রবিবার, জুলাই ২৬, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি জামায়াত

কর্মচারীকে জিম্মি করে জামায়াত নেতার খামার থেকে ৪০টি ছাগল লুট

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
A A
কর্মচারীকে জিম্মি করে জামায়াত নেতার খামার থেকে ৪০টি ছাগল লুট
Share on FacebookShare on Twitter

চট্টগ্রামের মিরসরাইয়ে মধ্যরাতে এক জামায়াত নেতার খামারে হানা দিয়ে ধারালো অস্ত্রের মুখে কর্মচারীকে জিম্মি করে ৪০টি ছাগল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের নিজামপুর রেলস্টেশন সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী খামার মালিক আবু হেনা কায়সার উপজেলার হাইতকান্দি ইউনিয়নের বাসিন্দা এবং ওই ইউনিয়ন জামায়াতের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক। তিনি জানান, নিজামপুর রেলস্টেশন এলাকায় গত দুই বছর ধরে তিনি এই ছাগলের খামারটি পরিচালনা করে আসছিলেন। খামারের দেখভালের জন্য সেখানে নিয়মিত কর্মচারী নিযুক্ত রয়েছে।

ঘটনার বর্ণনা দিয়ে কায়সার বলেন, গভীর রাতে একদল দুর্বৃত্ত গাড়ি নিয়ে খামার এলাকায় আসে। তারা খামারের কর্মচারীকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে এবং খামারে থাকা ৪০টি ছাগল লুট করে গাড়িতে তুলে দ্রুত স্থান ত্যাগ করে। লুট হওয়া এসব ছাগলের আনুমানিক বাজারমূল্য প্রায় চার লাখ টাকা বলে তিনি দাবি করেন।

এ বিষয়ে স্থানীয় নিজামপুর পুলিশ তদন্তকেন্দ্রের পরিদর্শক মো. জাকির হোসেন জানান, খামারের কর্মচারীকে বেঁধে ছাগল লুটের বিষয়টি তারা মৌখিকভাবে শুনেছেন। খবর পাওয়ার পর পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগীর পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নির্বাচন পরবর্তী সময়ে এলাকায় এ ধরনের চুরির ঘটনায় স্থানীয় খামারিদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগী খামার মালিক এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং লুট হওয়া সম্পদ উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

সম্পর্কিত খবর

জামায়াত

লড়াইয়ের প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির

জুলাই ২৬, ২০২৬
আন্তর্জাতিক

‘ককরোচকে ফান্ড দিচ্ছে জামায়াত’ সাংবাদিকের প্রশ্নে যা বললেন জয়সোয়াল

জুলাই ২৬, ২০২৬
অন্যান্য

এগারো দলীয় জোট ছাড়ল খেলাফত মজলিস

জুলাই ২৫, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • হোটেল রুমে গোপন ক্যামেরা আছে কিনা ২ মিনিটেই পরীক্ষা করুন

    0 shares
    Share 0 Tweet 0
  • পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, নতুন রাষ্ট্রপতি নিয়ে আলোচনা

    0 shares
    Share 0 Tweet 0
  • জামায়াত এমপির ভিডিওটি মগবাজারের, ব্ল্যাকমেইলের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

লড়াইয়ের প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির

জুলাই ২৬, ২০২৬

স্ত্রী-সন্তান রেখে প্রতিবেশী ভাগনিকে বিয়ে যুবদল নেতার

জুলাই ২৬, ২০২৬

‘ককরোচকে ফান্ড দিচ্ছে জামায়াত’ সাংবাদিকের প্রশ্নে যা বললেন জয়সোয়াল

জুলাই ২৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version