বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি আওয়ামী লীগ

নোয়াখালীতে আ.লীগ কার্যালয়ে ব্যানার টাঙানোর ঘটনায় আটক ৫

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
A A
নোয়াখালীতে আ.লীগ কার্যালয়ে ব্যানার টাঙানোর ঘটনায় আটক ৫
Share on FacebookShare on Twitter

নোয়াখালীতে দীর্ঘ দেড় বছর পর জেলা আওয়ামী লীগ কার্যালয়ের তালা ভেঙে ব্যানার টাঙানোর ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে জেলা শহর মাইজদীর টাউন হল মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। তবে তদন্তের স্বার্থে আটককৃতদের নাম-ঠিকানা এখনো প্রকাশ করেনি পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় বিক্ষুব্ধ ছাত্র-জনতা এই কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছিল। ৫ আগস্টের পটপরিবর্তনের পর থেকে প্রধান ফটকে তালা ঝুলছিল। বুধবার ভোরে আকস্মিক একদল নেতাকর্মী মিছিল নিয়ে এসে কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং ‘নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়’ লেখা একটি নতুন ব্যানার টাঙিয়ে দিয়ে স্লোগান দিতে থাকেন।

ঘটনাটি জানাজানি হওয়ার পরপরই এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে এর ভিডিও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিতর্কিত ব্যানারটি সরিয়ে ফেলে। এরপর আশপাশের এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন পাঁচজনকে আটক করা হয়।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে উসকানিমূলক কর্মকাণ্ডের খবর পেয়েই পুলিশ ব্যবস্থা নিয়েছে। আটককৃতদের বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের রাজনৈতিক পরিচয় ও উদ্দেশ্য যাচাই-বাছাই করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

এই ঘটনার পর থেকে মাইজদী শহর ও বিশেষ করে টাউন হল এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, স্বেচ্ছাসেবকদল নেতাসহ গ্রেফতার ৫

সেপ্টেম্বর ১৬, ২০২৬
আওয়ামী লীগ

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড প্রাপ্ত ওবায়দুল কাদেরসহ ৭ আসামির সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ

সেপ্টেম্বর ১৬, ২০২৬
বাংলাদেশ

স্বামীর পুরুষাঙ্গ কাটায় স্ত্রীর ৭ বছরের কারাদণ্ড

সেপ্টেম্বর ১৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • নাটোরে শ্মশান মন্দিরে ভাঙচুরের অভিযোগ, হাতেনাতে হিন্দু কিশোর আটক

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে বিবাহিতদের ভর্তি নিষেধ! শিক্ষক দ্বারা ছাত্রী প্রেগন্যান্ট, জোরপূর্বক গর্ভপাত

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ঢাবিতে ককটেল বিস্ফোরণ: জগন্নাথ হলের উপর থেকেই ককটেল মারা হয়েছে- ধারণা নিরাপত্তা কর্মীর

সেপ্টেম্বর ১৬, ২০২৬

দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, স্বেচ্ছাসেবকদল নেতাসহ গ্রেফতার ৫

সেপ্টেম্বর ১৬, ২০২৬

জিন্নাহর কারণেই এই ভূখণ্ডে মিলেছিল খাদ্য ও ধর্মীয় স্বাধীনতা

সেপ্টেম্বর ১৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version