বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি আওয়ামী লীগ

দেশ ছেড়ে পালানোর চেষ্টা: বিমানবন্দরে গ্রেপ্তার গাজীপুরের সাবেক কাউন্সিলর বিল্লাল মোল্লা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
A A
দেশ ছেড়ে পালানোর চেষ্টা: বিমানবন্দরে গ্রেপ্তার গাজীপুরের সাবেক কাউন্সিলর বিল্লাল মোল্লা
Share on FacebookShare on Twitter

গাজীপুর সিটি করপোরেশনের ৫৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর যুবলীগের প্রভাবশালী নেতা বিল্লাল হোসেন মোল্লাকে (৪৫) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গোয়েন্দা বিভাগ তাকে নিজেদের হেফাজতে নেয়।

পুলিশ সূত্রে জানা গেছে, একাধিক মামলার আসামি বিল্লাল হোসেন মোল্লা পরিচয় গোপন করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। তিনি বিমানবন্দরের ইমিগ্রেশন পার হওয়ার সময় দায়িত্বরত কর্মকর্তারা তাকে শনাক্ত করেন এবং তাৎক্ষণিকভাবে আটক করে জিএমপি পুলিশকে খবর দেন। এরপর জিএমপির একটি দল তাকে বিমানবন্দর থেকে নিয়ে যায়।

আটক বিল্লাল হোসেন মোল্লা টঙ্গী পশ্চিম থানার আউচপাড়া মোল্লাবাড়ি এলাকার মৃত মমিন উদ্দিন মোল্লার ছেলে। এলাকায় তিনি মহানগর যুবলীগের প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত ছিলেন। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর থেকে তার বিরুদ্ধে হত্যা, নাশকতা ও হামলার অভিযোগে গাজীপুরের বিভিন্ন থানায় একাধিক মামলা দায়ের করা হয়েছিল।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অপরাধ দক্ষিণ বিভাগের উপকমিশনার (ডিসি) সাহেব আলী পাঠান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, বিল্লাল হোসেন মোল্লা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। তার নামে থাকা মামলার বিষয়ে সংশ্লিষ্ট থানাগুলোকে অবহিত করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই বিল্লাল হোসেন মোল্লা আত্মগোপনে ছিলেন। শেষ পর্যন্ত আকাশপথে দেশ ত্যাগের পরিকল্পনা করলেও ইমিগ্রেশন পুলিশের তৎপরতায় তা ব্যর্থ হয়।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, স্বেচ্ছাসেবকদল নেতাসহ গ্রেফতার ৫

সেপ্টেম্বর ১৬, ২০২৬
আওয়ামী লীগ

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড প্রাপ্ত ওবায়দুল কাদেরসহ ৭ আসামির সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ

সেপ্টেম্বর ১৬, ২০২৬
বাংলাদেশ

স্বামীর পুরুষাঙ্গ কাটায় স্ত্রীর ৭ বছরের কারাদণ্ড

সেপ্টেম্বর ১৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • নাটোরে শ্মশান মন্দিরে ভাঙচুরের অভিযোগ, হাতেনাতে হিন্দু কিশোর আটক

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে বিবাহিতদের ভর্তি নিষেধ! শিক্ষক দ্বারা ছাত্রী প্রেগন্যান্ট, জোরপূর্বক গর্ভপাত

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ঢাবিতে ককটেল বিস্ফোরণ: জগন্নাথ হলের উপর থেকেই ককটেল মারা হয়েছে- ধারণা নিরাপত্তা কর্মীর

সেপ্টেম্বর ১৬, ২০২৬

দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, স্বেচ্ছাসেবকদল নেতাসহ গ্রেফতার ৫

সেপ্টেম্বর ১৬, ২০২৬

জিন্নাহর কারণেই এই ভূখণ্ডে মিলেছিল খাদ্য ও ধর্মীয় স্বাধীনতা

সেপ্টেম্বর ১৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version