তার কাছে মুখ দেখালে পর্দা ভঙ্গ হবে না বলেও তিনি উল্লেখ করেন।

ইসিসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভোটের স্বচ্ছতা নিশ্চিত করতে ছবিসহ ভোটার তালিকার সঙ্গে ভোটারের চেহারা মিলিয়ে ব্যালট পেপার প্রদান করতে হবে। তবে কোনো কেন্দ্রে মহিলা কর্মকর্তা না থাকলে এবং কোনো নারী ভোটার মুখ দেখাতে অনিচ্ছুক হলে তাকে জোর করে ভোট দিতে বাধ্য করা যাবে না। সে ক্ষেত্রে ভোট না দিলেও তার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই।

আইন বিশেষজ্ঞ ও ইসলামি চিন্তাবিদরা বলছেন, পরিচয় যাচাইয়ের প্রয়োজনে মুখ দেখানো আইনগত ও ইসলামি দৃষ্টিকোণ থেকে বৈধ। তবে যেখানে বিকল্প ব্যবস্থা রয়েছে, সেখানে নারীর পর্দা রক্ষার দায়িত্ব রাষ্ট্র ও নির্বাচন কমিশনের।
ইসলামি চিন্তাবিদ মুফতি সাখাওয়াত হোসাইন রাজী আমার দেশ–কে বলেন, পরিচয় নিশ্চিত করার প্রয়োজনে মুখ দেখানো ইসলামে জায়েজ। তবে নারী কর্মকর্তার মাধ্যমে যাচাইয়ের সুযোগ থাকলে সেটিই গ্রহণ করা উত্তম। কোনো নারী ভোটার যদি ওই পরিস্থিতিতে ভোট দিতে না চান, তাহলে ব্যালট না নিয়ে ফিরে গেলে তাতে কোনো গুনাহ বা আইনি অপরাধ হবে না।

নির্বাচন কমিশন সূত্র জানায়, আসন্ন নির্বাচনে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ হবে। ফলে ইভিএমের মতো আঙুলের ছাপ মিলিয়ে পরিচয় যাচাইয়ের সুযোগ থাকছে না। এ কারণে এবার ভোটারের পরিচয় নিশ্চিত করা হবে মূলত চেহারা ও ছবির মিলের মাধ্যমে।

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২ অনুযায়ী, ভোটাধিকার প্রয়োগের সময় ভোটারের পরিচয় নিশ্চিত করা নির্বাচন কর্মকর্তার আইনগত দায়িত্ব। একই সঙ্গে ভোটারের সম্মান, মর্যাদা ও ব্যক্তিগত স্বাধীনতা রক্ষার বিষয়টিও বিবেচনায় রাখতে বলা হয়েছে।

আইন বিশেষজ্ঞরা জানান, আরপিওতে সরাসরি ‘পর্দা’ শব্দটি উল্লেখ না থাকলেও নারী ভোটারের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে—এমন কোনো আচরণ আইনসম্মত নয়। এ কারণেই নির্বাচন কমিশন দীর্ঘদিন ধরে নারী ভোটারদের জন্য নারী পোলিং অফিসার ও নারী আনসার নিয়োগের নির্দেশনা দিয়ে আসছে।

ব্যারিস্টার তাজরিয়ান আকরাম হোসাইন আমার দেশ–কে বলেন, মুখ না দেখালে কাউকে স্বয়ংক্রিয়ভাবে ভুয়া ভোটার বলা যাবে না। তবে ভোট দিতে চাইলে পরিচয় যাচাই মানতেই হবে। এটি শুধু আইনগত বাধ্যবাধকতাই নয়, বরং সুষ্ঠু নির্বাচন ও রাষ্ট্র পরিচালনার স্বার্থেও জরুরি।

সম্পর্কিত খবর

আওয়ামী লীগ

আইভীকে নতুন মামলায় গ্রেফতার-হয়রানি না করার নির্দেশ

এপ্রিল ২৭, ২০২৬
বাংলাদেশ

হাফেজ্জী হুজুর সড়কের নাম পুনর্বহাল

এপ্রিল ২৭, ২০২৬
আওয়ামী লীগ

জমি দখল করতে গিয়ে গলা টিপে কৃষককে হত্যার চেষ্টা সাবেক ছাত্রলীগ নেতার

এপ্রিল ২৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • মনিরা শারমিনের এমপি হওয়া অনিশ্চিত!

    0 shares
    Share 0 Tweet 0
  • সারা দেশে উচ্চ সতর্কতা জারি, নেপথ্যে যে কারণ

    0 shares
    Share 0 Tweet 0
  • বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

    0 shares
    Share 0 Tweet 0
  • ঢাবি শিক্ষার্থী মুনিরার ঝুলন্ত লাশ উদ্ধার, সহযোগী অধ্যাপক সুদীপ গ্রেফতার

    0 shares
    Share 0 Tweet 0
  • আজ এনসিপিতে যোগ দিচ্ছেন ইসহাক সরকার, পদ ছাড়ছেন আলাউদ্দীন মোহাম্মদ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

আইভীকে নতুন মামলায় গ্রেফতার-হয়রানি না করার নির্দেশ

এপ্রিল ২৭, ২০২৬

আমার বাবাকে মিথ্যা মামলায় হত্যা করা হয়, সে কারণেই আমি আজ সংসদে

এপ্রিল ২৭, ২০২৬

আরাগচির পাকিস্তান সফর নিয়ে চাঞ্চল্যকর তথ্য জানাল ইরানি মিডিয়া

এপ্রিল ২৭, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version