রবিবার, জুলাই ২৬, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি জামায়াত

জুলাই সনদ বাস্তবায়ন না করলে কোনো ছাড় দেওয়া হবে না: জামায়াত আমির

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
A A
জুলাই সনদ বাস্তবায়ন না করলে কোনো ছাড় দেওয়া হবে না: জামায়াত আমির
Share on FacebookShare on Twitter

ত্রয়োদশ জাতীয় সংসদে প্রধান বিরোধীদলীয় নেতা হিসেবে আত্মপ্রকাশ করে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মিরপুরে এক পরিচ্ছন্নতা অভিযান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘জুলাই সনদের’ বাস্তবায়ন না করলে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।

বিরোধীদলীয় নেতা বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা থেকেই ২০২৬ সালের এই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তাই শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত এই ‘জুলাই বিপ্লবের’ চেতনা ও জনদাবিগুলো বাস্তবায়নে সংসদকে কার্যকর ভূমিকা রাখতে হবে। তিনি স্পষ্ট করে জানান, অভ্যুত্থানের প্রতিটি অঙ্গীকার পূরণ না হওয়া পর্যন্ত জামায়াতে ইসলামী রাজপথ ও সংসদে সোচ্চার থাকবে।

পরিচ্ছন্নতা অভিযানের গুরুত্ব তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, রাষ্ট্র সংস্কারের মাধ্যমে দেশের সকল স্তরের জঞ্জাল ও আবর্জনা দূর করাই তাঁদের মূল লক্ষ্য। তিনি মিরপুরকে একটি পরিচ্ছন্ন ও আদর্শ মডেল জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন এবং নেতাকর্মীদের প্রতিদিন সকালে নিজ নিজ এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার নির্দেশ দেন।

সংসদীয় কার্যক্রম নিয়ে তিনি বলেন, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্যই তাঁরা শপথ নিয়েছেন। গত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংসদ সদস্যদের শপথ গ্রহণ শেষে সংসদীয় দলের বৈঠকে সর্বসম্মতিক্রমে ডা. শফিকুর রহমানকে বিরোধীদলীয় নেতা নির্বাচিত করা হয়। উল্লেখ্য, সদ্য সমাপ্ত নির্বাচনে ১১ দলীয় জোটের অংশ হিসেবে জামায়াতে ইসলামী ৬৮টি আসনে জয়লাভ করে প্রধান বিরোধী দল হিসেবে আবির্ভূত হয়েছে।

বিগত সাড়ে ১৫ বছরের রাজনৈতিক বৈষম্য ও আবর্জনা পরিষ্কার করে একটি নতুন ও মানবিক বাংলাদেশ গড়ার কাজে নতুন সরকারকে সহযোগিতা করার পাশাপাশি গঠনমূলক সমালোচনা ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি।

সম্পর্কিত খবর

জামায়াত

লড়াইয়ের প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির

জুলাই ২৬, ২০২৬
আন্তর্জাতিক

‘ককরোচকে ফান্ড দিচ্ছে জামায়াত’ সাংবাদিকের প্রশ্নে যা বললেন জয়সোয়াল

জুলাই ২৬, ২০২৬
প্রধান সংবাদ

আত্মগোপনে সাতক্ষীরা-৪ আসনের সংসদ-সদস্য গাজী নজরুল ইসলাম

জুলাই ২৫, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • হোটেল রুমে গোপন ক্যামেরা আছে কিনা ২ মিনিটেই পরীক্ষা করুন

    0 shares
    Share 0 Tweet 0
  • পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, নতুন রাষ্ট্রপতি নিয়ে আলোচনা

    0 shares
    Share 0 Tweet 0
  • জামায়াত এমপির ভিডিওটি মগবাজারের, ব্ল্যাকমেইলের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

লড়াইয়ের প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির

জুলাই ২৬, ২০২৬

স্ত্রী-সন্তান রেখে প্রতিবেশী ভাগনিকে বিয়ে যুবদল নেতার

জুলাই ২৬, ২০২৬

‘ককরোচকে ফান্ড দিচ্ছে জামায়াত’ সাংবাদিকের প্রশ্নে যা বললেন জয়সোয়াল

জুলাই ২৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version