রবিবার, জুলাই ২৬, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি জামায়াত

দুর্বৃত্তদের দেওয়া আগুনে অগ্নিদগ্ধ জামায়াত কর্মীর মৃত্যু

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
A A
দুর্বৃত্তদের দেওয়া আগুনে অগ্নিদগ্ধ জামায়াত কর্মীর মৃত্যু
Share on FacebookShare on Twitter

লক্ষ্মীপুরে একটি মৎস্য খামারে দুর্বৃত্তদের দেওয়া আগুনে দগ্ধ হয়ে পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে প্রাণ হারালেন আব্বাস উদ্দিন (৫৫) নামে এক মৎস্য খামারি। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত আব্বাস উদ্দিন স্থানীয় জামায়াতে ইসলামীর সমর্থক হিসেবে পরিচিত ছিলেন।

গত বুধবার (১১ ফেব্রুয়ারি) নির্বাচনের আগে রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের ‘জিতু এগ্রো’ মৎস্য খামারে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। দুর্বৃত্তরা খামারের ভেতরে থাকা ঘরে বাইরে থেকে আগুন লাগিয়ে দিলে মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। পরিবারের অন্য সদস্যরা ঘর থেকে বের হতে পারলেও আব্বাস উদ্দিন আটকা পড়ে শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে দগ্ধ হন।

নিহত আব্বাসের বড় ছেলে এলাহি প্রিন্স দাবি করেছেন, তাঁর বাবা লক্ষ্মীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড জামায়াতের সক্রিয় কর্মী ছিলেন। তাঁর মা সুলতানা রাজিয়া লাকিও স্থানীয় মহিলা দলের সভানেত্রী। খামারের বিরোধকে কেন্দ্র করে এর আগে স্থানীয় ছাত্রদল ও যুবদলের কয়েকজন নেতা তাঁদের ওপর একাধিকবার হামলা চালিয়েছিল বলে অভিযোগ করেন তিনি। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

লক্ষ্মীপুর শহর জামায়াতের আমির আবুল ফারাহ নিশান জানিয়েছেন, আব্বাস উদ্দিন এবং তাঁর ছেলে প্রিন্স নির্বাচনে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের সমর্থনে অত্যন্ত সক্রিয় ছিলেন। ভোটের আগের দিন পরিকল্পিতভাবে এই অগ্নিকাণ্ড ঘটানো হয়েছে বলে তিনি মনে করেন। দলটির পক্ষ থেকে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করা হয়েছে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আগুনের বিষয়টি তাঁরা অবগত আছেন। তবে এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে দ্রুত তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।

সম্পর্কিত খবর

জামায়াত

লড়াইয়ের প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির

জুলাই ২৬, ২০২৬
আন্তর্জাতিক

‘ককরোচকে ফান্ড দিচ্ছে জামায়াত’ সাংবাদিকের প্রশ্নে যা বললেন জয়সোয়াল

জুলাই ২৬, ২০২৬
অন্যান্য

এগারো দলীয় জোট ছাড়ল খেলাফত মজলিস

জুলাই ২৫, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • হোটেল রুমে গোপন ক্যামেরা আছে কিনা ২ মিনিটেই পরীক্ষা করুন

    0 shares
    Share 0 Tweet 0
  • পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, নতুন রাষ্ট্রপতি নিয়ে আলোচনা

    0 shares
    Share 0 Tweet 0
  • জামায়াত এমপির ভিডিওটি মগবাজারের, ব্ল্যাকমেইলের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

লড়াইয়ের প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির

জুলাই ২৬, ২০২৬

স্ত্রী-সন্তান রেখে প্রতিবেশী ভাগনিকে বিয়ে যুবদল নেতার

জুলাই ২৬, ২০২৬

‘ককরোচকে ফান্ড দিচ্ছে জামায়াত’ সাংবাদিকের প্রশ্নে যা বললেন জয়সোয়াল

জুলাই ২৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version