শনিবার, এপ্রিল ২৫, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

সংসদে বিরোধীদলীয় নেতা হচ্ছেন শফিকুর রহমান, উপনেতা নাহিদ, হুইপ হতে পারেন হাসনাত

- তুর্জ খান
ফেব্রুয়ারি ১৬, ২০২৬
A A
সংসদে বিরোধীদলীয় নেতা হচ্ছেন শফিকুর রহমান, উপনেতা নাহিদ, হুইপ হতে পারেন হাসনাত
Share on FacebookShare on Twitter

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয় বৃহত্তম শক্তি হিসেবে আবির্ভূত হওয়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান হতে যাচ্ছেন পরবর্তী বিরোধীদলীয় নেতা। দলীয় ও সংসদীয় নির্ভরযোগ্য সূত্রগুলো নিশ্চিত করেছে যে, এ বিষয়ে একটি প্রাথমিক সমঝোতা হয়েছে। তবে জামায়াত ও ১১ দলীয় জোটের মধ্যকার আসন্ন বৈঠকের পরেই এ বিষয়ে আনুষ্ঠানিক ও চূড়ান্ত ঘোষণা আসবে।

বিরোধীদলীয় উপনেতা পদের জন্য জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম রূপকার ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের নাম জোরালোভাবে বিবেচনায় রয়েছে। এ ছাড়া বিরোধী দলের চিফ হুইপ ও হুইপ পদ নিয়ে জামায়াতের ভেতরে বেশ কয়েকজন নেতার নাম শোনা যাচ্ছে। এর মধ্যে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বিরোধীদলের হুইপ হতে পারেন বলে রাজনৈতিক অঙ্গনে কানাঘুষা চলছে।

সংসদীয় কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ চিফ হুইপ পদের তালিকায় জামায়াতের কয়েকজন জ্যেষ্ঠ নেতার নাম আলোচনায় রয়েছে। পাশাপাশি ১১ দলীয় জোটের ঐক্য সুসংহত রাখতে শরিক দলগুলোর প্রতিনিধিদেরও গুরুত্বপূর্ণ পদ দেওয়ার বিষয়ে আলোচনা চলছে। সূত্রমতে, বিরোধী দল থেকে একজন ডেপুটি স্পিকার মনোনীত হওয়ার সম্ভাবনা রয়েছে, যেখানে জামায়াতের আইন বিশেষজ্ঞ কোনো নেতার নাম আসতে পারে।

সার্বিক বিষয়ে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাওলানা এটিএম মাসুম জানিয়েছেন, সংসদের এসব গুরুত্বপূর্ণ পদ নিয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। তিনি উল্লেখ করেন, ১১ দলীয় জোটের সংহতি বজায় রাখার স্বার্থে শরিকদের জন্য ছাড় দেওয়ার মানসিকতা তাঁদের রয়েছে এবং সবার সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সম্পর্কিত খবর

এনসিপি

নোংরামি স্বাভাবিক হলে কেউই নিরাপদ থাকে না: মিতু

এপ্রিল ২৪, ২০২৬
বাংলাদেশ

এই সন্ত্রাসীদের সামলান, বিচার করুন: প্রধানমন্ত্রীকে সাদিক কায়েম

এপ্রিল ২৪, ২০২৬
প্রধান সংবাদ

সাংবাদিকদের উপর হামলাকারী ছাত্রদল নেতাদের নাম প্রকাশ করলো ঢাবি সাংবাদিক সমিতি

এপ্রিল ২৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • মনিরা শারমিনের এমপি হওয়া অনিশ্চিত!

    0 shares
    Share 0 Tweet 0
  • এনসিপি থেকে ফারহার পদত্যাগ

    0 shares
    Share 0 Tweet 0
  • সংরক্ষিত ৩৫ আসনের প্রার্থী তালিকা প্রকাশ বিএনপির

    0 shares
    Share 0 Tweet 0
  • আলোচনায় থেকেও বিএনপির মনোনয়ন পেলেন না যারা

    0 shares
    Share 0 Tweet 0
  • বিরোধী দল থেকে সংরক্ষিত নারী আসনে এমপি হচ্ছেন যারা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

নোংরামি স্বাভাবিক হলে কেউই নিরাপদ থাকে না: মিতু

এপ্রিল ২৪, ২০২৬

এই সন্ত্রাসীদের সামলান, বিচার করুন: প্রধানমন্ত্রীকে সাদিক কায়েম

এপ্রিল ২৪, ২০২৬

সাংবাদিকদের উপর হামলাকারী ছাত্রদল নেতাদের নাম প্রকাশ করলো ঢাবি সাংবাদিক সমিতি

এপ্রিল ২৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version