রবিবার, জুলাই ২৬, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি জামায়াত

ভোলায় জামায়াত নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা, এলাকায় উত্তেজনা

ফেব্রুয়ারি ১১, ২০২৬
A A
ভোলায় জামায়াত নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা, এলাকায় উত্তেজনা
Share on FacebookShare on Twitter

ভোলার দৌলতখানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে বিএনপির কর্মীদের বিরুদ্ধে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর উপজেলার চরভাতা ১ নম্বর ওয়ার্ডের মোল্লাবাড়ি জামে মসজিদ সংলগ্ন এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে জামায়াতের ৩ জন নেতাকর্মী আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাগরিবের নামাজ শেষে ওই ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. মুরাদ চৌধুরী ও তার দুই সঙ্গী মসজিদ থেকে বের হওয়ার পরপরই আগে থেকে ওত পেতে থাকা একদল ব্যক্তি তাদের ওপর হামলা চালায়। লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র দিয়ে চালানো এই হামলায় মুরাদ চৌধুরীর মাথা ফেটে যায় এবং তিনি গুরুতর আহত হন।

আহত মুরাদ চৌধুরী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জানান, ইউনিয়ন বিএনপি নেতা নাজিম উদ্দিন, জসিম, হাফেজ ও লিংকন পণ্ডিতের নেতৃত্বে ২০-২৫ জন তাদের ওপর আক্রমণ করেছে। স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

হামলার অভিযোগ অস্বীকার করে স্থানীয় বিএনপির নির্বাচন সমন্বয়ক আকবর হোসেন দাবি করেছেন, নির্বাচনের সময় দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হতে পারে, তবে কোনো শারীরিক হামলার ঘটনা ঘটেনি। এদিকে খবর পেয়ে নৌবাহিনী ও কোস্টগার্ডের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

দৌলতখান থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, এই ঘটনায় এখনও কোনো আনুষ্ঠানিক অভিযোগ করা হয়নি। তবে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

সম্পর্কিত খবর

জামায়াত

লড়াইয়ের প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির

জুলাই ২৬, ২০২৬
আন্তর্জাতিক

‘ককরোচকে ফান্ড দিচ্ছে জামায়াত’ সাংবাদিকের প্রশ্নে যা বললেন জয়সোয়াল

জুলাই ২৬, ২০২৬
অন্যান্য

এগারো দলীয় জোট ছাড়ল খেলাফত মজলিস

জুলাই ২৫, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ককরোচকে ফান্ড দিচ্ছে জামায়াত’ সাংবাদিকের প্রশ্নে যা বললেন জয়সোয়াল

    0 shares
    Share 0 Tweet 0
  • হোটেল রুমে গোপন ক্যামেরা আছে কিনা ২ মিনিটেই পরীক্ষা করুন

    0 shares
    Share 0 Tweet 0
  • পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, নতুন রাষ্ট্রপতি নিয়ে আলোচনা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

লড়াইয়ের প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির

জুলাই ২৬, ২০২৬

স্ত্রী-সন্তান রেখে প্রতিবেশী ভাগনিকে বিয়ে যুবদল নেতার

জুলাই ২৬, ২০২৬

‘ককরোচকে ফান্ড দিচ্ছে জামায়াত’ সাংবাদিকের প্রশ্নে যা বললেন জয়সোয়াল

জুলাই ২৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version