মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম ইসলাম

খলিফা হয়ে প্রথম ভাষণে যা বলেছিলেন আবু বকর (রা.)

তুহিন সিরাজী - তুহিন সিরাজী
ফেব্রুয়ারি ১৬, ২০২৬
A A
খলিফা হয়ে প্রথম ভাষণে যা বলেছিলেন আবু বকর (রা.)
Share on FacebookShare on Twitter

আরওপড়ুন

২০২৬ সালের হজ ভিসা শুরু আজ থেকে

ইসলামে ভোট প্রদানের গুরুদায়িত্ব

মহানবী মুহাম্মদ (সা.)-এর ইন্তেকালের পর মুসলিম উম্মাহর নেতৃত্ব কে গ্রহণ করবেন—এ নিয়ে সাহাবায়ে কেরামের মধ্যে পরামর্শ শুরু হয়। সে সময় আবু বকর (রা.) খিলাফতের দায়িত্বের জন্য ওমর ইবনুল খাত্তাব (রা.) ও আবু ওবায়দা ইবনুল জাররাহ (রা.)-এর নাম প্রস্তাব করেন। তবে তারা উভয়েই দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করে আবু বকর (রা.)-কেই এ গুরুদায়িত্ব গ্রহণের অনুরোধ জানান।
আবু ওবায়দা (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.)-এর পর মুসলমানদের মধ্যে আবু বকরের (রা.) চেয়ে অধিক যোগ্য আর কেউ নেই। তিনি স্মরণ করিয়ে দেন, হিজরতের সময় সাওর গুহায় নবীজি (সা.)-এর সঙ্গী ছিলেন আবু বকর (রা.)। পবিত্র কোরআনেও তাকে ‘দ্বিতীয় ব্যক্তি’ হিসেবে উল্লেখ করা হয়েছে। নবীজি (সা.) অসুস্থ হলে নামাজে ইমামতি করার নির্দেশও তাকে দেওয়া হয়েছিল।
ওমর (রা.) সমবেত সাহাবিদের উদ্দেশে বলেন, “রাসুলুল্লাহ (সা.) নামাজের জন্য যাকে সামনে এগিয়ে দিয়েছিলেন, তার আগে আর কে এগিয়ে যেতে পারে?” এ বক্তব্যের পর উপস্থিত সাহাবায়ে কেরাম ঐকমত্যে পৌঁছান যে, আবু বকর (রা.)-ই খলিফা হওয়ার সর্বাধিক উপযুক্ত।
প্রথমে ওমর (রা.) তার হাতে বায়াত গ্রহণ করেন। এরপর একে একে বিশিষ্ট সাহাবি ও মদিনার সাধারণ মুসলমানরা বায়াতের মাধ্যমে তার আনুগত্য স্বীকার করেন।
খলিফা হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম ভাষণে আবু বকর (রা.) বলেন—
“হে মানুষ! আমাকে তোমাদের নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে, অথচ আমি তোমাদের মধ্যে শ্রেষ্ঠ নই। আমি সঠিক পথে থাকলে আমাকে সহযোগিতা করো, আর যদি ভুল করি তবে আমাকে সংশোধন করে দিও। আমি যতক্ষণ আল্লাহর আনুগত্য করব, ততক্ষণ তোমরা আমার আনুগত্য করবে। যদি আল্লাহর অবাধ্য হই, তবে আমার আনুগত্য তোমাদের জন্য আবশ্যক নয়। তোমাদের দুর্বল ব্যক্তি আমার কাছে শক্তিশালী, যতক্ষণ না আমি তার অধিকার ফিরিয়ে দিতে পারি। আর শক্তিশালী ব্যক্তি আমার কাছে দুর্বল, যতক্ষণ না আমি তার কাছ থেকে অন্যের অধিকার আদায় করি। আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করুন।”
ইসলামের শাসনব্যবস্থায় জবাবদিহিতা, ন্যায়বিচার ও জনকল্যাণের যে নীতিমালা রয়েছে, আবু বকর (রা.)-এর এই ভাষণ তারই উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত।

সম্পর্কিত খবর

২০২৬ সালের হজ ভিসা শুরু আজ থেকে
ইসলাম

২০২৬ সালের হজ ভিসা শুরু আজ থেকে

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ইসলামে ভোট প্রদানের গুরুদায়িত্ব
ইসলাম

ইসলামে ভোট প্রদানের গুরুদায়িত্ব

ফেব্রুয়ারি ৬, ২০২৬
শবেবরাতে করণীয় ও বর্জনীয়
ইসলাম

শবেবরাতে করণীয় ও বর্জনীয়

জানুয়ারি ৩০, ২০২৬

সপ্তাহের সেরা

  • রাষ্ট্রপতি পদে আলোচনায় আছেন যারা

    রাষ্ট্রপতি পদে আলোচনায় আছেন যারা

    0 shares
    Share 0 Tweet 0
  • ২৯৯ আসনের চূড়ান্ত ফল প্রকাশ ইসির, কোন দল কত পেল

    0 shares
    Share 0 Tweet 0
  • রাষ্ট্রপতি পদে কার নাম আলোচনায়

    0 shares
    Share 0 Tweet 0
  • বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের

    0 shares
    Share 0 Tweet 0
  • গণভোটে ‘হ্যাঁ’ জয়ী: কী কী সংস্কার হবে?

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

মূল ঘাঁটিতেই ভরাডুবি জাতীয় পার্টির সব আসনেই জামানত বাজেয়াপ্ত

মূল ঘাঁটিতেই ভরাডুবি জাতীয় পার্টির সব আসনেই জামানত বাজেয়াপ্ত

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
কল্যাণ রাষ্ট্র গঠনে ইশতেহার তৈরি করছে জামায়াত

শপথের পর আজ জামায়াতের সংসদীয় দলের সভা

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
কারওয়ান বাজার ও পুরান ঢাকার জুতা কারখানার আগুন নিয়ন্ত্রণে

কারওয়ান বাজার ও পুরান ঢাকার জুতা কারখানার আগুন নিয়ন্ত্রণে

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০