বুধবার, ফেব্রুয়ারি ১১, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম আন্তর্জাতিক

গভীর সংকটে ব্রিটিশ প্রধানমন্ত্রী, পদত্যাগের জোরালো দাবি

তুহিন সিরাজী - তুহিন সিরাজী
ফেব্রুয়ারি ১০, ২০২৬
A A
গভীর সংকটে ব্রিটিশ প্রধানমন্ত্রী, পদত্যাগের জোরালো দাবি
Share on FacebookShare on Twitter

যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী ও প্রভাবশালী রাজনীতিক লর্ড পিটার ম্যান্ডেলসনকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্কে তীব্র রাজনৈতিক চাপে পড়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এই পরিস্থিতিতে তার পদত্যাগের দাবি তুলেছেন স্কটিশ লেবার পার্টির নেতা আনাস সারোয়ার। এর মধ্যেই গত দুই দিনে প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ দুই শীর্ষ কর্মকর্তার পদত্যাগে সংকট আরও ঘনীভূত হয়েছে।

সম্প্রতি আলোচনায় আসে বিতর্কিত মার্কিন ধনকুবের ও সাজাপ্রাপ্ত যৌন অপরাধী জেফরি এপস্টিনের সঙ্গে লর্ড ম্যান্ডেলসনের ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়টি। এ প্রেক্ষাপটে ২০২৪ সালের শেষ দিকে ম্যান্ডেলসনকে যুক্তরাষ্ট্রে যুক্তরাজ্যের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন স্টারমার। যদিও গত বছরের সেপ্টেম্বরে তাকে ওই পদ থেকে প্রত্যাহার করা হয়, বিতর্ক থামেনি। পরবর্তীতে ম্যান্ডেলসন লেবার পার্টি এবং পার্লামেন্টের উচ্চকক্ষ হাউস অব লর্ডস থেকেও পদত্যাগ করেন।

সোমবার এক সংবাদ সম্মেলনে আনাস সারোয়ার সরাসরি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ দাবি করেন। তিনি বলেন, লেবার সরকার বেশ কিছু ইতিবাচক কাজ করলেও চলমান এই বিতর্ক সেগুলোকে আড়াল করে দিচ্ছে। তার মতে, বিভ্রান্তিকর পরিস্থিতির অবসান ঘটাতে ডাউনিং স্ট্রিটে নেতৃত্ব পরিবর্তন প্রয়োজন।

এই সংকটের মধ্যেই সোমবার পদত্যাগ করেন প্রধানমন্ত্রীর যোগাযোগপ্রধান টিম অ্যালান। এর আগের দিন রোববার পদত্যাগ করেন চিফ অব স্টাফ মরগান ম্যাকসুইনি। ধারণা করা হচ্ছে, ম্যান্ডেলসনের নিয়োগের বিষয়ে ভুল পরামর্শ দেওয়ার দায় স্বীকার করেই তারা সরে দাঁড়িয়েছেন। তবে প্রধানমন্ত্রীর মুখপাত্র জানিয়েছেন, চাপ সত্ত্বেও স্টারমারের পদত্যাগের কোনো পরিকল্পনা নেই।

আরওপড়ুন

ভারত বিশ্বশান্তির জন্য হুমকি: পাকিস্তানের প্রেসিডেন্ট

ইরানের শান্তিতে নোবেলজয়ী মোহাম্মাদিকে সাড়ে ৭ বছর কারাদণ্ড

ডাউনিং স্ট্রিটের কর্মীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, রাজনীতি যে জনকল্যাণের জন্য কার্যকর হাতিয়ার হতে পারে, তা প্রমাণ করাই সরকারের দায়িত্ব। তিনি আত্মবিশ্বাসের সঙ্গে দেশ পরিবর্তনের কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং পরে দলীয় এমপিদের সঙ্গেও নিজের অবস্থানে অনড় থাকার কথা জানান।

যদিও লেবার পার্টির ভেতরে অসন্তোষ রয়েছে, তবুও মন্ত্রিসভার শীর্ষ নেতাদের সমর্থন পাচ্ছেন স্টারমার। চ্যান্সেলর র‍্যাচেল রিভস, উপপ্রধানমন্ত্রী ডেভিড ল্যামি এবং সম্ভাব্য নেতৃত্বপ্রত্যাশী অ্যাঞ্জেলা রেনার প্রকাশ্যে তার পাশে দাঁড়িয়েছেন।

অন্যদিকে বিরোধী কনজারভেটিভ পার্টির নেতা কেমি ব্যাডেনক প্রধানমন্ত্রীকে তীব্র সমালোচনা করে বলেন, তিনি সরকার পরিচালনায় নিয়ন্ত্রণ হারিয়েছেন। পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হলে নতুন নির্বাচনের দাবি উঠতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে লর্ড ম্যান্ডেলসনকে বরখাস্তের পর তাকে দেওয়া সরকারি অর্থসংক্রান্ত বিষয়টি বর্তমানে ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর পর্যালোচনা করছে।

সম্পর্কিত খবর

ভারত বিশ্বশান্তির জন্য হুমকি: পাকিস্তানের প্রেসিডেন্ট
আন্তর্জাতিক

ভারত বিশ্বশান্তির জন্য হুমকি: পাকিস্তানের প্রেসিডেন্ট

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ইরানের শান্তিতে নোবেলজয়ী মোহাম্মাদিকে সাড়ে ৭ বছর কারাদণ্ড
আন্তর্জাতিক

ইরানের শান্তিতে নোবেলজয়ী মোহাম্মাদিকে সাড়ে ৭ বছর কারাদণ্ড

ফেব্রুয়ারি ১০, ২০২৬
সিরিয়া ও সৌদি আরবের যৌথ উদ্যোগ: আসছে নতুন বিমান সংস্থা ‘ফ্লাইনাস সিরিয়া’
আন্তর্জাতিক

সিরিয়া ও সৌদি আরবের যৌথ উদ্যোগ: আসছে নতুন বিমান সংস্থা ‘ফ্লাইনাস সিরিয়া’

ফেব্রুয়ারি ৯, ২০২৬

সপ্তাহের সেরা

  • এনআইডি দিয়েই জানুন আপনার ভোটকেন্দ্রের নাম ও নম্বর

    এনআইডি দিয়েই জানুন আপনার ভোটকেন্দ্রের নাম ও নম্বর

    0 shares
    Share 0 Tweet 0
  • বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ, ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা

    0 shares
    Share 0 Tweet 0
  • নাসীরুদ্দীন পাটওয়ারীর নির্বাচনি ক্যাম্পে হামলা

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজ এলাকার বাইরে অবস্থানে ৮২ ঘণ্টার নিষেধাজ্ঞা

    0 shares
    Share 0 Tweet 0
  • নির্বাচনের পর কবে দায়িত্ব হস্তান্তর, জানাল সরকার

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

নাটোরে ইসলামী ব্যাংকের সন্দেহভাজন লেনদেন, ভোট কেনার অভিযোগ বিএনপি প্রার্থীর

নাটোরে ইসলামী ব্যাংকের সন্দেহভাজন লেনদেন, ভোট কেনার অভিযোগ বিএনপি প্রার্থীর

ফেব্রুয়ারি ১১, ২০২৬
অধ্যাপক না হয়েও নামের আগে ‘অধ্যাপক’ লেখার অভিযোগ বিএনপি প্রার্থীর বিরুদ্ধে

অধ্যাপক না হয়েও নামের আগে ‘অধ্যাপক’ লেখার অভিযোগ বিএনপি প্রার্থীর বিরুদ্ধে

ফেব্রুয়ারি ১১, ২০২৬
দাঁড়িপাল্লার প্রচারকালে ৪৬ উপজেলায় নারী কর্মীদের হেনস্তা-হুমকি দিয়েছে বিএনপি নেতাকর্মী

দাঁড়িপাল্লার প্রচারকালে ৪৬ উপজেলায় নারী কর্মীদের হেনস্তা-হুমকি দিয়েছে বিএনপি নেতাকর্মী

ফেব্রুয়ারি ১১, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০