বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১২, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

সরকারের দায়িত্ব শেষে উপদেষ্টারা কে কী করবেন

তুহিন সিরাজী - তুহিন সিরাজী
ফেব্রুয়ারি ১২, ২০২৬
A A
সরকারের দায়িত্ব শেষে উপদেষ্টারা কে কী করবেন
Share on FacebookShare on Twitter

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। প্রায় দেড় বছর দায়িত্ব পালনের পর আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের মধ্য দিয়ে কার্যত শেষ হচ্ছে এই সরকারের মেয়াদ। নতুন সরকার শপথ নিলে আনুষ্ঠানিকভাবে শেষ হবে অন্তর্বর্তী সরকারের দায়িত্বকাল।

নির্বাচনের আগেই উপদেষ্টাদের বিদায়ের আবহ তৈরি হয়েছে। মঙ্গলবার ছিল তাঁদের শেষ কর্মদিবস। অনেকে নিজ নিজ মন্ত্রণালয়ে বিদায়ী আয়োজন করেছেন। যদিও এখনো তাঁরা দায়িত্বে আছেন, তবে নির্বাচনের দিন সরকারি ছুটি থাকায় কেউ বাসায় সময় কাটিয়েছেন, কেউ অংশ নিয়েছেন আনুষ্ঠানিকতায়, কেউ আবার দাপ্তরিক কাজও সেরেছেন।

বর্তমানে প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টা পরিষদের সদস্যসংখ্যা ২১। এ ছাড়া বিশেষ সহকারী, বিশেষ দূত ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টাসহ আরও কয়েকজন উপদেষ্টা পদমর্যাদায় রয়েছেন।

প্রধান উপদেষ্টার কর্মব্যস্ত দিন
অধ্যাপক মুহাম্মদ ইউনূস নির্বাচনের আগের দিনও ব্যস্ত সময় কাটান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তিনি এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (আনফ্রেল)-এর একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেন। আরও একটি বিদেশি পর্যবেক্ষক দলও তাঁর সঙ্গে দেখা করে। তিনি রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন।

সালেহউদ্দিন আহমেদ ফিরছেন ব্র্যাকে
অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানান, দায়িত্ব শেষে তিনি আবার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে যোগ দেবেন, যেখানে তিনি আগে কর্মরত ছিলেন। কিছুদিন বিশ্রাম নিয়ে মার্চের দিকে কাজে ফেরার পরিকল্পনা রয়েছে তাঁর।

শিক্ষকতায় ফিরবেন আসিফ নজরুল
আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল দায়িত্ব শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় ফিরে যাবেন। পাশাপাশি লেখালেখি ও গবেষণায় মনোযোগ দিতে চান তিনি। নিজের পছন্দের পেশায় ফেরার অপেক্ষায় আছেন বলেও জানান।

লেখালেখিতে মন দেবেন তৌহিদ হোসেন
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন দায়িত্ব শেষে কিছুদিন বিশ্রাম নিয়ে আবার লেখালেখিতে ফিরতে চান।
গণমাধ্যম ও সামাজিক কাজে থাকবেন আলী ইমাম

আরওপড়ুন

নারী ভোটে বাজিমাত করবে জামায়াত: সাদিক কায়েম

‘ইসলামে ভোট হারাম নয়’, ৫৬ বছর পর কেন্দ্রে পুরো ইউনিয়নের নারীরা

খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার আগের মতো সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও গণমাধ্যমের সঙ্গে যুক্ত থাকবেন। উপদেষ্টা হওয়ার আগে তিনি নিয়মিত কলাম লিখতেন।
রমজানের পর লেখালেখিতে ফিরবেন ফাওজুল কবির খান
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান দায়িত্ব শেষে রমজান মাস ইবাদতে কাটাতে চান। এরপর আবার বই পড়া ও লেখালেখিতে মনোযোগ দেবেন। তিনি সরকারি গাড়ি ফেরত দিচ্ছেন এবং ব্যক্তিগত ব্যবস্থায় চলাচলের প্রস্তুতি নিচ্ছেন।

বেলায় ফিরবেন রিজওয়ানা হাসান
পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান দায়িত্ব শেষে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)-তে ফিরে যাবেন। তিনি আশা প্রকাশ করেছেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে।
অভিজ্ঞতা লিখবেন শারমীন এস মুরশিদ
সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ কিছুদিন নিরিবিলি সময় কাটাতে চান। পরে উপদেষ্টা হিসেবে কাজের অভিজ্ঞতা লিখবেন এবং মানবাধিকার ও নারী আন্দোলন–সংক্রান্ত কাজে যুক্ত থাকবেন।

দায়িত্ব শেষে অধিকাংশ উপদেষ্টাই নিজ নিজ পেশা—বিশেষ করে শিক্ষকতা, লেখালেখি ও সামাজিক কর্মকাণ্ডে—ফিরে যাওয়ার পরিকল্পনা জানিয়েছেন। নির্বাচনের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারের অধ্যায় শেষ হলেও তাঁদের অনেকেই জনপরিসরে সক্রিয় থাকবেন।

সম্পর্কিত খবর

নারী ভোটে বাজিমাত করবে জামায়াত: সাদিক কায়েম
জামায়াত

নারী ভোটে বাজিমাত করবে জামায়াত: সাদিক কায়েম

ফেব্রুয়ারি ১২, ২০২৬
‘ইসলামে ভোট হারাম নয়’, ৫৬ বছর পর কেন্দ্রে পুরো ইউনিয়নের নারীরা
প্রধান সংবাদ

‘ইসলামে ভোট হারাম নয়’, ৫৬ বছর পর কেন্দ্রে পুরো ইউনিয়নের নারীরা

ফেব্রুয়ারি ১২, ২০২৬
হান্নান মাসউদের স্ত্রীর ওপর বিএনপি নেতাকর্মীদের হামলা, ফোন ভাঙচুর
এনসিপি

হান্নান মাসউদের স্ত্রীর ওপর বিএনপি নেতাকর্মীদের হামলা, ফোন ভাঙচুর

ফেব্রুয়ারি ১২, ২০২৬

সপ্তাহের সেরা

  • এনআইডি দিয়েই জানুন আপনার ভোটকেন্দ্রের নাম ও নম্বর

    এনআইডি দিয়েই জানুন আপনার ভোটকেন্দ্রের নাম ও নম্বর

    0 shares
    Share 0 Tweet 0
  • নাসীরুদ্দীন পাটওয়ারীর নির্বাচনি ক্যাম্পে হামলা

    0 shares
    Share 0 Tweet 0
  • বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ, ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজ এলাকার বাইরে অবস্থানে ৮২ ঘণ্টার নিষেধাজ্ঞা

    0 shares
    Share 0 Tweet 0
  • দুই দিন দেশের সব দোকান, বাণিজ্যবিতান ও শপিংমল বন্ধ থাকবে

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠনের প্রত্যাশা জামায়াতের

বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠনের প্রত্যাশা জামায়াতের

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ধানের শীষের কর্মীদের অনিয়মের প্রতিবাদ করায় এজেন্টের ছেলেকে অপহরণ করল দুর্বৃত্তরা

ধানের শীষের কর্মীদের অনিয়মের প্রতিবাদ করায় এজেন্টের ছেলেকে অপহরণ করল দুর্বৃত্তরা

ফেব্রুয়ারি ১২, ২০২৬
নারী ভোটে বাজিমাত করবে জামায়াত: সাদিক কায়েম

নারী ভোটে বাজিমাত করবে জামায়াত: সাদিক কায়েম

ফেব্রুয়ারি ১২, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০