শুক্রবার, জুন ৫, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি এনসিপি

জালিয়াতির ভিডিও যেন কেউ না করতে পারে সেজন্য মোবাইল নিষিদ্ধ করেছে ইসি

ফেব্রুয়ারি ৯, ২০২৬
A A
জালিয়াতির ভিডিও যেন কেউ না করতে পারে সেজন্য মোবাইল নিষিদ্ধ করেছে ইসি
Share on FacebookShare on Twitter

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন ব্যবহারের ওপর নির্বাচন কমিশনের (ইসি) নিষেধাজ্ঞাকে ‘ভোট চুরির সুযোগ করে দেওয়া’ হিসেবে অভিহিত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। সোমবার (৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল নিষিদ্ধ করার অর্থ হলো ভোটার ও সাংবাদিকদের নিজেদের ফোন ঘরে রেখে আসতে হবে। এমনকি কোনো সিটিজেন জার্নালিজম বা মোজো সাংবাদিকতাও সেখানে করা যাবে না। তার মতে, নির্বাচন কমিশন যদি ভোট জালিয়াতি বা ইঞ্জিনিয়ারিং করার পরিকল্পনা না করত, তবে এমন হঠকারী সিদ্ধান্ত নিতে পারত না।

তিনি আরও উল্লেখ করেন যে, ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল না নেওয়ার কোনো যৌক্তিকতা নেই এবং এমন সিদ্ধান্ত আগে কখনো দেখা যায়নি। এর ফলে ভোটকেন্দ্রে কোনো বিপদ বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলেও ভোটাররা কাউকে কল করে জানাতে পারবেন না। এই নিরাপত্তাহীনতার কারণে অনেক ভোটার কেন্দ্রে যাওয়ার আগ্রহ হারিয়ে ফেলতে পারেন বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।

সিসি ক্যামেরা থাকলেও তা জালিয়াতি রোধে তাৎক্ষণিক কার্যকর ভূমিকা রাখতে পারবে না বলে মনে করেন এই ছাত্রনেতা। তার দাবি, মোবাইল ফোনের মাধ্যমে সাংবাদিক ও সাধারণ মানুষ যেভাবে অনিয়ম ও কেন্দ্র দখলের ভিডিও ধারণ করে দ্রুত ছড়িয়ে দিতে পারত, তা এখন আর সম্ভব হবে না। মূলত অনিয়মের প্রমাণ যেন কেউ সংগ্রহ করতে না পারে, সেজন্যই কমিশন এই নিষেধাজ্ঞা দিয়েছে বলে তিনি দাবি করেন।

এর আগে গত রোববার নির্বাচন কমিশনের এক চিঠিতে জানানো হয়, ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে সাধারণ ভোটার বা সংশ্লিষ্টদের মোবাইল ফোন নিয়ে প্রবেশ নিষেধ। তবে কেবল প্রিজাইডিং অফিসার এবং নিরাপত্তায় নিয়োজিত নির্দিষ্ট কয়েকজন সদস্য বিশেষ অ্যাপ ব্যবহারের প্রয়োজনে ফোন রাখতে পারবেন। হাসনাত আবদুল্লাহ অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

সম্পর্কিত খবর

প্রধান সংবাদ

মায়ের পেটে গুলিবিদ্ধ শিশুর অস্ত্রোপচার করা সেই অধ্যাপককে সরিয়ে প্রধান হলেন ৮ ব্যাচ জুনিয়র ড্যাব নেতা

জুন ৫, ২০২৬
আন্তর্জাতিক

হাদি হত্যাকাণ্ড নিয়ে মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে মামলা

জুন ৪, ২০২৬
জামায়াত

‘আমরা আইএমএফ ও বিশ্বব্যাংকের গোলাম নই যে তাদের কথা মানতে হবে’

জুন ৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • সড়ক পরিবহন মন্ত্রী রবিউল আলমকে সরিয়ে দিয়েছে বিএনপি সরকার

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রধানমন্ত্রীর রেড টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার রঞ্জন চন্দ্র সম্পর্কে যা জানা গেল

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • বিএনপি নেতাকর্মীদের ইটের আঘাতে আহত জামায়াত নেতার মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0
  • দীপেন দেওয়ানের পদত্যাগের পর সর্ব মিত্র চাকমার পোস্ট

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

মায়ের পেটে গুলিবিদ্ধ শিশুর অস্ত্রোপচার করা সেই অধ্যাপককে সরিয়ে প্রধান হলেন ৮ ব্যাচ জুনিয়র ড্যাব নেতা

জুন ৫, ২০২৬

হাদি হত্যাকাণ্ড নিয়ে মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে মামলা

জুন ৪, ২০২৬

‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে তারেক রহমানই পাবেন’

জুন ৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version