ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৯টি আসনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। ঘোষিত ফলাফলে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
প্রকাশিত ফল অনুযায়ী—
বিএনপি পেয়েছে ২১৩ আসন
বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮ আসন
ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) পেয়েছে ৫ আসন
ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে ১ আসন
গণঅধিকার পরিষদ পেয়েছে ১ আসন
জাতীয় পার্টি (বিজেপি) পেয়েছে ১ আসন
বাংলাদেশ খেলাফত মজলিস পেয়েছে ১ আসন
গণসংহতি আন্দোলন পেয়েছে ১ আসন
স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন ৭ জন
শুক্রবার দুপুরে কমিশন আনুষ্ঠানিকভাবে এসব তথ্য জানায়।
তিন আসনের ফল স্থগিত
এদিকে তিনটি আসনের ফলাফল ঘোষণা স্থগিত রাখা হয়েছে। আসনগুলো হলো—
শেরপুর-২
চট্টগ্রাম-২
চট্টগ্রাম-৪
কমিশন জানিয়েছে, আপিল বিভাগের বিচারাধীন মামলা ও আদালতের নির্দেশনার কারণে এসব আসনের ফল চূড়ান্তভাবে প্রকাশ করা যাচ্ছে না। আদালতের চূড়ান্ত আদেশের ভিত্তিতেই ফলাফল ঘোষণা করা হবে।
চট্টগ্রাম-৪ আসনে প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী-সংক্রান্ত মামলায় আপিল বিভাগের নির্দেশনা অনুযায়ী তিনি নির্বাচনে অংশ নিতে পারলেও মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফল স্থগিত থাকবে।
একইভাবে চট্টগ্রাম-২ আসনের প্রার্থী সরোয়ার আলমগীর এবং শেরপুর-2 আসনের প্রার্থী মোহাম্মদ ফাহিম চৌধুরী-এর ক্ষেত্রেও আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর ফল নির্ভরশীল থাকবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এই ফলাফল দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি করেছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের মত।







