ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী জাতীয়তাবাদী দল বিএনপি–এর চেয়ারম্যান তারেক রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ–এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সোমবার সন্ধ্যা ৭টায় রাজধানীর রমনা থানার সিদ্ধেশ্বরী রোডে অবস্থিত ‘রূপায়ন স্বপ্ন নিলয়’-এ আমিরের বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে রোববার সন্ধ্যায় তারেক রহমান পৃথকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর আমির ডা. শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম–এর বাসভবনে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।







