Saturday, September 19, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home রাজনীতি এনসিপি

ভোটাধিকার রক্ষায় জেন-জিদের মাঠে থাকার আহ্বান নাহিদ ইসলামের

February 12, 2026
A A

ভোটাধিকার রক্ষায় জনগণের পাশাপাশি স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষার্থীদেরও ভোটকেন্দ্রের ৪শ গজের বাইরে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে লাইভে এসে তিনি এই আহ্বান জানান।

শিক্ষার্থীদের উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, “যারা জেন-জি আছো, জুলাই অভ্যুত্থানে তোমরাই বুলেটের সামনে দাঁড়িয়েছিলে। জুলাইয়ের আকাঙ্ক্ষা ছিল দেশ গণতন্ত্রের পথে যাবে এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হবে। সেই আকাঙ্ক্ষা পূরণের প্রথম ধাপ হলো একটি সুষ্ঠু নির্বাচন। তোমরা যারা ভোটার নও, তারাও ভোটকেন্দ্রের ৪শ গজের বাইরে অবস্থান করো এবং কোনো অন্যায় দেখলে প্রতিরোধ গড়ে তোলো।”

তিনি আরও বলেন, “জুলাইয়ে আবু সাঈদ একাই দাঁড়িয়েছিল। তোমরাও যদি অন্যায়ের বিরুদ্ধে একাই রুখে দাঁড়াও, দেখবে আবাবিলের মতো সবাই তোমার পাশে এসে দাঁড়িয়েছে। কেউ যদি ভোটারদের অধিকার হরণের চেষ্টা করে, তবে সবাইকে মিলে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

সবাইকে সকাল সকাল ভোটকেন্দ্রে যাওয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা সাধারণ মানুষ ও তরুণদের। ভোটকেন্দ্রে কোনো অনিয়ম দেখলে সম্মিলিতভাবে প্রতিবাদ করতে হবে। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই পারে একটি স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে।

সংবাদকর্মী ও প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, মিডিয়া হাউজগুলোকে সত্য প্রকাশ করতে হবে এবং কোনো পক্ষ অবলম্বন করা যাবে না। পাশাপাশি প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন, “নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করুন। অতীতে যারা অন্যায়ের সহযোগী ছিল, তাদের শাস্তির মুখোমুখি হতে হয়েছে। আপনারা এমন কিছু করবেন না যাতে জনগণের সামনে দাঁড়াতে না পারেন।”

Related Posts

আওয়ামী লীগ

এবার ফরিদপুরে পার্কিং করা বাসে আগুন

September 19, 2026
আওয়ামী লীগ

রাজধানীর ৬ স্থানে ১০ ককটেল বিস্ফোরণ, কাফরুলে থানার সামনে বাসে আগুন

September 19, 2026
প্রধান সংবাদ

ঐতিহাসিক তথ্যে মুহাম্মদ আলী জিন্নাহর বাবা ছিলেন বিত্তশালী মুসলিম ব্যবসায়ী

September 18, 2026

সপ্তাহের সেরা

Plugin Install : Popular Post Widget need JNews - View Counter to be installed

সর্বশেষ খবর

এবার ফরিদপুরে পার্কিং করা বাসে আগুন

September 19, 2026

রাজধানীর ৬ স্থানে ১০ ককটেল বিস্ফোরণ, কাফরুলে থানার সামনে বাসে আগুন

September 19, 2026

বঙ্গোপসাগর থেকে হিমালয়: ভূ-রাজনীতির কেন্দ্রমূলে বাংলাদেশ

September 19, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version