সোমবার, মার্চ ২৩, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

নাটোরে জামায়াত-বিএনপি সংঘর্ষে ইউনিয়ন জামায়াতের আমিরসহ ৭ জন আহত

তুর্জ খান - তুর্জ খান
ফেব্রুয়ারি ১৪, ২০২৬
A A
নাটোরে জামায়াত-বিএনপি সংঘর্ষে ইউনিয়ন জামায়াতের আমিরসহ ৭ জন আহত
Share on FacebookShare on Twitter

নাটোরে আধিপত্য বিস্তার ও নির্বাচনী পরবর্তী বিরোধকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের বড়াইগ্রাম উপজেলার ৪নং নগর ইউনিয়ন জামায়াতের আমিরসহ অন্তত ৭ জন আহত হয়েছেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে নগর ইউনিয়নের জয়নগর মোড় এলাকায় এই সংঘর্ষের সূত্রপাত হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই এলাকায় দুই দলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। শুক্রবার বিকেলে ৪নং নগর ইউনিয়ন জামায়াতের আমির আবু বক্কর সিদ্দিক জয়নগর বাজারে অবস্থানকালে বিএনপির একদল নেতাকর্মী তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র দিয়ে তাকে পিটিয়ে রক্তাক্ত করে।

জামায়াত নেতার ওপর হামলার খবর ছড়িয়ে পড়লে উভয় পক্ষের সমর্থকরা লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। এতে দুই পক্ষের আরও অন্তত ৬ জন নেতাকর্মী আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে এবং গুরুতর আহত জামায়াত আমিরকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আরওপড়ুন

জামায়াত করায় বিএনপি নেতাদের হস্তক্ষেপে ইমামতি হারালেন প্রবীণ ইমাম

দিনাজপুরে ভাঙা রেললাইন দেখে কলার মোচা উঁচিয়ে ট্রেন থামালেন বৃদ্ধ শ্রমিক

নগর ইউনিয়ন জামায়াতের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, নির্বাচনের জয়-পরাজয় মেনে নিতে না পেরে বিএনপির সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। তারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। অন্যদিকে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের দাবি, তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটির জের ধরে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন। তবে এ ঘটনায় এখনো কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

সম্পর্কিত খবর

জামায়াত করায় বিএনপি নেতাদের হস্তক্ষেপে ইমামতি হারালেন প্রবীণ ইমাম
বাংলাদেশ

জামায়াত করায় বিএনপি নেতাদের হস্তক্ষেপে ইমামতি হারালেন প্রবীণ ইমাম

মার্চ ২৩, ২০২৬
দিনাজপুরে ভাঙা রেললাইন দেখে কলার মোচা উঁচিয়ে ট্রেন থামালেন বৃদ্ধ শ্রমিক
বাংলাদেশ

দিনাজপুরে ভাঙা রেললাইন দেখে কলার মোচা উঁচিয়ে ট্রেন থামালেন বৃদ্ধ শ্রমিক

মার্চ ২৩, ২০২৬
সঠিক ধারায় ফিরে না আসলে মানুষ ক্ষমা করবে না: সরকারকে বিরোধীদলীয় নেতা
রাজনীতি

সঠিক ধারায় ফিরে না আসলে মানুষ ক্ষমা করবে না: সরকারকে বিরোধীদলীয় নেতা

মার্চ ২৩, ২০২৬

সপ্তাহের সেরা

  • ইউএনও আলাউদ্দিনের ভিডিওগুলো এআই দিয়ে তৈরি নয় আলাউদ্দিনের পেনড্রাইভ থেকে তার প্রহরী ২ বছর আগে ক্লিপগুলো চুরি করেন

    ইউএনও আলাউদ্দিনের ভিডিওগুলো এআই দিয়ে তৈরি নয় আলাউদ্দিনের পেনড্রাইভ থেকে তার প্রহরী ২ বছর আগে ক্লিপগুলো চুরি করেন

    0 shares
    Share 0 Tweet 0
  • স্বামী হত্যাকারী টিকটকার আঁখি অবশেষে গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0
  • ইরানের কাছে আয়রন ডোমের গোপন তথ্য ফাঁস ইসরাইলি সেনার

    0 shares
    Share 0 Tweet 0
  • মায়ের কাছে থেকে ডেকে নিয়ে ঈদের রাতে যুবককে হত্যা করে বিএনপি নেতা

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসলামী ব্যাংক আর কোনো দল বা পরিবারের হয়ে কাজ করবে না: গভর্নর

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

জামায়াত করায় বিএনপি নেতাদের হস্তক্ষেপে ইমামতি হারালেন প্রবীণ ইমাম

জামায়াত করায় বিএনপি নেতাদের হস্তক্ষেপে ইমামতি হারালেন প্রবীণ ইমাম

মার্চ ২৩, ২০২৬
দিনাজপুরে ভাঙা রেললাইন দেখে কলার মোচা উঁচিয়ে ট্রেন থামালেন বৃদ্ধ শ্রমিক

দিনাজপুরে ভাঙা রেললাইন দেখে কলার মোচা উঁচিয়ে ট্রেন থামালেন বৃদ্ধ শ্রমিক

মার্চ ২৩, ২০২৬
শাওয়ালের ছয়টি রোজা রাখার মধ্যে কত বড় ফজিলত

শাওয়ালের ছয়টি রোজা রাখার মধ্যে কত বড় ফজিলত

মার্চ ২৩, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০