রবিবার, আগস্ট ২, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

জামায়াত আমিরের বাসায় তারেক রহমান

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
A A
জামায়াত আমিরের বাসায় তারেক রহমান
Share on FacebookShare on Twitter

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর রাজনৈতিক সৌজন্যতার এক নতুন নজির স্থাপন করলেন দেশের হবু প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রবিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তিনি প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বাসভবনে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে তারেক রহমান রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমিরের বাসায় পৌঁছান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জামায়াত আমির ডা. শফিকুর রহমান, নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এবং প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের তাঁদের উষ্ণ অভ্যর্থনা জানান।

বিগত হাসিনা সরকারকে ক্ষমতাচ্যুত করার আন্দোলনে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করা এই দুই দলের শীর্ষ নেতাদের বৈঠকটি অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসন পেয়ে বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে এবং জামায়াত প্রধান বিরোধী দলের ভূমিকা পালন করবে। এই প্রেক্ষাপটে দুই দলের শীর্ষ নেতার এই সাক্ষাৎ দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

সাক্ষাৎকারে আপ্যায়নের বিষয়ে জামায়াতের প্রচার সম্পাদক এহসানুল মাহবুব জুবায়ের জানান, তাঁরা সব ধরনের প্রস্তুতি রেখেছেন। তবে বিএনপি চেয়ারম্যানের ব্যক্তিগত পছন্দকে প্রাধান্য দিয়েই আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে। তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনরা ইতিবাচক প্রতিক্রিয়া দেখাচ্ছেন।

বসুন্ধরায় জামায়াত আমিরের বাসভবন থেকে বের হয়ে তারেক রহমানের পরবর্তী গন্তব্য ৫ সার্কিট হাউস রোড। সেখানে তিনি জুলাই অভ্যুত্থানের ছাত্রনেতা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। আগামী মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণের আগে মিত্র ও বিরোধী পক্ষগুলোর সঙ্গে এই ধারাবাহিক সাক্ষাৎ রাজনৈতিক ঐক্যের বার্তা দিচ্ছে।

সম্পর্কিত খবর

প্রধান সংবাদ

নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

আগস্ট ২, ২০২৬
প্রধান সংবাদ

সম্প্রতি মরণোত্তর ব্রিগেডিয়ার জেনারেল পদবী প্রাপ্তকে ‘জঙ্গি’ আখ্যা দিয়ে অতীতে সংবাদ প্রকাশ

আগস্ট ২, ২০২৬
বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা অবরোধের হুঁশিয়ারি এনসিপির

আগস্ট ১, ২০২৬

সপ্তাহের সেরা

  • প্রতিমন্ত্রী ফরহাদের সঙ্গে হিন্দু তরুণীর অন্তরঙ্গ ভিডিও ফাঁস নিয়ে তোলপাড়

    0 shares
    Share 0 Tweet 0
  • একের পর এক বিএনপির এমপি-মন্ত্রীদের আপত্তিকর ভিডিও ফাঁস, তোলপাড় সোশ্যাল মিডিয়া

    0 shares
    Share 0 Tweet 0
  • পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি নজরুলকে ঘিরে বেরিয়ে এলো আরও চাঞ্চল্যকর তথ্য

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

আগস্ট ২, ২০২৬

সম্প্রতি মরণোত্তর ব্রিগেডিয়ার জেনারেল পদবী প্রাপ্তকে ‘জঙ্গি’ আখ্যা দিয়ে অতীতে সংবাদ প্রকাশ

আগস্ট ২, ২০২৬

বিশ্বজুড়ে পাঁচ চ্যালেঞ্জের মুখে মুসলিম সংখ্যালঘুরা

আগস্ট ১, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version